‘স্বামীজী গেরুয়া বস্ত্র পরে নাবালিকা ধর্ষণ করতে পারে, ছবিতে পরলেই দোষ’: দীপিকাকে সমর্থন প্রকাশ রাজের

"যখন কমলা পোশাক পরা স্বামীজী নাবালিকাকে ধর্ষণ করেন, তখন সমাজ কোথায় থাকে। দীপিকাকে সমর্থন অভিনেতা প্রকাশ রাজের।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার বহু প্রতীক্ষিত ‘পাঠান’ ছবির প্রথম গান রিলিজ হওয়ার পর থেকেই নেটদুনিয়া একেবারে দু ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। ৫৭ বছর বয়সেও শাহরুখ চেহারা দেখে মুগ্ধ ভক্তকুল, অন্যদিকে দীপিকা পাড়ুকোনের সঙ্গে বাদশার অসম্ভব সুন্দর কেমিস্ট্রি দেখে মোহিত গোটা নেটপাড়া। আপাতত গোটা নেটপাড়ার মুখে একটাই গান ঘুরে বেড়াচ্ছে ‘বেশরম রং’। নীল সমুদ্র তটে দীপিকার মনোকিনিতে সেজে ওঠা, উস্কো খুস্কো চুলে শাহরুখের অসম্ভব সুন্দর চোখের চাহনি, দীপিকার শরীরি হিল্লোল সবেতেই আপতত চিটপটাং নেটপাড়া। তবে নেটপাড়ার একাংশ শাহরুখ-দীপিকার রোমান্সের প্রশংসা করলেও একাধিক মানুষ অভিনেত্রীর পোশাক থেকে শুরু করে তাঁর ফিগার সবটা নিয়ে রীতিমতো তুলোধনা করেছেন।

এছাড়াও এই গানটি নাকি একটি ফরাসী গান থেকে চুরি হয়েছে সেই দাবিও উঠেছে। বিশেষ করে দীপিকার কমলা বর্ণের বিকিনি নিয়ে বিতর্ক চরমে উঠেছে। কারণ একাধিক মানুষের দাবি, জাফরান বর্ণের পোশাক বেশি ব্যবহার করেন মিশনারীর স্কুল বা ধর্মাবলম্বীর মানুষরা। অন্যদিকে দীপিকাকে সমর্থন করে অভিনেতা প্রকাশ রাজ জানিয়েছেন, “দীপিকার পোশাকের রঙের জন্য যাঁরা গানটি ট্রোল করছে তাঁদের ধিক্কার। যখন জাফরান পরিহিত পুরুষরা ধর্ষকদের মালা পরিয়ে দেয়। ঘৃণাত্মক বক্তব্য দেয়, দালালি করে। যখন একজন জাফরান পরিহিত স্বামীজি নাবালিকাদের ধর্ষণ করে, তখন সমাজ কলুষিত হয় না তাই না! এই গানের বেলায় যত দোষ।”

স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র কটাক্ষ জানিয়ে বলেছেন, অবিলম্বে যদি ছবির এরূপ অশ্লীল চিত্রের বদল না হয়, তাহলে পাঠান মধ্যপ্রদেশে মুক্তি দেওয়া যাবে না। তবে বাহুবলী প্রযোজক শোবু ইয়ারলাগড্ডা, সম্প্রতি মন্ত্রীর এহেন বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “আমরা এখন সত্যিই পাথরের নীচে আঘাত করছি।” মন্ত্রী বলেছিলেন, “গানটিতে যে পোশাকগুলি পরা হয়েছে তা আপত্তিকর। এই গানের চিত্রায়নের পিছনে যে দূষিত মন রয়েছে তা স্পষ্ট। যাইহোক, দীপিকা পাড়ুকোন কি টুকড়ে টুকড়ে গ্যাংয়ের সমর্থক ছিলেন। আমি অনুরোধ করছি যাতে গানের ভিজ্যুয়ালগুলি সংশোধন করা হয়।” অন্যদিকে ‘বেশরম রং’ গানটির কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্ট দীপিকার পোশাক সম্পর্কে বলেছেন, “দীপিকাকে বেশরম রঙে যেভাবে দেখছেন তা দেখতে অনেক কঠোর পরিশ্রম করতে হয়েছে তাঁকে।” পাঠান চার বছরে শাহরুখের প্রথম ছবি। যা আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে।

ক্লায়েন্টের ফ্ল্যাটে বন্ধুদের সঙ্গে চরম বচসা, বেঙ্গালুরুতে জিম প্রশিক্ষককে পিটিয়ে খুন

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’

৫০০ টাকার নোটে মহাত্মা গান্ধির ছবি নিয়ে আপত্তিকর রিল ভিডিও, গ্রেফতার জনপ্রিয় নেটপ্রভাবী

সেপ্টেম্বরে পেলেও অক্টোবরে নাও ঢুকতে পারে অন্নপূর্ণার টাকা! কাদের জন্য দুঃসংবাদ?

গ্যাস সিলিন্ডার খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের, ভিতর থেকে মিলল ১২৭ বোতল মদ

‘ভারতীয় বোলারদের ঘৃণা করি’, বেফাঁস মন্তব্য হতাশ পাক ব্যাটারের

নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার গৃহশিক্ষক, চাঞ্চল্য কালীগঞ্জে

দুর্গাপুজোর আগে সুখবর, একধাক্কায় তিন হাজার টাকা ভাতা বাড়ল কর্মবন্ধুদের, ঘোষণা শুভেন্দুর

মন্ত্রিসভা থেকে বিদায় হরদীপ সিংহ পুরীর? রাজ্যসভায় বিজেপির মনোনয়ন পেলেন না

সুপ্রিম কোর্টে স্বস্তি, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন কার্ল ডাইসারোথ, পিটার হেগেম্যান এবং গেওর্গ নাগেল

‘কলকাতা থেকে ব্রিটেন-ইউরোপ পর্যন্ত সরাসরি বিমান,’ কেন্দ্রীয় মন্ত্রীকে অনুরোধ মুখ্যমন্ত্রীর

বাদ পড়া ভোটারদের ফের বাড়িতে গেলে হামলার ভয়! আতঙ্কে চিঠি দিলেন বিএলও-রা

বিরাট দায়িত্ব নিয়ে পাকিস্তান টিমে যোগ দিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার