পাপরিজ্জিদের মারধরের হুমকি তেজস্বীর এক দেহরক্ষীর, সাংবাদিকদের কোন কথায় অসন্তুষ্ট মুনমুন

তখনই তাঁর দেহরক্ষীরা এগিয়ে এসে পাপরিজ্জিদের সরে দাঁড়ানোর কথা বলেন। কিন্তু তাঁরা তাঁদের কাজ অটুট।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বই সেলিব্রিটিদের কিছুতেই পিছু ছাড়তে নারাজ পাপরিজ্জিরা। তাঁরা যেখানেই যাবেন তাঁদের পিছন পিছন ক্যামেরা নিয়ে হাজির হয়ে যাবেন পাপরিজ্জিরা। এদিকে মুম্বই সেলিব্রিটিদের প্রতিনিয়ত রাস্তা-ঘাটে দেখা যায় বডিগার্ড ছাড়াই। কখনও জিম থেকে ফেরার পথে আবার কখনও কোনও ইভেন্টে যাওয়ার পথে পাপরিজ্জিদের ক্যামেরাবন্দি হচ্ছেন সেলিব্রিটি রা। কখনও কখনও পাপরিজ্জিরা এমন এমন মন্তব্য করে বসেন যে, অপ্রস্তুত হয়ে পড়েন সেলিব্রিটিরাও। যদিও তার মধ্যে কেউ কেউ উচিত কথা বলতেও ছাড়েন না। তবে সম্প্রতি এক ধুন্ধুমার কাণ্ড করে বসলেন অভিনেত্রী তেজস্বী প্রকাশের দেহরক্ষী।

পাপরিজ্জিদের রীতিমতো মারধরের হুমকি দিয়ে বসলেন তিনি। অভিনেতা-অভিনেত্রীদের যে পরিস্থিতিতেই হোক তাদের ক্যামেরাবন্দি করতেই হবে। এর ফলেই একাধিক সময়ে বিপাকে পড়েন পাপরিজ্জিরা। তবুও তাঁদের ক্লান্তি নেই। সম্প্রতি এমনই এক অনুষ্ঠান মঞ্চের বাইরে ঘটল ভয়ঙ্কর দুর্ঘটনা। পাপরিজ্জিদের ভাব গতি দেখে রীতিমতো ধৈর্য হারালেন নায়িকার দেহরক্ষীরা। ঠিক কী ঘটেছিল? সম্প্রতি একটি অনুষ্ঠান থেকে বেরোনোর সময় তেজস্বীকে চারিদিক থেকে ঘিরে ধরেন আলোকচিত্রীরা। সমস্ত দিক দিয়েই নায়িকার ভাল ছবির জন্য তাঁকে ফ্রেমবন্দি করতে থাকেন আলোকচিত্রীরা। তখনই ভিড়ের মাঝে প্রায় পড়ে যাচ্ছিলেন তেজস্বী। তখনই তাঁর দেহরক্ষীরা এগিয়ে এসে পাপরিজ্জিদের সরে দাঁড়ানোর কথা বলেন। কিন্তু তাঁরা তাঁদের কাজ অটুট। তখনই বেশ রেগে গিয়ে নায়িকার এক দেহরক্ষী চিৎকার করতে বলেন, “এ বার ধরে সবাইকে মারব।” 

যদিও এই ঘটনায় তেজস্বীও নিজেও বেশ বিরক্ত হয়ে গিয়েছিলেন, তা তাঁর চোখেমুখেই স্পষ্ট। অন্যদিকে আরও একটি ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।যেখানে দেখা গেল, পাপারাৎজিদের উপর হঠাৎই রেগে গেলেন ‘তারক মেহেতা কা উল্টা চশমা’খ্যাত ববিতাজি ওরফে মুনমুন দত্ত। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড শো-তে মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে ‘বেহুদা’ (অসভ্য) মন্তব্য করার জন্য একেবারে ধুইয়ে দিলেন তিনি সকলকে। সামনে থাকা মিডিয়ার দিকে তাকিয়ে মুনমুন বলে ওঠেন, ‘আর ওই যে যারা পিছন থেকে কমেন্ট করে যা পরে ওঁদের ভিডিওতে শোনা যায়, ওরাও যেন কমেন্টস করা বন্ধ করে দেয়।’ তিনি আরও বলেন, ‘বেহুদা (অসভ্য) যারা পিছন থেকে মন্তব্য করে, ওই কমিউনিটিই এমন হয়ে গিয়েছে আজকাল।’ তবে মুনমুনের সঙ্গে সহমত পোষণ করেছেন নেটপাড়ার বড় অংশ।

 মঙ্গলবার একদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

গভীর রাতে সুইমিং পুলে কিশোরীর দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

৭৫০ সিসি ইঞ্জিন নিয়ে হাজির Royal Enfield Himalayan,লঞ্চ কবে?

Jio-র ধামাকা অফার! বছর জুড়ে আনলিমিটেড কলিংয়ের সাথে বাড়তি মিলবে ১২০ GB ডেটা

ব্লাডার ক্যানসার নির্ণয়ে নতুন দিগন্ত, প্রস্রাব পরীক্ষাতেই শনাক্ত হবে মারণ ব্যাধি

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর