কেরিয়ারের মাত্র ৫ বছর, মুম্বইতে ৯ কোটি টাকার অফিস কিনলেন সারা

তাই সম্পত্তির পরিমাণও অনেকটাই হয়েছে বলা চলে। তাই তো অভিনেত্রী মুম্বইতে বিশাল অঙ্কের একটি অফিস কিনতে সামর্থ্য হলেন। সারা আলি খান সম্প্রতি মুম্বইতে ৯ কোটি টাকার একটি বিশাল অফিস কিনলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র ৫ বছরেই বলিউডে নিজের জায়গা বেশ ভালোই পোক্ত করেছেন তিনি। স্টারকিড হলেও বাবা বা মা বা ঠাকুমার পরিচয়ে নয়, সম্পূর্ণ নিজের জোরে বলিউডে নিজের জায়গা প্রতিষ্ঠিত করেছেন অভিনেত্রী সারা আলি খান। তবে অভিনেত্রী নিজের দুষ্টু-মিষ্টি ব্যক্তিত্বের জন্যই ভক্তদের মনে রাজ করে অলওয়েজ। ইনস্টাগ্রামে প্রতিনিয়ত মজার মজার ভিডিও আপলোড করে ভাইরাল হচ্ছেন অভিনেত্রী। সঙ্গে পাপারাজ্জিদের প্রিয়ও উঠেছেন তিনি। অভিনেতা সইফ আলি খানের বড় কন্যা সারি আলি খান, সঙ্গে শর্মিলা ঠাকুরের বড় নাতনি। তাঁর মা অমৃতার সঙ্গে অনেক ছোটবেলাতেই ডিভোর্স হয়ে যায় সইফের। তবে ছেলে-মেয়ের সঙ্গে দারুণ সম্পর্ক সইফ-করিনা এবং ঠাম্মি শর্মিলার। ২০১৮ সালে ‘কেদারনাথ’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ সারার। সেই অনুযায়ী মাত্র ৫ বছরের স্বল্প কেরিয়ার তাঁর।

তবে তিনি বেশি জনপ্রিয়তা অর্জন করেছিলেন রোহিত শেঠির ব্লকবাস্টার ফিল্ম ‘সিম্বা’-তে রণবীর সিং-এর সঙ্গে জুটি বেঁধে। মাত্র ৫ বছরের মধ্যেই, সারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের একটি জায়গা বানাতে সক্ষম হয়েছে। তাই সম্পত্তির পরিমাণও অনেকটাই হয়েছে বলা চলে। তাই তো অভিনেত্রী মুম্বইতে বিশাল অঙ্কের একটি অফিস কিনতে সামর্থ্য হলেন। সারা আলি খান সম্প্রতি মুম্বইতে ৯ কোটি টাকার একটি বিশাল অফিস কিনলেন। প্রযোজক এবং রিয়েল এস্টেট টাইকুন আনন্দ পণ্ডিতের লোটাস ডেভেলপারসের কাছে সম্প্রতি একটি অফিসের জন্যে জায়গা কিনলেন সারা। এখান থেকে অনেক মিডিয়া এবং প্রোডাকশন হাউস সহজেই অ্যাক্সেসযোগ্য।

প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রীর অফিস স্পেস বর্তমানে নির্মাণাধীন এবং সেপ্টেম্বের মধ্যে তৈরি হয়ে যাবে। কাজের ফ্রন্টে, সারা আলি খানকে শেষবার লক্ষ্মণ উতেকারের ‘জারা হাতকে জারা বাঁচকে’-এ দেখা গিয়েছে। সিনেমায় ভিকি কৌশলের সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী। এরপর তাঁকে পরবর্তীতে দেখা যাবে, ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’ এবং অনুরাগ বসুর ‘মেট্রো…ইন ডিনো’-তে। যেখানে তাঁর সঙ্গে সঙ্গে অভিনয় করবেন, আদিত্য রায় কাপুর, ফাতিমা সানা শেখ, পঙ্কজ ত্রিপাঠি এবং কঙ্কনা সেন শর্মা।

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন