অস্কারে বিশেষ চমক! ‘নাটু নাটু’-তে পারফর্ম করছেন হলিউড তারকা লরেন গটলিব

তিনি অস্কারে নাটু নাটুতে পারফর্ম করছেন। ডান্স রিয়েলিটি শো 'ঝলক দিখলা জা'-এর ষষ্ঠ সিজনে অংশ নিয়েছিলেন লরেন, তখনই তিনি ভারতে জনপ্রিয়তা পান।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েক ঘন্টা। আগামিকাল লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হতে চলেছে বিনোদন দুনিয়ার শ্রেষ্ঠ সম্মান ৯৫ তম অ্যাকাডেমি পুরস্কার বিতরণী অনুষ্ঠান৷ চলতি বছরে অস্কারে সেরা মৌলিক গানের তালিকায় মনোনীত হয়েছে ‘RRR’-এর ‘নাটু নাটু’ গানটি। শুধু তাই নয় গোল্ডেন গ্লোব, ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ড-সহ একাধিক পুরস্কার ইতিমধ্যেই ‘RRR’-এর ঝুলিতে উঠেছে। সকল ভারতীয়র এখন নজর অস্কারে। জানা গিয়েছে, অস্কারের মঞ্চে লাইভ গানটি গাইবেন ‘নাটু নাটু’-র অরিজিনাল কন্ঠীরা। ইতিমধ্যে সবাই পৌঁছে গিয়েছেন লস অ্যাঞ্জেলেসে।

তবে এখানেই চমকের শেষ নেই, আমেরিকান অভিনেতা এবং নৃত্যশিল্পী লরেন গটলিব নিজেই ঘোষণা করেছেন যে, তিনি অস্কারে নাটু নাটুতে পারফর্ম করছেন। ডান্স রিয়েলিটি শো ‘ঝলক দিখলা জা’-এর ষষ্ঠ সিজনে অংশ নিয়েছিলেন লরেন, তখনই তিনি ভারতে জনপ্রিয়তা পান। সেরা মৌলিক গানের ক্যাটাগরির আরও রয়েছেন, করতালি (টেল ইট লাইক আ ওমেন), হোল্ড মাই হ্যান্ড (টপ গান ম্যাভেরিক), লিফট মি আপ (ব্ল্যাক পাথার ওয়াকান্ডা ফরএভার), এবং দিস ইজ এ লাইফ (এভরিথিং এভরিথিং অল অ্যাট ওয়ানস)। এর আগে, গুজব উঠেছিল যে, রাম চরণ এবং জুনিয়র এনটিআর ‘অস্কার ২০২৩’-অনুষ্ঠানে নাটু নাটুতে নাচবেন। কিন্তু না, অস্কারের মঞ্চে নাটু নাটু তে নাচবেন লরেন। ইনস্টাগ্রামে নিয়ে, লরেন নিজের একটি ছবি শেয়ার করে লিখেছেন, “বিশেষ খবর! আমি OSCARS এ ‘নাটু নাটু’-তে পারফর্ম করছি! আমি বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে পেরে উত্তেজিত।”

RRR হল একটি পিরিয়ড ড্রামা। যেখানে মূল চরিত্রে অভিনয় করেছিলেন, জুনিয়র এনটিআর এবং রাম চরণ। এছাড়াও ছবিতে অভিনয় করেন আলিয়া ভাট, অজয় দেবগন, শ্রিয়া শরণ, সামুথিরাকানি, রে স্টিভেনসন, মকরন্দ দেশপান্ডে এবং অলিভিয়া মরিস। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন এম এম কিরাভানি। RRR বক্স অফিসে প্রায় ১২০০ কোটি টাকা সংগ্রহ করে। এছাড়াও RRR বেশ কয়েকটি ইউএস পুরষ্কার অর্জন করেছে, BAFTA 2023 ফিল্ম নট ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিভাগে লংলিস্টে জায়গা করে নিয়েছিল।

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের