প্রয়াত প্রাক্তন সেন্সর বোর্ড প্রধান ও প্রযোজক পহলাজ নিহালানি, শোকে স্তব্ধ বলিউড

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে নেমে এল শোকের ছায়া। প্রয়াত হলেন প্রাক্তন সেন্সর বোর্ড প্রধান তথা বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক পহলাজ নিহালানি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন চলচ্চিত্র জগতের একাধিক তারকা ও বিশিষ্ট ব্যক্তিত্ব।

সূত্রের খবর, মুম্বইয়ের সান্তাক্রুজের একটি শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। ১৯৮০-র দশকে বলিউডে প্রযোজক হিসেবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন পহলাজ নিহালানি। ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘হাথকড়ি’ ছিল তাঁর প্রথম প্রযোজিত ছবি। এরপর ‘আন্ধি-তুফান’, ‘ইলজাম’, ‘আগ হি আগ’, ‘পাপ কি দুনিয়া’, ‘শোলা অউর শবনম’ ও ‘আঁখে’-র মতো একাধিক জনপ্রিয় ছবির প্রযোজনা করেন তিনি। বিশেষভাবে উল্লেখযোগ্য, ১৯৮৬ সালের ‘ইলজাম’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেতা গোবিন্দ। আবার ‘আগ হি আগ’ ছবির হাত ধরেই হিন্দি সিনেমায় অভিষেক হয়েছিল চাঙ্কি পাণ্ডের। তাঁর প্রযোজিত ‘আঁখে’ ৯০-র দশকের অন্যতম বড় ব্লকবাস্টার হিসেবে পরিচিত।

আরও পড়ুন: ‘আচমকা সিনেমা বাতিল, কখনও অভিনেতাদের ক্ষতির কথা ভেবেছেন?’ প্রযোজকদের প্রশ্ন রণবীরের

শুধু প্রযোজনাই নয়, পরিচালনাতেও হাতেখড়ি হয়েছিল তাঁর। ২০১২ সালে গোবিন্দ অভিনীত ‘অবতার’ ছবিটি পরিচালনা করেছিলেন তিনি। এছাড়াও ২০০৮ সালের ‘হল্লা বোল’ ছবিতে একটি ক্যামিও চরিত্রেও দেখা গিয়েছিল তাঁকে। ২০১৫ সালে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)-র চেয়ারম্যান পদে নিযুক্ত হন পহলাজ নিহালানি। তাঁর কার্যকালের সময় একাধিক বিতর্ক তৈরি হয়েছিল। বিশেষ করে ‘উড়তা পঞ্জাব’, ‘স্পেক্টর’ এবং ‘জব হ্যারি মেট সেজল’-র মতো ছবিকে ঘিরে তাঁর সিদ্ধান্ত ব্যাপক সমালোচনার মুখে পড়ে। ২০১৭ সালে তাঁকে CBFC চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়। পরে তাঁর জায়গায় দায়িত্ব নেন প্রসূন যোশী। সেন্সর বোর্ড থেকে সরে যাওয়ার পর আবারও সিনেমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত হন পহলাজ নিহালানি। তাঁর মৃত্যুতে বলিউডে এক যুগের অবসান হল বলেই মনে করছেন অনেকে।

শনির দৃষ্টি, তিন রাশির জাতকদের ২৪২ দিন কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে

সন্ধ্যায় ঝাড়ু দেবেন না, পিতৃপক্ষে মহিলারা ছয়টি ভুল করলেই চরম বিপদ

সূর্য-শনি প্রতিয়ুতি যোগ, ‘আচ্ছে দিন’ শুরু হচ্ছে ৪ রাশির জাতকদের

কর্মক্ষেত্রে কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, পরিবারে অযথা ঝামেলার সৃষ্টি হতে পারে…

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের