‘সবার কাছে জনপ্রিয়, কিন্তু মাই জানে না আমি কী কাজ করি’: পঙ্কজ ত্রিপাঠী

আমি শিল্পে অবদানের জন্য আমার সিনিয়রদের সরকার কর্তৃক সম্মানিত হতে দেখেছি। আমি যখন ন্যাশনাল স্কুল অফ ড্রামায় ছিলাম তখন আশিস বিদ্যার্থী এটি জিতেছিলেন, যা তখন টক অফ দ্য টাউনে পরিণত হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের প্রতিভাবান অভিনেতাদের মধ্যে অন্যতম পঙ্কজ ত্রিপাঠী। গতবছর ‘মিমি’ চলচ্চিত্রের জন্যে জাতীয় পুরস্কার পেয়েছেন অভিনেতা। আগামী ১৯ অক্টোবর মুক্তি পাবে তাঁর বহু প্রতীক্ষিত সিনেমা ‘অটল হু ম্যায়’। ছবিতে তিনবারের বেশি প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে অভিনয় করছেন পঙ্কজ ত্রিপাঠী। আর ছবি প্রচারের কাজে ব্যস্ত থাকার জন্যই দিন কয়েক আগে নির্বাচন কমিশনের জাতীয় আইকনের পদ থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেতা।

বিহারের খুব ছোট শহর থেকে উঠে এসেছেন অভিনেতা। অভিনেতার স্বীকারোক্তি, কলেজে ছাত্র ইউনিয়নে সামিল থাকতেন অভিনেতা। কিন্তু একবার এমন পুলিশের মার খেয়েছেন যে, চিরকালের মতো ভুলে গেছেন রাজনীতির কথা। এরপর ধীরে ধীরে থিয়েটারে অভিনয়ের মাধ্যমেই কেরিয়ার শুরু তাঁর। অভিনেতা খুব একটা প্রচার বা সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় নন। কিন্তু তাঁর মতো প্রতিভাবান অভিনেতা বলিউডে খুব কমই আছে। গতবছরেই মারা গিয়েছেন অভিনেতার বাবা। বাবার মৃত্যুর কথা জানা মাত্রই অভিনেতা শুটিং ছেড়ে গ্রামে চলে যান। সেখানে বাবার স্মৃতির উদ্দেশ্যে তাঁর ছোটবেলার স্কুলে একটি লাইব্রেরিও প্রতিস্থাপন করেছেন তিনি। কিন্তু জানেন কী, অভিনেতার মা তাঁর পেশা কী তা জানেন না!

ইন্ডিয়া টুডে-এর সঙ্গে কথা বলার সময়, অভিনেতা জাতীয় পুরস্কার পাওয়ার বিষয়ে বলেন, ‘আমি শিল্পে অবদানের জন্য আমার সিনিয়রদের সরকার কর্তৃক সম্মানিত হতে দেখেছি। আমি যখন ন্যাশনাল স্কুল অফ ড্রামায় ছিলাম তখন আশিস বিদ্যার্থী এটি জিতেছিলেন, যা তখন টক অফ দ্য টাউনে পরিণত হয়েছিল। এছাড়াও, মনোজ ভাইয়া (মনোজ বাজপেয়ী) এটি জিতেছিলেন ‘পিঞ্জর’ এবং আমরা বুঝতে পেরেছিলাম যে এটি একটি বড় কীর্তি। তখনই আমিও আশা করিনি যে আমিও কখনও এই সম্মানের জন্যে যথেষ্ঠ। কিন্তু এবার এই সম্মান পেয়ে সত্যিই আমার বলার ভাষা নেই। এটি আপনার দেশের সম্মান।’ পঙ্কজ ত্রিপাঠীকে পরবর্তীতে দেখা যাবে ‘ম্যায় অটল হুঁ’-তে। ছবিটি ১৯ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে।

গুজরাতের গির অভয়ারণ্যে মৃত্যু ছয় সিংহের, পর্যবেক্ষণে আরও ১৭

ট্রাম্পের ছবি-সহ ২৫০ ডলারের নোট চালুতে রাজি না হওয়ায় অপসারিত আধিকারিক

কুরবানির মাংস কাটছেন ঢাকাই নায়িকা অপু বিশ্বাস, ভিডিও ভাইরাল

২০ বছরে প্রথম, ভারতীয় আমের উপরে নিষেধাজ্ঞা জাপানের

ক্যান্সারের মতো মারণ রোগের সফল চিকিৎসা পুরুলিয়ায় গভর্মেন্ট মেডিক্যাল কলেজে

কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে সাসপেন্স, দিল্লিতে সিদ্দারামাইয়া-ডি কে শিবকুমার

বিশ্বাস পরিবারে ভাঙন! ডিভোর্সের পথে স্বরূপ ও তৃণমূল কাউন্সিলর জুঁই

পদত্যাগ করলেন ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান সহ ৮ কাউন্সিলর

পশ্চিমবঙ্গ থেকে পুশব্যাক রুখতে গ্রামবাসীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে বিজিবি!

বাংলায় নতুন বিধায়কদের ১৭৬ জনই ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

‘অনুপ্রবেশকারীরা স্বেচ্ছায় ফিরে গেলে কোনও মামলা হবে না’, বার্তা অমিত শাহের

বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়াই কাল, দামোদরের জলে তলিয়ে গেল নাবালক

কাজে দেবে না ছাতাও, কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী