জানেন কী, একসময় গুণ্ডাদের ‘আইডল’ ছিলেন পঙ্কজ ত্রিপাঠী?

সেই সময়, উত্তর ও দক্ষিণ ভারতের অনেক গুন্ডা আমাকে তাঁদের আইডল ভাবতে শুরু করেছিল। কারণ এই ছবিতে আমার সুলতান কুরেশির চরিত্রটি গ্যাংস্টাররা খুবই পছন্দ করেছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঙ্কজ ত্রিপাঠি, এই মুহূর্তে বলিউডের অন্যতম সফল এবং প্রতিভাবান অভিনেতা। ২০১২ সালে অনুরাগ কাশ্যপের ক্রাইম থ্রিলার ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এ অভিনয়ের মাধ্যমে বলিউডে ডেবিউ করেন তিনি। কখনও পজিটিভ, কখনও নেগেটিভ, সবেতেই তাঁর অভিনয় প্রশংসিত।২০২৩ সালে ‘মিমি’-ছবিতে অভিনয়ের জন্যে পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়ে ছিলেন পঙ্কজ ত্রিপাঠী। যাই হোক, ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এ অভিনেতা ভয়ঙ্কর কসাই সুলতান কুরেশির ভূমিকায় অভিনয় করেছিলেন। আর এই ছবির মাধ্যমেই বলিউডে প্রতিষ্ঠিত হওয়ার পথ প্রশস্ত হয়ে যায় পঙ্কজ ত্রিপাঠীর।

কিন্তু জানেন কী, এই ছবিতে গ্যাংস্টারের ভূমিকায় অভিনয়ের জন্যই কী মাশুল গুনতে হয়েছিল অভিনেতাকে? সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে, অভিনেতা জানিয়েছেন যে, ছবিটি মুক্তি পাওয়ার পরে অরিজিনাল গ্যাংস্টাররা তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। গ্যাংস অফ ওয়াসেপুর সম্পর্কে অভিনেতা বলেন, “ছবিটি সাফল্য হওয়ার পর অনেক গুন্ডা আমার কাছে এসেছিল। সেই সময়, উত্তর ও দক্ষিণ ভারতের অনেক গুন্ডা আমাকে তাঁদের আইডল ভাবতে শুরু করেছিল। কারণ এই ছবিতে আমার সুলতান কুরেশির চরিত্রটি গ্যাংস্টাররা খুবই পছন্দ করেছিল। এমনকী এর পরে অনেক লেখক আমার কাছে স্ক্রিপ্ট বর্ণনা করতে এসে রীতিমতো আতঙ্কে থাকতেন। তাঁরা ভাবতেন যে, যদি রেগে গিয়ে আমি পকেট থেকে ছুরি বের করে দিই।”

আসলে বাস্তবকে পর্দায় ফুটিয়ে তোলা, যেটা পঙ্কজ ত্রিপাঠী পেরেছিলেন তাঁর ছবিতে, সেই কারণেই আজ তিনি বিশ্বখ্যাত। ত্রিপাঠীকে শেষ দেখা গিয়েছিল, অনিরুদ্ধ রায় চৌধুরীর থ্রিলার ফিল্ম কড়ক সিং-এ। অভিনেতা বর্তমানে ‘ম্যায় অটল হুন’-এর মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। যেখানে তিনি প্রাক্তন ভারতীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটি রবি যাদব পরিচালিত আগামী ১৯ জানুয়ারি মুক্তি পাবে।এছাড়াও তিনি রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরের হরর কমেডি স্ত্রী 2-এর শুটিং শুরু করেছেন।

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন কার্ল ডাইসারোথ, পিটার হেগেম্যান এবং গেওর্গ নাগেল

রাতের অন্ধকারে ঢেকে দেওয়া হল কার্ল মার্কসের মূর্তি, ভাঙা হল আঙুল, হইচই কাণ্ড মেদিনীপুরে

ইরানের হামলার ভয়‍! ব্রিটেনের সামরিক ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নিল আমেরিকা

কেমন আছেন বায়রন বিশ্বাস? এয়ার অ্যাম্বুল্যান্সে তড়িঘড়ি নিয়ে যাওয়া হল দিল্লি

উপনির্বাচনের ২৪ ঘণ্টা আগে নন্দীগ্রাম থানার আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

দিনদুপুরে হামলা, প্রতিবেশীর বাড়িতে ঢুকে মহিলার উপর এলোপাথাড়ি গুলি, অভিযুক্তকে খুঁজছে পুলিশ

২৭ বছরের গায়িকা অ্যালেক্সিসের সঙ্গে বাগদান সারলেন মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান কাশ পটেল

জ্ঞানেশ কুমারকে স্বস্তি দিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত

রাশিয়ায় ‘প্লেগ’ আতঙ্ক! তরুণী গবেষকের মৃত্যুর পর কোয়ারেন্টাইনে শতাধিক চিকিৎসক

বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টির চোখরাঙানি! জানুন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া

৯/১১-র ছক ব্যর্থ হতেই বিমানের দুই ইঞ্জিন বন্ধ করতে চেয়েছিলেন হাম্মামি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

থমথমে SRFTI-তে ফিরল গান্ধির ছবি, মোতায়েন পুলিশ

ক্যারিবীয়ান সাগরে নৌযানে ভয়াবহ হামলা আমেরিকার, নিহত ৪

রিপোর্ট প্রকাশ্যে কেন? পা ভাঙা কাণ্ডে স্বাস্থ্য দফতর ও SSKM কর্তৃপক্ষকে আইনি নোটিস মমতার