পশ্চিমবঙ্গে আসার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন পঙ্কজ ত্রিপাঠীর ভগ্নিপতি

জানা গিয়েছে, পঙ্কজ ত্রিপাঠীর ভগ্নিপতি রাজেশ তিওয়ারি ভারতীয় রেলওয়েতে নিযুক্ত ছিলেন। আর তাঁর পোস্টিং ছিল চিত্তরঞ্জনে। এদিন তিনি তার গ্রাম থেকে চিত্তরঞ্জনের ফিরে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাস কয়েক আগেই মারা গিয়েছেন তাঁর বাবা। খবর শোনামাত্রই শুটিং বন্ধ করে বিহারে ছুটে গিয়েছিলেন তিনি। বাবার মৃত্যুর পর তাঁর নামে স্কুলে একটি লাইব্রেরিও গঠন করে দিয়েছেন তিনি। এর রেশ কাটতে না কাটতে ফের পঙ্কজ ত্রিপাঠীর পরিবারে দুর্যোগ নেমে এল। মারা গেলেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর বোনের বর। স্বজনহারা হলেন প্রখ্যাত বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। জানা গিয়েছে, পঙ্কজ ত্রিপাঠির বোন, সরিতা তিওয়ারি এবং তাঁর স্বামী রাজেশ তিওয়ারি শনিবার বিকেল ৪ টার দিকে নিসার জিটি রোডের কাছে একটি সড়ক দুর্ঘটনার মুখে পড়েছিলেন। দুঃখজনকভাবে, অভিনেতার বোনের জামাই রাজেশ তিওয়ারি মারা যান।

তবে অভিনেতার বোন সরিতা তিওয়ারি গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে ধানবাদ মেডিকেল কলেজ হাসপাতালে এসএনসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। জানা গিয়েছে, রাজেশ তিওয়ারি এবং তার স্ত্রী সরিতা তিওয়ারি বিহারের গোপালগঞ্জের কমলপুর থেকে পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে যাচ্ছিলেন। তাদের গাড়ি (WB44D-2899) নিসা মার্কেট চকের কাছে একটি ডিভাইডারে ধাক্কা দেয়। ধানবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছানোর পর রাজেশ তিওয়ারিকে মৃত ঘোষণা করা হয়, এবং সরিতা তিওয়ারি গুরুতর অবস্থায় সার্জিক্যাল আইসিইউতে ভর্তি হয়েছেন। জানা গিয়েছে, পঙ্কজ ত্রিপাঠীর ভগ্নিপতি রাজেশ তিওয়ারি ভারতীয় রেলওয়েতে নিযুক্ত ছিলেন। আর তাঁর পোস্টিং ছিল চিত্তরঞ্জনে। এদিন তিনি তার গ্রাম থেকে চিত্তরঞ্জনের ফিরে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটেছে।

২০২৩ সালের আগস্টে, বাবাকে হারিয়েছেন পঙ্কজ ত্রিপাঠী। পরিবারের পক্ষ থেকে একটি অফিসিয়াল বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছিল, ‘ভারী হৃদয়ের সঙ্গে জানাচ্ছি যে, পঙ্কজ ত্রিপাঠির বাবা, পন্ডিত বানারস তিওয়ারি আর নেই৷ তিনি ৯৯ বছরে মারা গিয়েছেন।’ এরপর পঙ্কজ ত্রিপাঠি তাঁর জাতীয় পুরস্কারটি বাবাকে উৎসর্গ করে দেন। পঙ্কজ ত্রিপাঠীকে শেষ দেখা গিয়েছিল হোমি আদাজানিয়া পরিচালিত মার্ডার মুবারকে। Netflix ফিল্মটি ১৫ মার্চ মুক্তি পেয়েছে।

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের