মারধর ও যৌন হয়রানির মামলার সাক্ষ্য দিতে ফের আদালতে পরীমণি

২০২১ সালের শ্লীলতাহানি, মারধর ও হুমকির মামলায় বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন পরীমণি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জীবন দিয়ে যেন ঝড় বয়েই চলেছে ঢাকাই ইন্ডাস্ট্রির চর্চিত নায়িকা পরীমণির। কিছুদিন আগেই ছেলে ও মেয়েকে নিয়ে ডিভোর্স উদযাপন করেছেন পরীমণি। খাতায়-কলমে শরিফুল রাজের সঙ্গে পরীর ডিভোর্স নাহলেও গতবছর থেকে তাঁরা আলাদা থাকেন। এখন আবার মেয়ে দত্তক নিয়েছেন তিনি। ছেলে ও মেয়েকে নিয়ে সুখের সংসার তাঁর। এর মধ্যেই সাক্ষ্য দানের জন্যে আবারও আদালতে ডাক পড়ল অভিনেত্রীর। ২০২১ সালের শ্লীলতাহানি, মারধর ও হুমকির মামলায় বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন পরীমণি। রবিবার ঢাকা ৯ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শাহিনা হক সিদ্দিকা পরীমণির জবানবন্দি রেকর্ড করেছেন এদিন। পরবর্তী জেরার জন্যে আগামী ২২ জানুয়ারি তাঁকে আবারও আদালতে উপস্থিত হতে হবে। এ মামলায় গত ২৯ নভেম্বর পরীমণির সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছিল।

তবে সেদিন তার সাক্ষ্যগ্রহণ জবানবন্দি শেষ না হওয়ায় রবিবার তাঁর আদালতে আবারও সাক্ষ্য গ্রহণের জন্যে ডাক পড়েছিল। তবে দুপুর ১২টায় তিনি আদালতে এলেও দুপুর ২টার দিকে সাক্ষ্য দিতে বিচারকের ঘরে প্রবেশ করেন তিনি। বিকেল সাড়ে ৩টায় তাঁর সাক্ষ্যগ্রহণ শেষ হয়।এবং বিচারক তাঁর জবানবন্দি রেকর্ড করে। এ মামলার তিন আসামি নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও শহিদুল আলম আদালতে উপস্থিত ছিলেন। এবং উভয় পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন। ঘটনার সূত্রপাত ২০২১ সালে। ২০২১ সালের ১৪ জুন ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে ঢাকা বোর্ড ক্লাবের ৪ জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন পরীমণি। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, অভিনেত্রীকে তাঁরা ধর্ষণের চেষ্টা করেছিল।

অন্যদিকে অভিযুক্তরা উল্টে মামলা করেন, বিনা পয়সায় মদ খেতে দেওয়া হয়নি বলে অভিনেত্রী ঢাকা ক্লাব ভাঙচুর করেছে, এবং তাঁদের মারধর করে। এমনকী অভিনেত্রীর মামলা দায়েরের পর অভিযানে নামে মহানগর গোয়েন্দা পুলিশ। ওইদিনই নাসির উদ্দিনসহ পাঁচজনকে উত্তরা থেকে আটক করা হয়। অভিযানে তাঁদের বাড়ি থেকে বিপুল পরিমাণ মদ-বিয়ার জব্দ করা হয়। অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে ওই বছরের ৬ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন আদালতে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। ২০২২ সালের ১৮ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছিল আদালত। একই বছরের ২৯ নভেম্বর পরীমণির আংশিক জবানবন্দির মধ্যে দিয়ে সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

নদীর চর দখল করে বেআইনি রিসর্ট! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আজ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক

স্বাদে ও গন্ধে অনন্য, বিশ্বের সবচেয়ে মিষ্টি আম কোনটি জানেন?