ধুম জ্বরে আক্রান্ত পরীমণি, ছেলেকে নিয়েই হাসপাতালে ভর্তি

‘মায়েদের জীবন সত্যিই কঠিন সুন্দর।’ সঙ্গে নিজেই নিজেকে মাতৃ দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। পাশে ছেলের ঘুমের ছবি।

Share:

নিজস্ব প্রতিনিধি: অসুস্থ বাংলাদেশের ‘পরী’। ধুম জ্বর নিয়ে দুধের সন্তানকে নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। বাংলাদেশের পাশাপাশি কলকাতায় তিনি খুবই চর্চিত। কিছুদিন আগেই একটি সংবাদমাধ্যমের ইভেন্টে যোগ দিতে কলকাতায় এসেছিলেন তিনি। তাঁর পেশাগত কিংবা ব্যক্তিগত সবটাই নেটপাড়ার আকর্ষণীয় গসিপের টপিক। এছাড়া বাংলাদেশের অন্যতম বিতর্কিত নায়িকাও বটে পরীমণি। সোশ্যাল মিডিয়ায় সর্বদা চর্চিত অভিনেত্রী। তাঁর ফেসবুক পেজ থেকেই জানা গেল, ধুম জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পরীমণি। এখানেও ছেলেকে কোল ছাড়া করেননি তিনি। ৯ মাসের রাজ্যকে নিয়েই সঙ্গেই রয়েছে তাঁর ছেলে রাজ্য। নিজেই হাসপাতালের বিছানায় শয্যাশায়ী অভিনেত্রী। এ কারণে প্রথম মাতৃদিবসও পালন করা হলনা নায়িকার। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খবর অনুরাগীদের জানালেন অভিনেত্রী।

ঠিক কী হয়েছে?

দু’দিন আগেই (১৩ মে) পরীমনির ফেসবুকের পাতা থেকে জানা যায়, তিনি অসুস্থ। তাঁর ১০৩ জ্বর। নায়িকার অসুস্থতার কথা জানার পরেই অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে উঠে, দ্রুত তাঁর আরোগ্য কামনা করেন। এ খবর জানানোর ঠিক পরের দিন রাতে ১৪ মে রাতে পরীমনির পোস্ট থেকে জানা যায় , শরীর আরও বেশি খারাপ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। স্যালাইন চলছে তাঁর। হাসপাতালের বিছানায় শুয়ে ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘মায়েদের জীবন সত্যিই কঠিন সুন্দর।’ সঙ্গে নিজেই নিজেকে মাতৃ দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। পাশে ছেলের ঘুমের ছবি।

প্রসঙ্গত ১৪ মে ছিল মাতৃ দিবস। আর ওইদিনই হাসপাতালে ভর্তি হতে হয় পরীমনিকে। ছেলেকেও নিজের কাছে রাখেন তিনি। অসুস্থ অবস্থাতেও ছেলে রাজ্যের দায়িত্ব পালন থেকে বিরতি নেননি তিনি। কিছুদিন আগেই রাজ্যের ৯ মাস পূরণ হয়েছে। এদিকে আগামী ১৯ মে মুক্তি পাচ্ছে পরীমনি অভিনীত ছবি ‘মা’। এবার ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা ‘মার্শে দ্যু ফিল্ম’-এ এবার প্রিমিয়ার হবে ‘পরী’র ছবি ‘মা’। প্রসঙ্গত, গত বছর মা হওয়ার ঠিক আগে আগেই ‘মা’ ছবির শ্যুটিং সেরেছিলেন পরীমনি। অবশেষে মুক্তি পেতে চলেছে ‘পরী’র মা।

আত্মসমর্পণের জন্য পটনা আদালতে ‘খান স্যার’

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

লালু-রাবড়ির পর সরকারি নিরাপত্তা ফিরিয়ে দিলেন তেজস্বী

হস্টেলের শৌচালয়ে উদ্ধার স্কুল ছাত্রীর দেহ! খুনের অভিযোগ পরিবারের, চাঞ্চল্য কৃষ্ণনগরে

ভারতের মাটিতে খেলবে না পাকিস্তান, খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে বড় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার

অটোভাড়া দিতে গিয়ে পাঠালেন ১৫ হাজার! তারপর যা করলেন চালক, তা ভাইরাল

পরকীয়া সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানোয় ২ বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার মা

রিল বানাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, মহানন্দা নদীতে তলিয়ে মৃত ১

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

পাঞ্জাবে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি ভয়ংকর সংঘর্ষ, মৃত ৯, আহত একাধিক

ভাঙড়ে বোমা বিস্ফোরণ কাণ্ড: শওকতই মূল ষড়যন্ত্রকারী, বিবৃতি দিয়ে জানাল এনআইএ

মর্মান্তিক, স্ত্রী-পুত্রের সমাধিস্থল আগলে রাখতে-রাখতেই মৃত্যুর দেশে পাড়ি