পরীমণির ভিডিও ‘কপি’ করেছেন বুবলী, ফেসবুকে দুই নায়িকার তুমুল ঝগড়া

বৃহস্পতিবার (২১ মার্চ) শবনম বুবলীর একমাত্র সন্তান শেহজাদ খান বীরের জন্মদিন। তাই ছেলের জন্মদিন উপলক্ষে বুধবার রাত ঠিক দেড়টা নাগাদ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন বুবলী।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শবনম বুবলী এবং পরীমণি! ঢাকাই ইন্ডাস্ট্রির দুজনই টপ নায়িকা। সঙ্গে চর্চিত বটে। একজন ঢাকাই কিং শাকিব খানের দ্বিতীয় স্ত্রী। আর অন্যজন পঞ্চম বিয়ে করলেও তা টেকাতে পারলেন না। যদিও বুবলীর সঙ্গে শাকিব খানের সম্পর্কটা এক্কেবারেই ভেজাল। কারণ বহুদিন আগেই খাতা-কলমে নাহলেও মৌখিকভাবে বুবলীর সঙ্গে বিচ্ছেদ করেছেন শাকিব খান। এখন শাকিব ও তাঁর ছেলেকে নিয়ে একাই থাকেন অভিনেত্রী। অন্যদিকে পঞ্চম স্বামী রাজের সঙ্গে থাকেন না পরীমণি। ছেলেকে নিয়ে একাই থাকেন তিনি। কাজও পুরোদমে শুরু করেছেন তিনি। এই মূহুর্তে কলকাতায় আছেন পরীমণি। যাই হোক, এবার ভিডিও নকল করা নিয়ে দুই নায়িকার মধ্যে শুরু হল সোশ্যাল মিডিয়া কোন্দল। বৃহস্পতিবার (২১ মার্চ) শবনম বুবলীর একমাত্র সন্তান শেহজাদ খান বীরের জন্মদিন। তাই ছেলের জন্মদিন উপলক্ষে বুধবার রাত ঠিক দেড়টা নাগাদ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন বুবলী।

প্রায় ৫ মিনিটের সেই ভিডিওতে তিনি ছেলেকে নিয়ে অসংখ্য আবেগঘন বার্তা দিয়েছেন। আর তাতেই নিজের মিল খুঁজে পেয়েছেন পরীমণি। কয়েক মাস আগেই ছেলের ১ বছরের জন্মদিন উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছিলেন পরীমণি একাই। প্রায় ১৪ লাখ টাকা খরচ করেছিলেন তিনি ছেলের জন্মদিনে। সেদিন ছেলের জন্যে একটি আবেগঘন পোস্টও করেন অভিনেত্রী। সেটা দেখেই বুবলীর সঙ্গে নিজের ভিডিওর মিল খুঁজে পেলেন পরীমণি। বুবলীর সেই ভিডিও প্রকাশের পরেই বুবলীর নাম না নিয়ে পরোক্ষ ভাবেই তাঁকে খোঁচা দিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন পরীমণি। লেখেন, ‘আপা গো আপা! পুরাটাই কপি মারলেন! কথা, মিউজিক লাইন, ভয়েস টোন ডেলিভারি থেকে সব! কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা!’ পরীমণির সেই খোঁচার কড়া জবাব দিয়েছেন এই বুবলীও। পরীমণির দাবি, তাকে ‘কপি’ করেই বুবলীর সেই ভিডিওটি বানানো হয়েছে। কারণ ছেলের পুণ্যের জন্যে বানানো ভিডিওর কথাগুলি বুবলীর ভিডিওর সঙ্গেও মিলেও গিয়েছে, তাই তাঁকেই যে কপি করেছেন বুবলী সেটাই দাবি পরীমণির। এদিকে বুবলী চুপ করে থাকেননি। দিয়েছেন উপযুক্ত জবাব।

ফেসবুকে তিনি লিখেছেন, ‘পাশের দেশে টলিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে শেষ কয়েক বছর ধরে মিল থাকছে অধিকাংশ বিয়েতে। যেখানে বিয়ের ড্রেসের কালার, অ্যারেঞ্জমেন্ট, বর-কনের আসা থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনেই মিল থাকছে। পৃথিবীতে অনেক সিনেমা আছে যার গল্প অন্য গল্পের সঙ্গে অনেক মিলে যায়। কাছাকাছি মিলে, একদম মিলে, এরকম বহু বহু জিনিস হচ্ছে দুনিয়াতে। তেমনি মা সন্তান নিয়ে পৃথিবীতে অনেক ইমোশনাল ভিডিও এবং অডিও আছে যার ভাষা একই কিন্তু এসবে পৃথিবীর কারো কোনো অসুবিধা নাই শুধু এই সিন্ডিকেট চামোচ গুলোর অবস্থা দেখলে মনে হয় যে এরাই দু-একজন শুধু মা হইসে, আর কেউ মা হয়নি। তাদের শুধু লেবার পেইন হয়েছিল আর কারো হয়নি, তাদের পারিবারিক যুদ্ধ, সন্তানের স্মৃতি, জীবন সংগ্রাম, কষ্ট, ঘর গোছানো ,খাওয়ানো সব কিছু স্বাভাবিক কিন্তু আর কারও এরকম হয়না। তারাই খাবার খাওয়ার পর প্রেসার আসলে ফ্রেশরুমে দৌড় দিবে কিন্তু আর কেউ যাইতে পারবেনা। তারাই লাল, নীল, হলুদ রং পরবে আর কেউ পরতে পারবে না। তারাই হাসবে, কাঁদবে, ঘুমাবে, আর কেউ পারবেনা। যদি আপনি পারেন তাহলে আপনার আবেগ নাই, বিবেক ও নাই, শুধু কপি আছে।’

আর এই পোস্টের উত্তরও পাল্টা দিলেন পরীমণিও। তিনি লেখেন, “হিহিহি একটি শিক্ষিত বকরির গরুর রচনাহ! কি লিখতে কি লিখতেছে বেচারি। চিপায় আটকাইলে মানুষ আবল তাবল লজিক দিতে থাকে বুঝলাম। কিন্তু তাই বলে এই রকম আউলা বাউলা কি কি সব লিখলো ভাই! পরে কখনো নিজে পড়ে নিজেই বুঝবে না যে কি লিখছিলো। আমি শিউর।” সুতরাং পরপর পোস্টের পাল্টা পোস্ট দেখে নেটিজেনদের বুঝতে বাকি নেই যে, পরীমণি এবং বুবলীর সঙ্গেই লেগেছে জোরকদমে যুদ্ধ। আর নাম না করেই দুজন দুজনকে ঠুকে যাচ্ছেন।

দুর্গাপুরে ফিরল ভোপালের স্মৃতি! খনি থেকে নির্গত গ্যাসে অচেতন দুই শ্রমিক, চাঞ্চল্য এলাকাজুড়ে

মাত্র ২০ টাকার জন্য বৃদ্ধকে মাথায় আঘাত করে খুন, গ্রেফতার অভিযুক্ত

বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টির চোখরাঙানি! জানুন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া

৯/১১-র ছক ব্যর্থ হতেই বিমানের দুই ইঞ্জিন বন্ধ করতে চেয়েছিলেন হাম্মামি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

পুজোর ছুটিতে ঘুরে আসুন শিমলা-কুফরি-চণ্ডীগড়, জানুন IRCTC-র বিশেষ প্যাকেজ

মাত্র ১১ হাজারে বুকিংয়ের সুযোগ, গাড়ির বাজার কাঁপাতে আসছে Hyundai Bayon

এক রিচার্জে চলবে দুজনের ফোন, Airtel-এর বিশেষ প্ল্যান সম্পর্কে জানেন?

শনির দৃষ্টি, তিন রাশির জাতকদের ২৪২ দিন কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী