Porn Case: রাজ কুন্দ্রার মামলায় গ্রেফতার ৪

গতবছরের জুলাই মাসে মুম্বই কেঁপেছিল পর্ন মামলায়। যার জেরে গ্রেফতার হন রাজ কুন্দ্রা। শিল্পার স্বামীই তিনমাসের কাছাকাছি জেল খাটেন

Share:

নিজস্ব প্রতিনিধি: গতবছরের জুলাই মাসে মুম্বই কেঁপেছিল পর্ন মামলায়(Porn case)। যার জেরে গ্রেফতার হন রাজ কুন্দ্রা। শিল্পার স্বামীই তিনমাসের কাছাকাছি জেল খাটেন। পর্ন মামলায় একাধিক কেলেঙ্কারিতে ফাঁসেন রাজ কুন্দ্রা(Raj kundra)। সেই মামলায় ফের নতুন মোড় দেখা দিয়েছে। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, মুম্বই পর্ন কাণ্ডে পুলিশের জালে ৪ অভিযুক্ত। ২২ ফেব্রুয়ারি এই মামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরও চার জনকে। গ্রেফতারির তালিকায় রয়েছেন এক কাস্টিং ডিরেক্টর। মুম্বই পুলিশের বিশেষ ক্রাইম ব্রাঞ্চ ভারাসোভা এবং বোরিভালি অঞ্চল থেকে দু’জনকে গ্রেফতার করেছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজ কুন্দ্রার(Raj kundra) কোম্পানি নাকি শ্যুটিং-এর জন্য অভিযুক্তদের ২ হাজার টাকা করে দিয়েছিলেন। রাজ নিজেই পর্ন মামলায়(Porn case) আদালতের নির্দেশে জামিনে বাইরে রয়েছেন। ২৯ বছর বয়সী কাস্টিং ডিরেক্টর নরেশ রামাবতার পালের সঙ্গে অভিযুক্তের তালিকায় রয়েছে সেলিম সায়িদ, আব্দুল সায়িদ এবং আমন বার্নওয়াল। পর্ন মামলার ভিত্তিতে এক অভিনেত্রী ওই চার অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ওই তরুণীর অভিযোগ, মাড আইল্যান্ডের একটি বাংলোয়ে নিয়ে গিয়েছিল নরেশ পাল। সঙ্গী ছিল সেলিম, আব্দুল এবং আমান। বেগতিক বুঝেই পালিয়ে থানায় সমস্ত ঘটনা জানান ওই তরুণী। দীর্ঘদিন ধরেই পালিয়ে বেড়াচ্ছিলেন ওই চার যুবক। মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে গ্রেফতার হন চার অভিযুক্ত।

ওই তরুণী অভিযোগ জানিয়েছে, রাজ কুন্দ্রার কোম্পানির ওয়েব সিরিজে(Web Series) শ্যুটিং-এর কথা বলে ওই চার ব্যক্তি ধর্ষণ করতে যায়। শ্যুটিং শেষ হলে চার যুবক চড়াও হয়।

Gen Z-দের আন্দোলনে উত্তাল জার্মানি! পুলিশের সঙ্গে সংঘর্ষ, ফ্রাঙ্কফুর্টে চলল ভাঙচুর-লুটপাট

কালীপুজোর মুখে ফের বাড়ল গ্যাসের দাম, রেস্তরাঁয় খাবারের খরচ বাড়বে?

মাত্র ১৪৭ টাকায় Jio-র নতুন রিচার্জ প্ল্যান, কী সুবিধা পাবেন?

আজ গোঁসাই সম্মেলনে যোগ দিতে ঠাকুরবাড়ি যাবেন মুখ্যমন্ত্রী

পকেটে ফোন রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, কী বলছেন বিশেষজ্ঞরা?

মণিপুরে ফের রক্তাক্ত সংঘর্ষ, গুলির লড়াইয়ে মৃত্যু ৩ কুকি-জো যুবকের

হোটেলের বর্জ্য পরিষ্কার করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনা! বিষাক্ত গ্যাসে মৃত্যু ৪ কর্মীর

নভেম্বরের শুরুতেই ফের নিম্নচাপ, কলকাতায় বাড়বে গরম! উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মাত্র কয়েক দিনের ব্যবধানে ফের জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, আতঙ্কে স্থানীয়রা

ছেলেকে বশে আনার মূল্য! জালিয়াতদের ফাঁদে পড়ে কোটি টাকা খোয়ালেন মা

পঞ্জাবকে হারিয়ে আইএসএলে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা