বিশ্বব্যাপী ১০০০ কোটির গণ্ডি পার করল ‘পাঠান’

এদিকে আমির খানের দঙ্গল এখনও পর্যন্ত চীন থেকে প্রায় ১৩০০ কোটি রোজগার করেছে এবং বিশ্বব্যাপী ১৮৯৯ কোটি টাকা রোজগার করে শীর্ষে রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বক্সঅফিসে ‘পাঠান’- ঝড় অব্যাহত। গত ২৫ জানুয়ারী পাঠান মুক্তির পর থেকেই গোটা বিশ্বব্যাপী রীতিমতো ঝড় উঠেছে। পাঠান শাহরুখের চারবছর পর পর্দায় প্রত্যাবর্তনকে নিশ্চিত করেছে। এছাড়াও দীপিকার সঙ্গেও শাহরুখের জুটির চারনম্বর সংস্করণ। যাই হোক, মুক্তির আগেই প্রি টিকিট বুকিং-এ পাঠানের ঘরে ঢুকেছিল প্রায় কোটি কোটি। এছাড়া মুক্তির দিনেও পাঠানের রোজগার ছিল প্রায় আকাশছোঁয়া। ইতিমধ্যেই পাঠান KGF 2, বাহুবলী 2, দঙ্গল, টাইগার জিন্দা হ্যায়-এর বক্সঅফিসের রেকর্ড ভেঙে দিয়েছে। এছাড়াও বলিউডের বিগত কয়েক বছরের ইতিহাসও ভেঙে দিয়েছে পাঠান। পাঠানের হাত ধরেই বলিউডের ক্ষরা সাম্রাজ্যে আলো ঢুকলো।

দেখতে দেখতে পাঠানের মুক্তি ২৭ দিন, একমাস প্রায়। প্রেক্ষাগৃহে চার সপ্তাহ পরেও ছবিটির একই জনপ্রিয়তা। অবশেষে গোটা বিশ্বব্যাপী পাঠান ১০০০ কোটি ব্যবসা করতে সফল হল। শাহরুখ খান হলেন দ্বিতীয় হিন্দি চলচ্চিত্র অভিনেতা যার ছবি বিশ্বব্যাপী ১০০০ কোটি রুপি ব্যবসা করেছে। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ২৭ দিনের কার্যসম্পন্ন করল পাঠান। তবে সবচেয়ে মজার বিষয় হল, পাঠান চীনের বাজারে প্রবেশ করার আগেই ১০০০ কোটি টাকার ক্লাবে প্রবেশ করেছে৷ রবিবার পর্যন্ত, ফিল্মটি বিশ্বব্যাপী ৯৯৭ কোটি আয় করেছিল। সোমবার আরও সংখ্যা যোগ হওয়ায় ১০০০ কোটি অতিক্রম করল পাঠান৷ এদিকে আমির খানের দঙ্গল এখনও পর্যন্ত চীন থেকে প্রায় ১৩০০ কোটি রোজগার করেছে এবং বিশ্বব্যাপী ১৮৯৯ কোটি টাকা রোজগার করে শীর্ষে রয়েছে। এটির পরে এসএস রাজামৌলির বাহুবলী 2 যা বিশ্বব্যাপী ১৭০০ কোটি আয় করেছে।

এক ঝলকে দেখে নিন বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করা ভারতীয় সিনেমার তালিকা:

দঙ্গল: ১৮৯৯ কোটি টাকা (প্রায়)

বাহুবলী ২: ১৭০০ কোটি টাকা (প্রায়)

কেজিএফ ২: ১২০০ কোটি টাকা

RRR: ১১৭০ কোটি টাকা

পাঠান: ১০০০ কোটি টাকা

ভারতে ২৭ দিন পর পাঠানের বক্সঅফিসের ব্যবসা

সপ্তাহ ১: ৩৬৫ কোটি টাকা

২য় সপ্তাহ: ৯৪.৭৫ কোটি টাকা

৩ সপ্তাহ: ৪৬.৯৫ কোটি

শুক্রবার: ২.২৫ কোটি টাকা

শনিবার: ৩.৩৫ কোটি টাকা

রবিবার: ৪.২৫ কোটি টাকা

সোমবার: ১.২৫ কোটি টাকা (প্রাথমিক অনুমান)

মোট: ৫১৫.৭০ কোটি টাকা

টিভি দেখা নিয়ে ঝামেলা, রাগে ১৭ বছরের মেয়েকে ব্যাট দিয়ে পিটিয়ে খুন করল শিক্ষক বাবা

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

সন্ধের টিফিনে বানিয়ে ফেলুন পালক পরোটা, গোগ্রাসে গিলে নেবে ছোট্ট দস্যিরা

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

বুধিগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড, পড়ল মুহুর্মুহু বোমা! উত্তেজনা বীরভূমে

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের