‘ছবি তোলার অনুমতি পেলেন কোথায়’, দক্ষিণেশ্বর মন্দিরে নিয়ম ভেঙে কটাক্ষের মুখে দেব

তারকাও হাত দেখিয়ে সৌজন্য বিনিময় করেছেন। তবে দক্ষিণেশ্বর গর্ভগৃহে সাধারণ মানুষের ফটো তোলা একেবারেই নিষেধ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের পাশাপাশি টলিউডেও ছবি রিলিজের আগে মন্দিরে পুজো দেওয়ার ট্রেন্ডিং জারি। আজ অর্থাৎ শুক্রবার ১১ অগস্ট মুক্তি পেল টলিউড সুপারস্টার দেব-এর বহু প্রতীক্ষিত সিনেমা ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’। ব্যোমকেশ-চরিত্রে দেবকে মানাবে না, এই নিয়ে প্রথম থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল এই ছবি। তাই বাঙালির আইকনিক চরিত্রে দেবকে দেখার প্রতীক্ষায় বহুদিন ধরে ভক্তরা। চলতি বছরের পয়লা বৈশাখের দিন প্রথম ব্যোমকেশ হওয়ার ঘোষণা করেন দেব, তখন থেকেই তাঁকে কটাক্ষ শুরু। এরপর সত্যবতী হিসেবে রুক্মিণী মৈত্র ও অজিত হিসেবে অম্বরীশ ভট্টাচার্যের নাম ঘোষণা হতেই বিতর্ক একেবারে তুঙ্গে ওঠে। তবে নিন্দুকদের মুখে ছাই ঘষে দিয়েছিল ছবির ট্রেলার। যাই হোক, শুক্রবার সকাল সকাল ছবির সাফল্যের জন্যে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে এলেন অভিনেতা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিতেই শুরু হল কটাক্ষের ঝড়।

এদিন পরনে নীল রঙের পঞ্জাবিতে মুড়ে, হাতে পুজোর ডালা নিয়ে মন্দিরে পুজো দিতে গেলেন অভিনেতা। কপালে সিঁদুরের টিপ। হাজার নিরাপত্তা ঘিরে ছিল অভিনেতাকে। ভক্তরাও তাঁকে দেখার জন্যে ভিড় জমিয়েছিল। তারকাও হাত দেখিয়ে সৌজন্য বিনিময় করেছেন। তবে দক্ষিণেশ্বর গর্ভগৃহে সাধারণ মানুষের ফটো তোলা একেবারেই নিষেধ। সেক্ষেত্রে তারকাদের ফটো তোলা নিষেধ নাই থাকতে পারে। এর আগে ‘গুন্ডে’ ছবির একটি গানের শুটিং হয়েছিল দক্ষিণেশ্বর মন্দিরের ভেতরে, তা নিয়েও বিতর্ক একেবারে চরমে উঠেছিল। এবার মন্দিরের গর্ভগৃহে, ঠাকুরের সিংহাসনের পাশে দাঁড়িয়েই ছবি তুলতেই তুমুল কটাক্ষের শিকার হলেন দেব। আরও একটি ছবিতে তাঁকে দেখা গেল শিবলিঙ্গে জল ঢালতে। সঙ্গে ক্যাপশনে লিখলেন, ‘সবার ভালো হোক #harharbyomkesh।’

এই ছবিগুলি নেটপাড়ায় ভাইরাল হতেই নতুন বিতর্কের সূত্রপাত। কমেন্ট সেকশনে একজন লিখলেন, ‘তারকা বলেই ভিতরে ঢুকে ঠাকুরের সঙ্গে ফোটো তুলেছে। আর সাধারণ মানুষকে একটু ভালো করে ঠাকুর দর্শণেরও সুযোগ দেয় না কতৃপক্ষরা।’ অপরজন লিখলেন, ‘তারকাদের জন্য সব ছাড়। এদিকে সাধারণ মানুষরা মোবাইলই ভিতরে নিয়ে যেতে পারে না। ফটো তোলা তো ছাড়।’ যাই হোক, বক্সঅফিসে দেবের নতুন ছবি কতটা সাফল্য পাবে, তা এক্ষুনি বলা যাচ্ছেনা। কারণ টলিউডে সদ্য মুক্তি পেয়েছে চিনি ২। এছাড়াও আজই মুক্তি পেল বলিউডের দুই ব্লকবাস্টার চলচ্চিত্র ‘গদর ২’ আর ‘ওএমজি ২’, তাই তাঁদের সঙ্গে টক্কর দেওয়া মুশকিল তো বটেই। এছাড়াও রয়েছে রজনীকান্তের জেলার। যা ইতিমধ্যেই বক্সঅফিসে ব্যপক সাড়া ফেলেছে।

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স