‘পাঠান’ প্রচারে প্রধানমন্ত্রীর আশ্বাস, আমাদের কাছে বড় পাওনা’: অশোক পণ্ডিত

মনে হচ্ছে প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে আছেন। তিনি শুধু রাজনীতির কাছেই নয়, মিডিয়ার মানুষদের পাশেও রয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘পাঠান’। এই ছবির মাধ্যমেই দীর্ঘ ৪ বছর পর শাহরুখ অভিনয়ে প্রত্যাবর্তন করছেন। ছবির প্রথম গান রিলিজ হওয়ার পর থেকেই ছবি ঘিরে বিতর্ক তুঙ্গে। ‘বেশরম রং’-গানে দীপিকার কমলা বিকিনি এবং শাহরুখের রোমান্টিক মুভমেন্ট সবটাই হিন্দু ভাবাবাগে আঘাত হেনেছে বলে দাবি করেছেন রাজনৈতিক মহল। গানের একাধিক দৃশ্যে অশ্লীলতার দৃষ্টিভঙ্গির আভাস রয়েছে বলেও দাবি পদ্মশিবিরের। যাই হোক, সেন্সর বোর্ডের নির্দেশে গানের ১০ টি দৃশ্যে কাঁচি চালাতে হয়েছে। শেষমেশ ছবি মুক্তির অনুমতি পেয়েছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিন কয়েক আগেই বিজেপি কর্মীদের চলচ্চিত্র সম্পর্কে “অপ্রয়োজনীয়” মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেছেন। যা কিনা পাঠান নির্মাতাদের কাছে অনেকটাই স্বস্তি দিয়েছে। এ

দিকে প্রধানমন্ত্রীর কাছ থেকে চরম আস্থা পাওয়ার পর ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন সমিতির সভাপতি চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত সমস্ত রাজনৈতিক দলের সদস্যদের প্রধানমন্ত্রীর সতর্কতাকে স্বাগত জানাতে বলেছেন। সঙ্গে তিনি যোগ করেছেন, প্রধানমন্ত্রী তাঁর দলের সদস্যদের বিতর্কে না জড়ানোর জন্য অনুরোধ করছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি বিবৃতিতে, পণ্ডিত বলেছেন, “প্রধানমন্ত্রী যদি তাঁর নিজের লোকদের চলচ্চিত্র শিল্পের বিরুদ্ধে বাজে কথা বলতে না করেন, তাহলে একটি তাঁদের আত্ম বিশ্বাসের একটি বড় দিক। মনে হচ্ছে প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে আছেন। তিনি শুধু রাজনীতির কাছেই নয়, মিডিয়ার মানুষদের পাশেও রয়েছেন।”

শাহরুখ খানের ছবি ‘পাঠান’-এর বিরুদ্ধে রাম কদম এবং নরোত্তম মিশ্রের মতো একাধিক বিজেপি নেতা ‘বেশরাম রং’ গানে দীপিকার জাফরান পোশাকের সমালোচনা করেছেন। সিনেমাটি বয়কটের দাবিতে সিনেমার প্রচার নিয়েও বিক্ষোভ চলছে। প্রধানমন্ত্রীর বক্তব্যের পরপরই মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেছেন, ‘প্রধানমন্ত্রীর কথা দলের সদস্যদের জন্য গুরুত্বপূর্ণ।’ যদিও নরোত্তম মিশ্র এর আগেও ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে রক্ষা করার সময় আরও কিছু সিনেমা এবং ওয়েব সিরিজের বিরুদ্ধে আপত্তি তুলেছিলেন। এমনকী তিনি সতর্ক করে দিয়েছিলেন যে কিছু দৃশ্য “সংশোধন” না হলে, সরকার এর স্ক্রিনিংয়ের বিষয়ে কী করবে তা বিবেচনা করবে।

পাড়ায় দেহ ব্যবসার অভিযোগে প্রতিবাদ করায় নাবালিকার পরিবারকে বেধড়ক মারধর, চাঞ্চল্য চাঁপাডাঙ্গায়

ঝোল-ভাপা নয়! এবার বানিয়ে নিন সুস্বাদু পদ ‘ইলিশ পিটুলি’

বাংলাদেশের কাছে হারের জের, দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া দল থেকে বাদ ওপেনার

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে বাঁচতে পুকুরে ঝাঁপ দিয়েছিলেন কেউ? তল্লাশি চালাচ্ছে ডুবুরি

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

থাইল্যান্ড থেকে বিমানে ‘গাছ পাচার’! কলকাতা বিমানবন্দরে ১৬০ কেজি গাছ-বীজ উদ্ধার

মেরামতির অছিলায় ঢুকে কলেজ ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ, গ্রেফতার বাড়িমালিক

জনপ্রিয়তায় ভাটা ট্রাম্পের! সমর্থন নামল ৩৩ শতাংশে, কেন এই অবনতি?

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

জমি বিক্রিতে রাজি না হওয়ায় স্ত্রীকে গোপনাঙ্গে বৈদ্যুতিক শক দিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের হামলায় হত দুই পড়ুয়া, ঘটনাস্থলে পুলিশ

জঙ্গলে বাঘিনির হামলা থেকে রাখালকে বাঁচাল মহিষের পাল, প্রভুভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া