৬ বছরের সম্পর্কে ইতি টানলেন পপ গায়িকা টেইলর সুইফ্ট

২০১৬ সালে হলিউড তারকা টম হিডেলস্টোনের সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর গোপনে প্রেম শুরু করেছিলেন টেইলর সুইফ্ট এবং জো অ্যালউইন।

Share:

নিজস্ব প্রতিনিধি: পপ গায়িকা শাকিরার পর এবার প্রেমে ভাঙন হলিউডের আরও এক প্রভাবশালী পপ গায়িকা টেইলর সুইফ্টের। ব্রিটিশ অভিনেতা জো অ্যালউইনের সঙ্গে ছয় বছরের সম্পর্ক ভেঙে দিয়েছেন টেইলর। সর্বদা তাঁরা নিজেদের সম্পর্ক গোপন রেখেছিলেন। সুইফ্ট এবং অ্যালউইন প্রায়শই তাঁদের মিষ্টি মুহূর্তগুলি ভাগ করে নিতেন সোশ্যালমাধ্যমে। পাশাপাশি অ্যাওয়ার্ড শো এবং রেড কার্পেটেও তাঁদের একে অপরকে একসঙ্গে দেখা যেত। তাঁরা একসঙ্গে ছুটি কাটাতেও গিয়েছেন একাধিকবার। ২০১৯ সালের এক সাক্ষাৎকারে সুইফ্ট ব্যাখ্যা করেছিলেন যে, তিনি আলউইনের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে কথা বলতে পছন্দ করেন না কারণ, তিনি মনে করেন তাঁদের সম্পর্ক আলোচনার জন্য নয়’।

২০১৭ সালের মে মাসে টেইলর সুইফ্ট এবং জো অ্যালউইন তাঁদের সম্পর্কের কথা অফিসিয়ালি ঘোষণা করেন। শোনা যায়, অ্যালউইন এবং সুইফ্ট  ২০১৬ সালের মেট গালায় প্রথম দেখা করেছিলেন৷ জো আলউইনের সঙ্গে সুইফ্টের সম্পর্ক ভেঙে যাওয়ার কয়েক মাস পরে, টেইলর তাঁর বাবা-মায়ের কাছে চলে যান। সুইফ্ট এবং অ্যালউইনকে একাধিকবার তাঁদের পরিবারের সঙ্গেও দেখা গিয়েছে। টেইলর সুইফ্টের নেটফ্লিক্স ডকুমেন্টারি ‘মিস আমেরিকান’-এও তাঁদের সম্পর্কের কথা দেখানো হয়।

দ্য এন্টারটেইনমেন্ট টুনাইট প্রথম রিপোর্ট করে যে, ছয় বছর ডেটিং করার পরে অ্যালউইনের সঙ্গে সুইফট তাঁর সম্পর্ক ভেঙে দিয়েছেন। এমনকী প্রেমিককে সুইফটের ইরাস ট্যুরেও দেখা যায়নি। ২০১৬ সালে হলিউড তারকা টম হিডেলস্টোনের সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর গোপনে প্রেম শুরু করেছিলেন টেইলর সুইফ্ট এবং ব্রিটিশ অভিনেতা জো অ্যালউইন। কিন্তু এ সম্পর্কও টিকল না। দীর্ঘ ছয় বছর প্রেমের পর স্বেচ্ছায় আলাদা হয়ে গিয়েছেন দুজন। একটা সময় গুঞ্জন উঠেছিল যে, টেইলর-জো বাগদান সেরে ফেলেছেন। ২০০৮ সালে জনপ্রিয় ব্যান্ড জোনাস ব্রাদার্সের জো জোনাসের সঙ্গে প্রেম নিয়ে আলোচনায় আসেন টেইলর। এরপর টেইলর প্রেম করেছেন ‘টোয়াইলাইট’ খ্যাত টেইলর লটনার, টম হিডেলস্টোন, কেলভিন হ্যারিস, হ্যারি স্টাইলস, কনর কেনেডি ও জ্যাক গিলেনহালের সঙ্গে। 

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই