ফের বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস, পাত্র কে?

বিষয়টি (গট ম্যারিড) অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেছে। আমি ফেসবুক আপডেট দিয়েছিলাম। সে সময় এটি ঘটেছে। আমি বুঝেতেই পারিনি, এমন ঘটনা ঘটে যাবে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আজকাল সেলিব্রিটিদের ঘরের খবর বের হতে বেশি সময় লাগেনা। ফেসবুকে ছোট্ট একটি স্ট্যাটাসেই মুহূর্তে তাঁদের জীবনের যাবতীয় আপডেট প্রকাশ্যে চলে আসে। এই যেমনটা হল বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের ক্ষেত্রে। এই মূহুর্তে সুপারস্টার শাকিব খানের তাঁর সম্পর্ক জোড়া লাগা নিয়ে একটা কানাঘুষো চলছেই। আর তা শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে তাঁদের একসঙ্গে ঘুরতে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই। অপু সম্পর্কে শাকিবের প্রথম স্ত্রী, এবং নায়কের বড় ছেলের মা।

২০১৮ সালে তাঁদের ডিভোর্স হয়ে গেলেও সেই বিষয়টির কোনও বৈধতা নেই। শোনা যায়, অপুকে ডিভোর্স দেওয়ার ১৯৩ দিনের মাথায় শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব খান। তবে এখন তাঁদের সম্পর্কও টিকে নেই। এখন আবার শাকিব-অপুর ফের সম্পর্ক জোড়া লাগা নিয়ে শুরু হয়েছে বিস্তর আলোচনা। এর মধ্যেই আজ দুপুরে অপু বিশ্বাসের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস ঘিরে তুলকালাম কাণ্ড ঘটে গেল। এদিন বেলা ৩টা ৪৫ মিনিট নাগাদ অপুর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে হঠাৎই ভেসে উঠল ‘গট ম্যারিড’ স্ট্যাটাস। আর তা দেখেই নেটপাড়া তোলপাড়। শাকিব খানের সঙ্গে সম্পর্ক জোড়া লাগার গুঞ্জনের মাঝেই কাকে এবং কবে বিয়ে করলেন অভিনেত্রী, এমন প্রশ্ন জেরবার হতেই উধাও হয়ে গেল ‘গট ম্যারিড’ পোস্ট। এই স্বল্প সময়ের মধ্যে পোস্টটিতে প্রতিক্রিয়া পড়েছিল কয়েক হাজার।

ঘটনাটির বিস্তারিত সম্পর্কে বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম অনুযায়ী অপু তাঁদের জানিয়েছেন, ‘বিষয়টি (গট ম্যারিড) অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেছে। আমি ফেসবুক আপডেট দিয়েছিলাম। সে সময় এটি ঘটেছে। আমি বুঝেতেই পারিনি, এমন ঘটনা ঘটে যাবে। সঙ্গে সঙ্গেই ডিলিট করে দিয়েছি। আমি কয়েক দিন ধরে কাজে ব্যস্ত। নতুন মুঠোফোন নিয়েছি। সময় পাচ্ছিলাম না। তাই সময় করে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আপডেট দিয়েছি। কিন্তু সেকেন্ডের মধ্যে ঘটনাটি ঘটে গেল। আমি যখন আপডেট দিচ্ছিলাম, পাশে আমার দুষ্টুটাও (অভিনেত্রীর সন্তান জয়) ছিল। সত্যিই আমি এটি বুঝে উঠতে পারিনি। কী আর বলব, ভুল থেকেই এখন শিক্ষা নিতে হবে। এখন থেকে ফেসবুক ব্যবহারে সতর্ক থাকব। আজকের এই পোস্ট যদি আরও সময় ধরে আইডিতে ভাসত, তাহলে কী হতো, ভাবতেই তো ভয় পাচ্ছি এখন।’

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট