প্রথম বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আনলেন পরীমণি, লিখলেন ‘ঢ্যাং ঢ্যাং’

Share:

নিজস্ব প্রতিনিধি: মা হচ্ছেন বাংলাদেশের টপ নায়িকা পরীমণি এই খবরটা হয়তো সবারই জানা। ওপার বাংলার একজন দাপুটে অভিনেত্রী বলাই যায় পরীমণিকে। কিন্তু বিতর্ক যেন কিছুতেই তাঁর পিছু ছাড়ে না। কিছুদিন আগেই ঢাকার উত্তরা ক্লাবের সাবেক সভাপতি সহ মোট তিনজনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে আদালতে দ্বারস্থ হয়েছিলেন পরীমণি। তবে এখন সবটাই ঠান্ডা আপাততঃ। তবে কোর্ট এখন এই মামলার রায় জানান নি। এখন পরীমণির ফুরফুরে মেজাজ। বিয়ের পর প্রথম ঈদের সেলিব্রেশনও তিনি চুটিয়ে করেছেন। কারণ ঈদের দিন সকাল সকাল তিনি স্বামী এবং নানা কে নিয়ে উড়ে গিয়েছিলেন কক্সবাজারে।

সেখান থেকে গুচ্ছের ছবি পোস্ট করেই চলেছেন তিনি এখনও, তাঁর সোশ্যাল হ্যান্ডেলে। তবে পরীমণি মা হওয়ার খবর দিয়েছিলেন চলতি বছরের শুরুতেই, ১০ জানুয়ারি। তাহলে দেখতে দেখতে প্রায় ৬ মাস হতে চলল তাঁর মাতৃত্বকালীন পিরিয়ড। এদিন বেবি বাম্পের ছবি প্রথম প্রকাশ করলেন নায়িকা তাঁর সোশ্যাল হ্যান্ডেলে। তবে বিয়ের আগেই তিনি গর্ভবতী হয়ে গিয়েছিলেন, তাই মা হওয়ার কথা জানতে পেরেই তড়িঘড়ি বিয়ে সারেন অভিনেতা শরীফুল রাজ এবং পরীমণি। সব রীতি নিয়ম মেনেই বিয়ে সারেন তাঁরা।

মা হওয়ার সময়টাতে কোনো রকম ঝুঁকি নিতে চান না, তাই অনেকদিন শুটিং থেকেও বিরত নায়িকা। কক্সবাজার থেকেই বৃহস্পতিবার রাতে নানা রকম ছবি পোস্টালেন নায়িকা, সেখানেই উঁকি ঝুঁকিতে দেখা গেল নায়িকার বেবি বাম্পের ছবিও। হালকা লিপস্টিক, চোখে চশমা পরে সবুজ গাউনে সেজে উঠেছিলেন নায়িকা, সঙ্গে দিলেন মাতৃত্বকালীন পোজ। ছবিতে দেখা যাচ্ছে, সযত্নে বেবি বাম্প ধরে রেখেছেন পরী।

এমনকী অনাগত সন্তানের নামে নিজের ফেসবুক পেজে ‘মাই প্রেগন্যান্সি ডায়েরি’ নামে একটি অ্যালবাম খুলে ফেলেছেন নায়িকা। সেই অ্যালবামেই সম্প্রতি বেবি বাম্পের ছবিটি পোস্টালেন রাজের স্ত্রী। কক্সবাজার সফরে পরী এবং রাজের সঙ্গে আছেন পরীমণির নানা শামসুল হক। এখন বেশ ফুরফুরে মেজাজ তাঁর, ঈদের দিন নানা ও রাজের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে চিত্রনায়িকা লিখেছিলেন, “এবার মনে হচ্ছে আল্লাহ্‌ গোটা দুনিয়াটা আমার করে দিয়েছে… আলহামদুলিল্লাহ। আমার ঘর এখন রাজ। আর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা আমার নানা ভাই। তাঁরা আমার সঙ্গেই আছে, আমি পরিপূর্ণ।”

 প্রয়াত নানা পাটেকর, অভিনয় জগতে নক্ষত্র পতন

সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথি হামলা, নিহত ৩

পুজোয় নতুন ফোন কিনতে চান? সস্তায় মিলছে 10000mah ব্যাটারিযুক্ত Realme P4 Power

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়ার পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

ডাল-ভাতেই লুকিয়ে ম্যাজিক? নিরামিষ প্লেটেই মিলবে ভরপুর প্রোটিন

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

পুজোর আগে সস্তায় ৫৫ ইঞ্চির Mini LED স্মার্ট টিভি আনল Kodak

পুজোয় অফবিট ট্যুর, গহীন অরণ্যের মাঝে ঘুরে আসুন মারোমার জঙ্গল

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে