কব্জিতে আঘাতের চিহ্ন, পেটে অজানা তরলের খোঁজ, প্রকাশ্যে আকাঙ্ক্ষার ময়নাতদন্তের রিপোর্ট

অভিনেত্রী মৃত্যুর আগে মদ্যপ অবস্থায় ছিলেন না, কিন্তু তাঁর পেট থেকে ২০ মিলি অজানা একটি তরল পদার্থ পাওয়া গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন ক্ষেত্রে একের পর এক বিপর্যয়। গত ২৬ মার্চ বারাণসীর এক হোটেল কক্ষ থেকে উদ্ধার হয়েছে জনপ্রিয় ভোজপুরি অভিনেত্রী আকাঙ্ক্ষা ডুবের ঝুলন্ত মৃতদেহ। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ভোজপুরি ইন্ডাস্ট্রি। অভিনেত্রী সত্যিই আত্মহত্যা করেছেন নাকি তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে তা জানতে এখনও তদন্ত চলছে পুলিশের। তবে অভিনেত্রীর মায়ের দাবি, তাঁর মেয়েকে খুন করা হয়েছে। অবশেষে আকাঙ্ক্ষার ময়নাতদন্তের রিপোর্ট সামনে এসেছে। ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী, অভিনেত্রী মৃত্যুর আগে মদ্যপ অবস্থায় ছিলেন না, কিন্তু তাঁর পেট থেকে ২০ মিলি অজানা একটি তরল পদার্থ পাওয়া গিয়েছে। তাছাড়া তাঁর পেটের মিউকাস মেমব্রেন বন্ধ হয়ে গিয়েছিল এবং তাঁর কব্জিতে আঘাতের চিহ্ন ছিল।

তবে তাঁর পেটে খাবার বা অ্যালকোহলের কোনও চিহ্নই পাওয়া যায়নি, সুতরাং তিনি নেশাগ্রস্ত ছিলেন না। এর থেকে প্রমাণ, অভিনেত্রীকে কিছু জবরদস্তিমূলক পদার্থ খাওয়ানোর কারণে তাঁর শ্লেষ্মা জমাটবদ্ধ হয়ে গিয়েছিল। কিন্তু অভিনেত্রীর দেহের অভ্যন্তরে পাওয়া তরলটি কী ছিল এবং তাঁর পেটের মিউকাস মেমব্রেনটি বন্ধ হওয়ার কারণ কী ছিল কিনা তা জানা যায়নি। এদিকে আকাঙ্ক্ষার মা মিউজিক ডিরেক্টর সমর ও সঞ্জয় সিংকে দোষারোপ করেছেন। তাঁর কথায়, ২১ শে মার্চ সমর সিংয়ের ভাই সঞ্জয় সিং আকাঙ্ক্ষা দুবেকে হত্যার হুমকি দিয়েছিলেন, যা অভিনেত্রী নিজেই মাকে ফোনে তা জানিয়েছিলেন। এদিকে সারনাথ থানার এসএইচও ধর্মপাল সিং বলেছেন, ইতিমধ্যেই সমর এবং তাঁর ভাইয়ের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা এবং অন্যান্য প্রাসঙ্গিক ধারার অভিযোগে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।

এদিকে কয়েকদিন আগেই একটি অজানা ব্যক্তির খোঁজ পাওয়া যায়। যিনি অভিনেত্রীর মৃত্যুর ঠিক কয়েক ঘণ্টা আগে আকাঙ্ক্ষাকে তাঁর ঘরে নিয়ে গিয়েছিল। সিসিটিভি ফুটেজ দেখা গিয়েছে, প্রয়াত ভোজপুরি অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবে বারাণসীর সারনাথ থানা এলাকার একটি হোটেলে প্রবেশ করছেন। এক ব্যক্তি মধ্যরাতে আকাঙ্ক্ষাকে নিয়ে হোটেলে ঢুকছেন এবং তারপর তাঁকে তাঁর ঘরে নিয়ে যাচ্ছেন। এদিকে সন্দীপ সিং-এর সঙ্গে দুজনে প্রায় ১৭ মিনিট আকাঙ্ক্ষা হোটেলের ঘরের ভিতরে কাটিয়েছিলেন। 

 

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট