‘নাটু নাটু’-তে নেচে রামচরণকে ‘গ্র্যান্ড ওয়েলকাম’ প্রভু দেবার

এরকম উষ্ণ স্বাগত জানানোর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের গ্র্যান্ড মাস্টার @prabhudevaofficial স্যার মিষ্টি সারপ্রাইজের জন্য ধন্যবাদ #RC15 (sic) শুটিং এ ফিরে আসতে পেরে দারুণ লাগছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অস্কার জয় করে ঘরে ফিরেছে ‘RRR’ টিম। ছবির সকল স্তম্ভকে গ্র্যান্ড ওয়েলকাম জানানো হয়েছে দেশবাসীর তরফ থেকে। গত সোমবার ছবির গান ‘নাটু নাটু’-সেরা মৌলিক গান হিসেবে অস্কার জিতেছে। ‘RRR’-এর হাত ধরে প্রায় ১৪ বছর পর দেশে অস্কার প্রবেশ করল। শুধু তাই নয়, সেটা তথ্যচিত্র হিসেবেও দক্ষিণী ছবির জয়জয়কার। সেরা তথ্যচিত্র হিসেবে অস্কার পেয়েছে তামিল তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। ‘নাটু নাটু’-র সৃষ্টিকর্তা থেকে গানের অভিনেতা অর্থাৎ গানের সঙ্গে জড়িত রাজামৌলি, রামচরণ, এনটিআর, রাহুল, কালা ভৈরব, এম এম কীরাভানি, চন্দ্রবোস-সহ সকল শিল্পীরাই অস্কারে উপস্থিত ছিলেন, সঙ্গে এই গানটি অস্কারের মঞ্চেও লাইভ পারফর্ম করেছেন রাহুল, কালা ভৈরব। অস্কার হাতে ভারতে ফিরতেই কীরাভানি, চন্দ্রবোস, গায়ক দের ফুলে ফুলে অভিনন্দন জানানো হয়।

খুশিতে ডগমগ সমস্ত ভারতবাসী। এক সপ্তাহ অতিক্রান্ত, তবুও শুভেচ্ছা জানানোর শেষ হচ্ছে না। দেশে ফিরেই রামচরণ তাঁর পরবর্তী প্রজেক্ট RC 15-এর জন্যে হায়দ্রাবাদে উড়ে গিয়েছেন। যেখানে তাঁর সহ অভিনেত্রী কিয়ারা আদভানি। আর কাজে ফিরতেই RC15-এর তরফ থেকে গ্র্যান্ড ওয়েলকাম জানানো হল রামচরণকে। তাও আবার ‘RRR’-এর ‘নাটু নাটু’-র সিগনেচার স্টেপে পা মিলিয়ে বিগেস্ট সারপ্রাইজ দেওয়া হল তাঁকে। তবে ভিডিওর বিশেষ চমক, দেশের জনপ্রিয় অভিনেতা, প্রযোজক-কোরিওগ্রাফার প্রভু দেভা রামের জন্য সমগ্র ক্রু সহ ‘নাটু নাটু’-র হুক স্টেপে পা মেলালেন।

 

View this post on Instagram

 

A post shared by Ram Charan (@alwaysramcharan)

প্রভুদেবা নাটু নাটু করে রামকে স্বাগত জানালেন শ্যুটিং সেটে। রামের শেয়ার করা একটি ভিডিওতে, প্রভুদেবকে আরসি 15-এর পুরো ক্রু সহ নাটু নাটুতে ঝাঁকুনি তুলতে দেখা গিয়েছে। ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, “এরকম উষ্ণ স্বাগত জানানোর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের গ্র্যান্ড মাস্টার @prabhudevaofficial স্যার মিষ্টি সারপ্রাইজের জন্য ধন্যবাদ #RC15 (sic) শুটিং এ ফিরে আসতে পেরে দারুণ লাগছে।” জানা গিয়েছে, আগামী ২৭ মার্চ রাম চরণের জন্মদিনের দিন RC 15-এর ফার্স্ট লুক এবং শিরোনাম উন্মোচিত হবে। RC 15 একটি রাজনৈতিক থ্রিলার। এতে রামচরণকে দুটি স্বতন্ত্র অবতারে দেখানো হয়েছে। ছবিতে কিয়ারা আদভানি প্রধান মহিলার চরিত্রে অভিনয় করেছেন। বিনয় বিদ্যা রামার পর গণ নায়কের সঙ্গে এটি তাঁর দ্বিতীয় ছবি। RC 15 পরিচালনা করেছেন এস শঙ্কর।

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের