ওম্যান্স ক্রিকেট লিগে উপস্থাপক রূপে মন্দিরাকে দেখে উচ্ছ্বসিত প্রীতি জিন্টা

আমি মন্দিরা বেদীকে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থাপক হিসাবে দেখে খুব খুশি হয়েছিলাম কারণ মন্দিরা মহিলাদের ক্রিকেটের জন্য অনেক কিছু করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বামীর মৃত্যুর শোক কাটিয়ে প্রায় ২ বছর পর কাজে ফিরলেন অভিনেতা-সঞ্চালক মন্দিরা বেদী। রবিবার থেকে শুরু হল ‘ওম্যান্স ক্রিকেট লিগ’। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেছেন বলিউডের দুই সফল অভিনেত্রী কৃতি শ্যানন এবং কিয়ারা আদভানি। শোয়ের সঞ্চালিকা ছিলেন মন্দিরা বেদী। বহুদিন পর মন্দিরাকে মূল অবতারে দেখতে পেয়ে ভক্তদের পাশাপাশি দারুণ খুশি বলিউডের অন্যতম নায়িকা প্রীতি জিন্টাও। ক্রিকেটের সঙ্গে প্রীতি ও মন্দিরার সম্পর্ক বহুদিনের। প্রীতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল পাঞ্জাব কিংসের সহ-মালিক। শুধু তাই নয়, তিনি দক্ষিণ আফ্রিকার মজানসি সুপার লিগের স্টেলেনবোশ কিংস ফ্র্যাঞ্চাইজি দলেরও মালিক। সম্প্রতি প্রীতি জিনতা দেশ এবং বিশ্বজুড়ে মহিলাদের ক্রিকেটের উত্থানের বিষয়ে নিজের আনন্দ ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। ওম্যান্স প্রিমিয়ার লিগ থেকে বেশ কয়েকটি ছবি শেয়ার করে বলেছেন, “মহিলা ক্রিকেটের জন্য এটি কী অত্যাশ্চর্য উইকএন্ড ছিল। #WPL-এর উদ্বোধনী সপ্তাহান্তে দুটি ২০০+ স্কোর, দুটি ৫ উইকেট শিকার, শেষ মুহূর্তে ইতিহাস তৈরি করেছে!”

উদ্বোধনী সংস্করণে উপস্থাপক হিসাবে মন্দিরা বেদীর ভূমিকাকে সম্বোধন করে, প্রীতি আরও বলেছেন, “আমি মন্দিরা বেদীকে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থাপক হিসাবে দেখে খুব খুশি হয়েছিলাম কারণ মন্দিরা মহিলাদের ক্রিকেটের জন্য অনেক কিছু করেছে। এখন আমরা ক্রিকেটে এসেছি এবং আইপিএলের অংশ হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই বিস্ময়কর কৃতিত্বের জন্য বিসিসিআই বিশেষ করে জয় শাহকে অনেক অভিনন্দন এবং সেখানকার সমস্ত ডাব্লুপিএল দলকে অনেক শুভেচ্ছা। ভারতে এই টুর্নামেন্টটি চালু হওয়ার সঙ্গে সঙ্গে মহিলা ক্রীড়া বিশাল অগ্রগতি করছে। যদিও আমি সেখানে না থাকি তবে তাঁদের জয় আমার ব্যক্তিগত মনে হয়।”

ব্যক্তিগত ফ্রন্টে, প্রীতি জিনতা সম্প্রতি বিয়ের সাত বছর উদযাপন করেছেন। খুশি উপলক্ষ্যে একটি বিশেষ ভিডিও ভাগ করে স্বামী জিন গুডেনাফ সম্পর্কে বলেছেন, “শুভ বার্ষিকী আমার প্রিয়। বিশ্বাস করতে পারছি না যে আমাদের বিয়ের ৭ বছর হয়ে গেছে।” প্রীতি জিনতা এবং জিন গুডেনাফ বর্তমানে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে থাকেন। এই দম্পতি ২০২১ সালে সারোগেসির মাধ্যমে যমজ সন্তানকে স্বাগত জানায়।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের