মেয়ে মালতীকে নিয়ে নিউইয়র্কে লক্ষ্মী গনেশের আরাধনা নিক-প্রিয়াঙ্কার, জানালেন দীপাবলির শুভেচ্ছা

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রবাসে থাকলেও নিজের দেশের সংস্কৃতি একেবারেই ভোলেননি দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। নিজের দেশের যাবতীয় উৎসব বিদেশের মাটিতে হইহই করে পালন করেন তিনি। কিছুদিন আগেই স্বামী ও মেয়েকে নিয়ে পালন করেছেন করওয়া চৌথ। এবার নিউইয়র্কের মাটিতে সুন্দর করে দীপাবলি উদযাপন করলেন প্রিয়াঙ্কা। করেছেন লক্ষ্মীপুজোও। সেই ছবি তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। বিদেশের মাটিতে ভারতীয় সংস্কৃতির এই পালন দেখে আপ্লুত অনুরাগীরা।

প্রিয়াঙ্কার পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে একটি ছোট্ট টেবিলের উপর হচ্ছে লক্ষ্মীপুজোয়। সেখানে উপস্থিত রয়েছেন স্বামী নিক জোনাস ও মেয়ে মালতী। সাদা রঙের পোশাক পড়েছেন নিক ও প্রিয়াঙ্কা আর মালতীর পরণে মাল্টিকালারড টু-পিস। নিউইয়র্কে এই পুজোয় উপস্থিত রয়েছেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়াও। ছোট্ট মালতীকে ভারতীয় সমস্ত আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করান প্রিয়াঙ্কা। লক্ষ্মীপুজোয় অংশ নেওয়া থেকে রঙ্গোলি বানানো সবটাই ছোট্ট ছোট্ট হাতে করছে মালতী। উৎসব পালনের সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, “উৎসবের কিছু ছোট ছোট মুহূর্ত। এই দীপাবলির উদযাপনে ছিল অনেকটা ভালোবাসা আর উচ্ছ্বাস।” এমনকি প্রিয়াঙ্কা আরও লিখেছেন, “এই বছর এই উৎসব এমন মানুষদের সঙ্গে উদযাপন করেছি যাঁদের দীপাবলির উদযাপন সম্পর্কে কোনও ধারণা নেই। বিশেষ করে মালতীর বন্ধুরা। তাঁদের অংশগ্রহণে এই উৎসব আরও আলোকিত হয়ে উঠেছে।”

এরপরেই সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “দিওয়ালির শুভেচ্ছা। এই নতুন বছর আপনাদের জন্য ভালোবাসা, আনন্দ, সমৃদ্ধি এবং সুখ বয়ে আনুক।” প্রিয়াঙ্কা আরও অনেক ছবি শেয়ার করেছেন। একটি ছবিতে দেখা যাচ্ছে,  প্রিয়াঙ্কা এবং নিক মালতির সঙ্গে পোজ দিচ্ছেন। এমন একটি পারিবারিক ছবি সকলের মন কেড়েছে।  যেখানে সাদা ফ্রক পরা মালতিকে দেখা যাচ্ছে। দেখা গিয়েছে মালতির তার মা প্রিয়াঙ্কার সঙ্গে প্রদীপ আঁকার ব্যাস্ত । হৃদয়গ্রাহী এই ছবি মন কেড়েছে সকলের। এমনকি মালতি পুজোয় তার নিজের খেলনা মূর্তি নিয়ে এসেছে যেটি অন্য মাত্রা  যোগ করেছে।   প্রিয়াঙ্কার একটি আয়নার সামনে সেলফি  তুলেছেন  যেখানে তিনি সিঁড়িতে দাঁড়িয়ে আছেন, আর নিককে তার পিছনে হাঁটতে দেখা যাচ্ছে। 

সরকারি সুবিধার টোপ দিয়ে কোটি কোটি টাকার প্রতারণা! কলকাতাসহ ৮ জায়গায় একযোগে ইডির তল্লাশি

রাস্তার মধ্যেই দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, পুড়ে মৃত ৭

সোনম ওয়াংচুককে নিয়ে বিতর্কের মাঝেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘থ্রি ইডিয়টস’

একুশে জুলাইয়ে তৃণমূল কর্মীদের জন্য জল-বিস্কুট নিয়ে স্টেশনে হাজির বিজেপি কর্মীরা

হড়পা বানে আফগানিস্তানে ভয়াবহ পরিস্থিতি! মৃত ২০, নিখোঁজ বহু

আট বছর আগে হারিয়েছেন স্ত্রীকে, আজও তাঁর ছবিতে ফুল দিয়েই দিন শুরু অটোচালকের

দু মাস পরেই ছিল বিয়ে! ওডেসার উপকূলে রুশ হামলায় প্রাণ গেল কেরলমের তরুণ নাবিকের

আজ কলকাতায় তিন মঞ্চে ‘২১ জুলাই’ পালন, শহরজুড়ে কড়া নিরাপত্তা

২১ জুলাই কলকাতায় যান চলাচলে একাধিক বিধিনিষেধ! কোথায় কোন রাস্তা এড়িয়ে চলবেন?

সিকিমে নির্মীয়মাণ টানেল ভয়াবহ ভূমিধস! গ্যাস লিক করে মৃত ৮, এখনও আটকে বহু

একুশের কর্মসূচির মাঝেই আবহাওয়ার ভোলবদল, কলকাতা সহ বাংলার একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিশ্বকাপে পোস্টার বিতর্ক! বাতিল হতে পারে আর্জেন্টিনার তিন খেলোয়াড়ের ব্রিটেনের ভিসা

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে একাধিক পদে নিয়োগ, জেনে নিন যোগ্যতা, বেতন

লঞ্চের আগেই Pixel 11a নিয়ে জোর জল্পনা, একাধিক স্পেসিফিকেশন ফাঁস