রেস্তোরাঁয় নিজের হাতে রান্না বলিউড অভিনেত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: এবার নিউইয়র্কে নিজের রেস্তোরাঁ, ‘সোনা’তে নিজের হাতে রান্না করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া(Priyanka Chopra)। সম্প্রতি মেয়ে মালতি মারি চোপড়াকে নিয়ে নিউইয়র্কে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। স্বামী নিক জোনাসের সঙ্গে নিজের রেস্তোরাঁতেও গিয়েছিলেন তিনি। সেখানেই রান্নার একটি ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেন অভিনেত্রী। মুহূর্তে অভিনেত্রীর রান্নার এই ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় প্রিয়াঙ্কা নিজের রেস্তোরাঁতে শেফদের সাহায্য করছেন। দর্শকদের সঙ্গে শেফদের পরিচয়ও করিয়ে দেন অভিনেত্রী। পাশাপাশি ভারতীয় খাবার তিনি অত্যন্ত পছন্দ করেন বলেও জানান তিনি।

ভিডিওতে প্রিয়াঙ্কা চোপড়াকে ভাপানো গরম কাবাবের স্কিউয়ার ধরে থাকতে দেখা যায়। কিন্তু দর্শকদের তা বাড়িতে করতে নিষেধ করেন অভিনেত্রী। এরপরেই প্রিয়াঙ্কা বলেন “আমি বলছিনা যে আমি এই গুলো তৈরি করতে পারি”। রেস্তোরাঁর শেফদের কাছে রান্নায় দক্ষ হয়ে ওঠার জন্য সাহায্য চান অভিনেত্রী। শেফদের প্রসংশা করতেও শোনা যায় অভিনেত্রীকে। পাশাপাশি বুরাটা বাটার চিকেন পিৎজা এবং অ্যাভোকাডো ভেলের মতো জিভে জল আনা খাবার খেয়ে দেখেন প্রিয়াঙ্কা চোপড়া। এমনকি ভারতীয় চাট মসলা তিনি খুবই পছন্দ করেন বলেও জানান অভিনেত্রী।

উল্লেখ্য ২০২১ সালের মার্চ মাসে নিউইয়র্কে ভারতীয় রেস্তোরাঁ ‘সোনা’ খুলেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া৷ সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী জানিয়েছিলেন, “আমি নিউইয়র্কে আপনাদের জন্য একটি নতুন রেস্তোঁরা উপস্থাপন করছি যেখানে আমি ভারতীয় খাবারের প্রতি আমার ভালবাসা ঢেলে দিয়েছি৷ ‘সোনা’ হল সম্পূর্ণ রুপে ভারতীয় খাবার এবং আমি যে স্বাদ নিয়ে বড় হয়েছি তার মূর্ত প্রতীক”। পাশাপাশি রেস্তোরাঁর নাম ‘সোনা’ রাখার প্রসঙ্গে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, ‘আমরা যখন রেস্তোরাঁর নাম কি হবে তাই নিয়ে বিভ্রান্ত ছিলাম এবং বিভিন্ন প্রকার নাম বেছে নিচ্ছিলাম সেই সময় আমার স্বামী বললেন, ‘সোনা কেন নয়?’ আমি ওর মুখে এই শব্দ শুনে অবাক হয়েছিলাম এবং জিজ্ঞেস করি ও কি করে এটা জানলো? ও আমাকে জানায় আমার মা মধু চোপড়ার সঙ্গে বিয়ের কেনাকাটা করতে গিয়েছিল তখন নিক এটি শিখেছিল”।

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড