কেনিয়ার দুস্থ শিশুদের পাশে প্রিয়াঙ্কা চোপড়া

লোদওয়ার পেডিয়াট্রিক স্ট্যাবিলাইজেশন সেন্টারে আমি যে শিশুদের মুখ দেখেছি তা আমাকে চিরতরে তাড়িত করবে। সারি সারি শিশুদের, তাঁদের চোখে কোন পলক নেই, খুব দুর্বল তাঁরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই কেনিয়ার বিষাদময় সফরের জানান দিয়েছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া একটি ভিডিওর মাধ্যমে। নায়িকা নিজেই শেয়ার করেছিলেন সেখানকার ভয়াবহ দৃশ্য দেখে তিনি নিজের আবেগাচ্ছন্ন। কারণ সেখানে অনন্তকাল ধরে বৃষ্টি না হওয়ার দরুণ খরার প্রাদুর্ভাব ঘটেছে। খাবার, জল সবকিছুই সেখানে শেষ প্রায়। মানুষ খাবারের জন্যে হাহাকার করছে। তা সহ্য করতে না পেরে নিজের চোখেই তা পরখ করতে গিয়েছিলেন অভিনেত্রী। ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে, বিশ্বব্যাপী আইকন প্রিয়াঙ্কা চোপড়া কেনিয়ার খরা-কবলিত মানুষের মুখোমুখি হয়ে তাঁদের সমস্যাগুলি বোঝার জন্য কেনিয়ার সফরে গিয়েছিলেন। বর্তমানে তিনি কেনিয়াতেই রয়েছেন।

এমনকি কিছুদিন আগে তিনি খরার কারণে জনগণের সমস্যা এবং নৃশংসতা দেখানোর পাশাপাশি, কেনিয়ার ক্ষুধা সংকটের বিরুদ্ধে ইউনিসেফের প্রচেষ্টাকে সমর্থন জানানোর জন্য বিশ্ববাসীর কাছে আবেদন রেখেছিলেন। ইনস্টাগ্রামের একটি ভিডিওর মাধ্যমে অভিনেত্রী ভাগ করে নিয়েছিলেন যে, এখানে স্বাস্থ্য সুবিধার যথেষ্ট অভাব রয়েছে। শিশুদের কীভাবে দেখাশোনা করা হচ্ছে সবটাই তিনি ইউনিসেফের হয়ে তুলে ধরেছিলেন। যেখানে অভিনেত্রীকে ইউনিসেফের শার্ট এবং ক্যাপ পরে খরা-কবলিত শিশুদের মৌলিক চাহিদাগুলির বিষয়ে দেখাশোনা করতে দেখা গিয়েছে।

এছাড়া কোয়ান্টিকো তারকাকে শিশুদের শরীরের পরিমাপ করতে দেখা গিয়েছে। স্বাস্থ্য পেশাদারদের দ্বারা তাঁদের স্বাস্থ্য পরীক্ষা এবং খাবারের ব্যবস্থা করতেও দেখা গিয়েছে। ৪০ বছর বয়সী এই অভিনেত্রীকে ইউনিসেফ দ্বারা অন্যান্য সুযোগ-সুবিধাগুলিও দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে, নদীর জল বিশুদ্ধকরণের জন্য একটি ‘ওয়াটার ডিস্টিলিং পিল’, যার মাধ্যমে বাচ্চারা নদী থেকেই পরিশুদ্ব জল খেতে পারবে। এছাড়াও একটি বালতি এবং সাবান দেওয়া হয়েছিল। তিনি এই ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, “লোদওয়ার পেডিয়াট্রিক স্ট্যাবিলাইজেশন সেন্টারে আমি যে শিশুদের মুখ দেখেছি তা আমাকে চিরতরে তাড়িত করবে। সারি সারি শিশুদের, তাঁদের চোখে কোন পলক নেই, খুব দুর্বল তাঁরা। শুধু চামড়া এবং জরাজীর্ণ হাড়। একটি শিশু এতটাই ক্ষুধার্ত ছিল যে, তাঁদের জীবন বাঁচানোর একমাত্র উপায় হল তাদের জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা?” তিনি শেষে বলেছেন, “৪০ বছর জীবনে সবথেকে খারাপ ট্র্যাজেডির সঙ্গে মানুষকে সংঘর্ষ করতে দেখলাম।”

খরা কবলিত কেনিয়া পরিদর্শনে প্রিয়াঙ্কা, পরিস্থিতি দেখে আঁতকে উঠলেন নায়িকা

 

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড