কমলা হ্যারিসের সঙ্গে প্রিয়াঙ্কার সাক্ষাৎকার, এই সুযোগে নিক কার সঙ্গে ব্যস্ত জানেন?

সবটাই এদিন সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের দ্বারা প্রশংসিত হয়েছে। অনেকেই বলেছেন, এভাবেই ঘরে বাইরে নারী এবং পুরুষের কাজের কোনও সীমারেখা থাকবে না আর তা রাখাও উচিত নয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার একেবারে নতুন ভূমিকায় অবতীর্ণ হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তাও আবার একেবারে হোয়াইট হাউসে। বলিউড ছেড়ে এখন অনেকটাই দূরে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, এখন তাঁর আধিপত্য হলিউডে। শুধু যে, অভিনয়ে তিনি নিজেকে আবদ্ধ রাখেন না তা মোটামুটি সবাই জানেন। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ইভেন্টেও দেখা যায় তাঁকে। শুক্রবার ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির উইমেন লিডারশিপ ফোরামে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সাক্ষাৎকার নিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সারলেন আলাপচারিতাও।

মার্কিন যুক্তরাষ্ট্রে বেতন সমতা এবং বন্দুক আইনের মতো বিভিন্ন বিষয় নিয়েও নানান কথা বললেন তাঁরা। সঙ্গে অভিনেত্রী প্রিয়াঙ্কাও জানালেন, তাঁর ২২ বছরের কেরিয়ারে, এই বছর প্রথম বার তিনি একজন পুরুষ সহ-অভিনেতার কাজের বরাবর বেতন পেয়েছেন। পাশাপাশি তিনি ওয়াশিংটন ডিসি এবং হোয়াইট হাউসে তাঁর সফরের কয়েকটি ঝলক শেয়ার করলেন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে।

যেখানে সবার নজর কেড়েছে, তাঁর গায়ক স্বামী নিক জোনাসের ভূমিকা। প্রিয়াঙ্কা যখন হোয়াইট হাউসে ব্যস্ত, তখন নিককে দেখা গেল, নিউইয়র্কে মেয়ে মালতির সঙ্গে সময় কাটাচ্ছেন। দু’জনের একটি ছবি শেয়ার করে নিক ক্যাপশনে লিখেছেন, ‘এনওয়াইসিতে বাবা মেয়ের অ্যাডভেঞ্চার।’ অন্যদিকে, প্রিয়াঙ্কা সম্প্রতি ভারতে গর্ভপাতকে বৈধ করার জন্য ভারতীয় সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন। মহিলাদের অধিকার প্রসঙ্গে প্রিয়াঙ্কার সওয়াল এবং পাশাপাশি নিকের ভূমিকা— সবটাই এদিন সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের দ্বারা প্রশংসিত হয়েছে। অনেকেই বলেছেন, এভাবেই ঘরে বাইরে নারী এবং পুরুষের কাজের কোনও সীমারেখা থাকবে না আর তা রাখাও উচিত নয়।

বিমানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন করতেই যাত্রীদের অপমান! স্পাইসজেট কর্মীর মন্তব্যে হইচই, ভাইরাল ভিডিও

জুবিন গর্গের রহস্যমৃত্যু মামলার দ্রুত বিচারের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ গায়কের স্ত্রী গরিমা

ফের কর্মী ছাঁটাই অ্যামাজনে, এক ধাক্কায় চাকরি হারানোর ই-মেল পেলেন ২৫০ জন

৫ হাজার টাকার লোভে ফাঁস প্রতারণার ছক! জাল লটারি নিয়ে হাতেনাতে পাকড়াও যুবক

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ব্যাগভর্তি সোনা-নগদ নিয়ে চম্পট ৪ দুষ্কৃতীর

শ্যালিকার সঙ্গে অবৈধ সম্পর্ক, বাধা দিতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন স্বামী….

‘আমিই ব্রাজিলের আসল নেতা’,আমেরিকায় পালানোর পর বললেন ফ্লাভিও বলসোনারো

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

মুখ ঢেকে কথা বলার মাশুল! তিনটি ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের