আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

উত্তর কলকাতার রাজপথে নির্মল মণ্ডল আর কিশোরী মেয়ে বুড়ি

নিজস্ব প্রতিনিধিঃ জনৈক নির্মল মণ্ডল আর তাঁর কিশোরী মেয়ে বুড়ি হেঁটে চলেছে বিধান সরণির ডান দিকের ট্রাম লাইনের পাশ দিয়ে। মুখে দুদিনের না কাটা কাঁচা পাকা খোঁচা খোঁচা দাড়ি। চোখে কালো ফ্রেমের চশমা। মাথায় গোল টুপি। পরনে হালকা হলুদ রঙের ফুল শার্ট, ট্রাউজার্স। পাশে বুড়ির অঙ্গে ছাপা সালোয়ার কামিজ। নিতান্তই ছাপোসা কেরানি মতো দেখতে এক ভদ্রলোকের পাশে আটপৌরে সাদামাটা এক মেয়ে। অনর্গল কথা বলে চলেছে তারা। হেঁটে চলেছে হাতিবাগান মোড়ের দিকে। আর পথ চলতি এই প্রৌঢ় আর কিশোরীকে মোবাইল ক্যামেরায় বন্দী করে চলেছে পাশে পাশে হেঁটে চলা মানুষ।

তখন সকাল সাড়ে ন টা। রোববারের মেঘলা সকালের জড়তা ভেঙে বাজারের থলি হাতে বাঙালি চোখ কচলে আবিষ্কার করল, আরে এ কাকে দখছি! বাংলা সিনেমার বেতাজ বাদশা প্রসেনজিৎ না! সঙ্গে আবার ‘রাসমণি’ দিতিপ্রিয়া! মানে কী! জামার হাতা গুটিয়ে, বাজারের থলি বগলে গুঁজে কৌতুহলি ‘উত্তর’-এর আম জনতা মুহূর্তে জেনে নিল গোটা ব্যাপারটা।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নির্মল মণ্ডল সেজে আর দিতিপ্রিয়া রায় তার মেয়ে বুড়ির মেক আপে আসন্ন ছবি ‘আয় খুকু আয়’ এর প্রচার শুরু করলেন এমনই অভিনব কায়দায়। স্টার থিয়েটারকে সাক্ষী রেখে। আবদার মিটিয়ে বাবা প্রসেনজিৎ থুড়ি নির্মল মণ্ডল মেয়েকে একটা সানগ্লাসও কিনে দিলেন ফুটের দোকান থেকে। মোবাইলে সেই দৃশ্য রেকর্ড করতে করতে একজন আবার সৌভাগ্যবান দোকানিকে বলেই ফেললেন, ‘তোর কি কপাল রে!’ এদিনই প্রকাশিত হয়েছে ‘আয় খুকু আয়’ এর ট্রেলার। সৌভিক কুণ্ডু পরিচালিত ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১৭ জুন।

Published by:

Share Link:

More Releted News:

বড় বাজেটের ছবিতে মহিলাদের গুরুত্ব আজও কম! ইন্ডাস্ট্রির অন্দরমহলের সত্য ফাঁস করলেন কঙ্কণা

বিদেশের মাটিতে অন্তঃসত্ত্বা দীপিকাকে আগলে রাখছেন শাহরুখ খান, ভাইরাল ভিডিও

৬৭ বছর বয়সেও বিয়ে করতে রাজি ‘শক্তিমান’ মুকেশ খান্না, পাত্রি খুঁজে পেলেন?

ফ্রি’তে শাকিরাকে দেখার সুযোগ, গায়িকার কোপাকাবানা কনসার্টে ২০ লক্ষ ভক্তের ভিড়

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে চতুর্থবার হামলা, ফের কমেডিয়ানকে হুমকি

১০ লক্ষ টাকার বিলাসবহুল রিসোর্টে মেয়েকে নিয়ে ছুটি কাটালেন কিয়ারা-সিদ্ধার্থ, ভাইরাল ছবি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ