মার্কিন যুক্তরাষ্ট্রে দুষ্কৃতী-হামলার শিকার পঞ্জাবী অভিনেতা আমন, হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন

উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়ার প্ল্যানেট ফিটনেস নামক একটি জিমে আমনকে আক্রমণ করা হয়েছিল। ঘটনাটি ঘটেছিল সকাল ৯টা ২০ মিনিট নাগাদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদেশে গিয়ে বিপাকে পড়লেন জনপ্রিয় পাঞ্জাবি অভিনেতা আমান ধালিওয়াল। বিদেশে গিয়ে তারকাদের বিভিন্ন সময়ে বিপাকে পড়ার ঘটনা নতুন নয়। এর আগেও অভিনেতা অন্নু কাপুর থেকে শুরু করে শাহিদ কাপুর-সহ একাধিক তারকা বিপাকে পড়ে ছিলেন। তবে এবার এক্কেবারে দুষ্কৃতীদের দ্বারা হামলার শিকার হলেন পাঞ্জাবি অভিনেতা আমান ধালিওয়াল। রিপোর্ট অনুযায়ী, আমেরিকার একটি জিমে ওয়ার্কআউট করার সময় এক ব্যক্তির দ্বারা আক্রান্ত হয়েছেন তিনি। আততায়ী একটি ছুরি দেখিয়ে জিমের অন্যান্য সদস্যদের হুমকি দেয়। এরপর আমানকে ঘাড় ধরে তাঁর শরীরে একাধিক আঘাত করে দুষ্কৃতী পালিয়ে যায়। এই আঘাতের জেরে এখনও হাসপাতালেই ভর্তি আমন। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

একটি মিডিয়া রিপোর্ট অনুসারে, উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়ার প্ল্যানেট ফিটনেস নামক একটি জিমে আমনকে আক্রমণ করা হয়েছিল। ঘটনাটি ঘটেছিল সকাল ৯টা ২০ মিনিট নাগাদ। পুলিশ বর্তমানে বিষয়টি তদন্ত করছে। তবে জানেন কি, আমেরিকায় জিমে হামলার শিকার পাঞ্জাবি অভিনেতা আমান আসলে কে? আমান ধালিওয়াল হলেন একজন ভারতীয় অভিনেতা যিনি প্রধানত পাঞ্জাবি সিনেমায় অভিনয় করেন। তিনি ইক কুদি পাঞ্জাব দি, আজ দে রাঞ্জে-সহ একাধিক চলচ্চিত্রের অভিনয় করেন।

তাঁর অভিনয় ভীষণই প্রশংসিত। এছাড়াও হিন্দি ছবিতেও কাজ করেছেন আমন। যোধা আকবর এবং বিগ ব্রাদারের মতো বলিউড ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন আমন। এছাড়াও অভিনেতা ইশক কা রঙ সফেদ, পোরাস এবং বিঘ্নহর্তা গণেশের মতো একাধিক টিভি শোতেও অংশ নিয়েছেন। আমান ধালিওয়াল হলেন মিঠু সিং কাহনেকে এবং গুরতেজ কৌর ধালিওয়ালের ছেলে। তাঁর জন্ম পাঞ্জাবের মানসাতে। আমান ধালিওয়াল দিল্লির একটি মেডিকেল কলেজ থেকে রেডিওলজিতে স্নাতক এবং হাসপাতাল প্রশাসনে স্নাতকোত্তর করেছেন।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট