বয়স ৫০ পেরিয়ে গেলেও অটুট যৌবন, সৌন্দর্যের রহস্য ফাঁস করলেন রচনা নিজেই

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে তিনি শুধু ‘দিদি নং ১’-এর সঞ্চালিকা নন। চলতি বছরেই হুগলির বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন রচনা ব্যানার্জী(Rachna Banerjee)। শত ব্যস্ততার মাঝেও সবদিক সমানভাবে ব্যালেন্স করার চেষ্টা করেন রচনা। ফিট অভিনেত্রী হিসেবেও তাঁর পরিচিতি শুরু থেকেই। রূপের জৌলুসে চাপা পড়ে গিয়েছে অভিনেত্রীর বয়স। কিন্তু তাঁর এই অমলিন রূপের রহস্য কি?(Beauty Secret) অবশেষে ফাঁস করলেন অভিনেত্রী নিজেই।

আরও পড়ুনঃ ইচ্ছাকৃতভাবে পুড়িয়ে মারার চেষ্টা! এক রাতের মধ্যেই নিঃস্ব গোটা পরিবার

বরাবরই রূপচর্চার(Skin Care) চেয়ে সঠিক খাওয়াদাওয়ার(Healthy Diet) বিষয়ে জোর দেওয়ার কথা বলেন রচনা। এদিন রবিবার সকালে অভিনেত্রী শেয়ার করলেন নিজের মর্নিং জুস ডায়েট। সেই ভিডিও নিজেই সমাজ মাধ্যমে অনুরাগীদের শেয়ার করে নিয়েছেন রচনা। এদিন ভিডিওর শুরুতেই দুটি কাপ হাতে দেখা গেল‌ রচনাকে। একটি কাপে রয়েছে নিম পাতা ও করলার জুস এবং আরেকটি কাপে রয়েছে অ্যালোভেরা জুস। তেতো স্বাদের দুটি পানীয়ই ক্যামেরার সামনে ঘটঘট করে পান করলেন অভিনেত্রী। এদিন ভিডিওতে তিনি উল্লেখ করেন এই দুই প্রকারের পানীয় শরীরের জন্য অত্যন্ত উপকারী। সকাল বেলায় যদি এই পানীয় দুটি পান করা যায় তাহলে সারাদিন শরীর চনমনে থাকবে।

আরও পড়ুনঃ বন্দে ভারতের খাবারে মিলল পোকা, নালিশ শুনে কর্মচারী বললেন ‘এ তো জিরা’, তার পর….’

জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নং ১’-এর পাশাপাশি সাংসদের দায়িত্ব পালনে যথাসাধ্য চেষ্টা করছেন তিনি। এছাড়াও অভিনেত্রীর নিজস্ব শাড়ির ব্যবসাও রয়েছে। এমনকি ‘রচনা’স কেয়ার’ নামক স্কিন কেয়ার ব্র্যান্ডের মালকিন। তবে রচনার বক্তব্য, সবার আগে তিনি একজন মা। তাই হাজারও ব্যস্ততার মাঝে ছেলে রৌণককে সময় দিতে ভোলেননা রচনা। স্বামীর প্রবাল বসুর সঙ্গেও আর আগের মতো দূরত্ব নেই অভিনেত্রীর। নির্বাচনের আগে প্রচারের সময় রচনাকে সঙ্গ দিয়েছেন প্রবাল। তাঁর বক্তব্য, ‘রচনা এরকমই, যা ছোঁয় তাই সোনা হয়ে যায়’। তবে এদিন তাঁর শেয়ার করা মর্নিং জুস ডায়েটের বিষয়টি জানতে পেরে অনেকেই কমেন্ট বক্সে রচনাকে ধন্যবাদ জানিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Rachna Banerjee (@rachnabanerjee)

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ