চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মন্টুর সঙ্গে মিথিলা, ওয়েবে নতুন জুটি

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রফিয়াত রশিদ মিথিলা টলিপাড়াতেও সাম্রাজ্য বিস্তার শুরু করেছেন। ইতিমধ্যেই পরিচালক রাজর্ষি দে-র ‘মায়া’তে অভিনয় করতে চলেছেন মিথিলা। ইতিমধ্যেই একথা সকলের জানা। বড়পর্দার পর এবার ওয়েবে কাজ করতে চলেছেন মিথিলা। দেবালয় ভট্টাচার্যের পরিচালনায় এবার ওয়েবে আসছেন সৃজিত ঘরণী। বিপরীতে রয়েছেন ‘মন্টু পাইলট’ খ্যাত সৌরভ দাস। বলে রাখা ভালো মন্টু পাইলটের দ্বিতীয় সিজনেই এবার দেখা যাবে মিথিলাকে। নতুনভাবে জুটি বাঁধবেন সৌরভ-মিথিলা। নতুন এক জুটি পাবেন দর্শক। এক সংবাদমাধ্যমকে এবিষয়ে সৌরভ বলেছেন -‘আমরা একে অন্যকে সেভাবে চিনি না। কখনও মুখোমুখিও হইনি। তবে এমন একজন অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পারব সেটা ভেবেই দারুণ লাগছে। চিন্তাও হচ্ছে। সঙ্গে রয়েছে করোনার ভয়।’

প্রায় আড়াই বছর পর ওয়েবে ফিরছে ‘মন্টু পাইলট’। তাই আগের মতই নিজেকে ভেঙে গড়ে নিতে চলেছেন সৌরভ। পরিচালক দেবালয় ভট্টাচার্যের এই সিরিজের দ্বিতীয় সিজনে ‘সৌরভ-মিথিলা’ জুটিকে পাওয়া দর্শকের কাছে উপরি পাওনা। কিন্তু এই মুহূর্তে শুরু হচ্ছে না সিরিজের শুটিং। কারণ করোনা আক্রান্ত হয়েছেন মিথিলা। আক্রান্ত হয়েছেন স্বামী সৃজিত মুখোপাধ্যায়ও। তাই ২৬ ডিসেম্বর থেকে শুট শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়েছে স্বাভাবিকভাবেই। জানা যাচ্ছে আগামী ১২ জানুয়ারি থেকে শুরু হবে শুটিং। ১৪ জানুয়ারি থেকে শুটিংয়ে যোগ দেবেন মিথিলা।

‘মন্টু পাইলট’ মানেই সিরিজ জুড়ে রয়েছে সাহসী ও ঘনিষ্ঠ দৃশ্য। সৃজিত ঘরণীর সঙ্গে এমন দৃশে কাজ করতে গিয়ে উদ্বিগ্ন হলেও নিজের কাজের উপরে ও নিজের উপরে ভরসা সৌরভের বরাবরের। তাই নিজেকে একজন কৌতূক অভিনেতা থেকে মন্টুর মত চরিত্রের জন্য আমূল পাল্টে ফেলতে পেরেছিলেন তিনি নিমেষে। উল্লেখ্য, এবারের সিরিজে শোলাঙ্কির বদলে নয় বরং দেবালয় ভট্টাচার্যের মিথিলার জন্য তৈরি করা চরিত্রেই তিনি আসছেন বলেই খবর। অন্যদিকে অভিনয়ের পাশাপাশি রাজনীতি নিয়েও ফের ভাবছেন সৌরভ। কাজ ও রাজনীতির ময়দান সবটাই সামলে চলতে বদ্ধপরিকর ‘মন্টু’।

Published by:

Share Link:

More Releted News:

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর অকালেই চলে গেলেন জনপ্রিয় টেলি অভিনেতা

শুটিং সেট থেকে রাশি খান্নার ৫০ হাজার টাকা চুরি, পাকড়াও ভ্যানিটি ভ্যানের কর্মী

সকালে শুটিং, রাতে পড়াশোনা, মাধ্যমিকে কেমন ফল করল ‘কুসুম’ তনিষ্কা?

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

পাল্টে গেল সম্পর্কের সমীকরণ, আদালতে সুকেশের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি জ্যাকলিন

আচমকা দিল্লি হাইকোর্টে দ্বারস্থ ‘পুষ্পারাজ’ আল্লু অর্জুন, হঠাৎ কী হল সুপারস্টারের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ