কালীপুজোর চমক, দেব এবার ‘রঘু ডাকাত’!

জানা গিয়েছে, নীলকর সাহেবদের বিরুদ্ধে লড়াই করতে দেখা গিয়েছিল রঘু ডাকাতকে। সেই কাহিনী জানা নেই কারোর

Share:

নিজস্ব প্রতিনিধি: কানাঘুষো ও ফিসফাস শুরু হয়েছিল বুধবার থেকেই। রঘু ডাকাতের জীবনি নিয়ে সিনেমা বানাচ্ছেন দেব? ‘গোলন্দাজ’-এর সাফল্যের পর পরিচালক ধ্রুব ব্যানার্জী ও দেব জুটি বাঁধবেন এটা আগেই জানা ছিল। কিন্তু সেই জুটির ছবি হবে রঘু ডাকাতের অজানা জীবন? বৃহস্পতিবারের সকালে অর্থাৎ কালীপুজোর দিন প্রকাশ্যে এল সেই চমক। এই প্রথম দেবের প্রযোজনা সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে কোনও ছবির প্রযোজনা করছে এসভিএফ। ছবির গল্প রঘু ডাকাত ও দেবী কালিকাকে নিয়ে। মুখ্য চরিত্রে রয়েছেন দেব। ছবির পরিচালক ধ্রুব ব্যানার্জী। আপাতত আইসল্যান্ডে ছুটি কাটাচ্ছেন দেব। কিন্তু নিজের অনুরাগীদের কালীপুজোর উপহার দিতে ভুলে যাননি তিনি।

প্রযোজনা সংস্থা মারফত জানা গিয়েছে, ইতিহাসের পাতা উল্টে দেখা যাবে হুগলি জেলার মগরায় বাসুদেবপুর গ্রাম, সেখানেই প্রতিষ্ঠিত ছিল এক প্রাচীন কালীমন্দির। নাম তার ডাকাতে কালীমন্দির। কথিত আছে, এক চূড়া বিশিষ্ট এই মন্দির নাকি রঘু ডাকাতের ভাই বুধো ডাকাত প্রতিষ্ঠা করেছিলেন। পরে সেটিই রঘু ডাকাতের মন্দির হিসেবে খ্যাতি পায়। গরীবদের মাসিহা-রবিনহুড রঘু ডাকাত দিনের বেলা দিনমজুরের কাজ করত ও রাতে বড়লোক ও ঠগবাজদের অলঙ্কার ও যাবতীয় লুঠ করে গরীবদের মধ্যে বিতরণ করত। শুধু তাই নয়, ইংরেজদের সঙ্গে লড়াইয়ে রঘু ডাকাতের ভূমিকা রয়েছে বলেও জানা যায়। বাংলার ইতিহাসের পাতায় সেই রঘু ডাকাতের অজানা জীবন নিয়ে এবার বড়পর্দায় আসছেন দেব ও ধ্রুব।

জানা গিয়েছে, নীলকর সাহেবদের বিরুদ্ধে লড়াই করতে দেখা গিয়েছিল রঘু ডাকাতকে। সেই কাহিনী জানা নেই কারোর। এমনই অনেক অজানা কাহিনী উঠে আসবে দেবের আগামী ছবি ‘রঘু ডাকাত’। শুধুই ডাকাত নয়, রঘুর বাংলার সমাজে, বাঙালিদের জন্য রয়েছে বিশেষ অবদানও। ১৯৫২ সালে গিরিন রায়চৌধুরী একটি ছবি পরিচালনা করেছিলেন। সেই ছবিরও নাম ছিল ‘রঘু ডাকাত’। বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছিলেন দীপক মুখোপাধ্যায়, চন্দ্রাবতী দেবী, নীতিশ মুখোপাধ্যায়, জীবেন বসুর মতো শিল্পীরা। তবে এবারের গল্প আরও আলাদা ও ইতিহাস নির্ভর হবে বলে জানা গিয়েছে।

গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ করে প্রতিবাদ জানালেন অ্যাঞ্জেলিনা জোলি

ইলিশ-চিংড়িকে দেবে টক্কর! বানিয়ে নিন সর্ষে-পোস্তর ‘পনির ভাপা’

প্রয়াত ‘ময়ূরী’-খ্যাত প্রখ্যাত পরিচালক সিঙ্গিথাম শ্রীনিবাস রাও, চোখে জল কমল, রাজামৌলিদের

খেলার মাঝেই নৃত্যগুরু কোহলি! যশস্বী জয়সওয়ালকে দিলেন বিশেষ তালিম, ভাইরাল ভিডিও

পুজোর আগে মুখে ক্লান্তির ছাপ! ‘স্ট্রেসড স্কিন’ থেকে মুক্তি পাবেন কী ভাবে?

ইঞ্জিনিয়ারের সুইসাইড নোটে জ্ঞানেশের নাম, তদন্তের নির্দেশ কেরলমের স্বরাষ্ট্রমন্ত্রীর

বক্সঅফিসে সুনামি! দুই দিনেই ১৭৭ কোটি টাকা আয় করে ফেলল ‘দৃশ্যম ৩’

ঘাস কাটার সময়ে ‘পথের কাঁটা’ বৌদিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করল দেওর

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

অলৌকিক! নেপালে দুর্যোগের ৩৭ দিন পর জীবিত ফিরলেন মালয়েশিয়ান পর্যটক

‘জিরো জিরো মিলে গেলে জিরোই হয়’, বাম-তৃণমূল সমীকরণে মমতাকে কটাক্ষ দিলীপের

মুখ্যমন্ত্রীর সভার আগেই নন্দীগ্রামে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি

ধোনির পরামর্শেই বাজিমাত! ভারতের বিরুদ্ধে জয়ের নেপথ্যে ‘ক্যাপ্টেন কুল’-এর মন্ত্র ফাঁস শাই হোপের