টিনার শাড়ির আঁচল ধরে প্রেক্ষাগৃহে প্রবেশ রাহুলের, স্মৃতিমেদূর বাদশা

ভাইরাল হওয়া ভিডিওতে, এসআরকে রানির পাল্লু ধরে অনুষ্ঠানস্থলে প্রবেশ করছিলেন। মঞ্চে পৌঁছে কিং খান তাঁর পল্লুকে মাটিতে ফেলে রেখে যান।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ১৬ অক্টোবর। মনে আছে সেই অঞ্জলি, রাহুল আর টিনার কথা। রাহুল যে বুঝিয়েছিল, ‘প্যায়ার দোস্তি’, হ্যাঁ, বন্ধুত্ব ভালোবাসা। যে বুঝিয়েছিল, ভালোবাসা একবার নয়, বারবার হয়। সেও বিশ্বাসী ছিল, ভালোবাসা বারবার। তাইতো টিনা মৃত্যুর ৯ বছর পর অঞ্জলিকে নিজের করে পেয়েছিল রাহুল। এমনকী বন্ধুর নামেই মেয়ের নামকরণ করেছিল রাহুল। তবে টিনা বুঝতে পেরেছিল যে, রাহুল এবং অঞ্জলির মধ্যে সে ঢুকে গিয়েছে, তাইতো মৃত্যুর আগে মেয়েকে চিঠিতে সবটা বলে গিয়েছিল টিনা। ওদিকে অঞ্জলির জীবনে আমনের ভূমিকায় নতুন পুরুষ এলেও সে যে, এখনও কলেজের প্রেম বন্ধুকে ভুলতে পারেননি। শেষমেষ মেয়েই মিল করিয়ে দেয় দুজনকে। বলা চলে, ভালবাসার অন্য নাম ‘কুছ কুছ হোতা হ্যায়’। আজও সিনেপ্রেমীদের কাছে নস্টালজিয়া ছবিটি। রাহুল-টিনা-অঞ্জলির ভূমিকায় শাহরুখ, রানি এবং কাজলের দুর্ধর্ষ অভিনয় আজও গোটা দেশের মানুষের হৃদয়ে গাঁথা। ভাবছেন তো, কেন এত কথা বলছি? আসলে আজ ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর ২৫ বছর পূর্ণ হল। এই ছবির মাধ্যমেই বিখ্যাত পরিচালক-প্রযোজক করণ জোহর পরিচালকের ভূমিকায় আত্মপ্রকাশ করেন। ছবিটি ১৯৯৮ সালের ১৬ অক্টোবর মুক্তি পেয়েছিল। শাহরুখের কেরিয়ারের অন্যতম সফল ছবি, ‘কুছ কুছ হোতা হ্যায়’।

সেই সময় বলিউডের অন্যতম ব্লকবাস্টার চলচ্চিত্র ছিল এটি। ছবির ২৫ বছর উপলক্ষে ১৫ অক্টোবর, করণ জোহর মুম্বাইতে ভক্তদের জন্য একটি বিশেষ স্ক্রিনিং আয়োজন করেছিলেন ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর। ছবি শেষে শাহরুখ খানকে রানি মুখোপাধ্যায়ের সঙ্গে সেখানে প্রবেশ করেন। মৃত্যু হুমকি পাওয়ার পর বর্তমানে Y+ ক্যাটাগরির সিকিউরিটি নিয়েই চলছেন শাহরুখ, এদিনও কঠোর নিরাপত্তা বলয় তাঁকে মুড়ে রেখেছিল। এদিন রানির পাল্লু ধরে প্রেক্ষাগৃহে প্রবেশ করলেন বাদশা। 

গতকাল ১৫ অক্টোবর রাতে, KJo অনুরাগীদের জন্য মাত্র ২৫ টাকায় মুম্বাইতে তিনটি বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করেছিলেন! করণ জোহরের সঙ্গে শাহরুখ খান এবং রানি এসে ভক্তদের অবাক করে দিয়েছিলেন। সেখান থেকে একাধিক দৃশ্য বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভাইরাল হওয়া থিয়েটারের একটি ভিডিওতে দেখা গিয়েছে, রোমান্সের রাজা রানির পাল্লু ধরে প্রেক্ষাগৃহে প্রবেশ করছেন। ‘কুছ কুছ হোতা হ্যায়’ পরিচালনা করেছেন করণ জোহর, যিনি এতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিতে আরও অভিনয় করেছেন অনুপম খের, অর্চনা পুরান সিং এবং ফরিদা জালাল। গতরাতে ছবিটির ২৫ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। তবে এদিন কাজলকে দেখা যায়নি।

ভাইরাল হওয়া ভিডিওতে, এসআরকে রানির পাল্লু ধরে অনুষ্ঠানস্থলে প্রবেশ করছিলেন। মঞ্চে পৌঁছে কিং খান তাঁর পল্লুকে মাটিতে ফেলে রেখে যান।ভক্তরা শাহরুখের এই মিষ্টি ভঙ্গিতে প্রতিক্রিয়া জানিয়ে তাঁকে ‘ভদ্রলোক’ বলে অভিহিত করেছেন। কেউ একজন মন্তব্য করেছেন, “জেন্টলম্যান হ্যায় ইয়ে এসআরকে দেকো শাড়ি পাকদি হুই হ্যায় রানি মুখার্জি কি।” অন্য একজন লিখেছেন, “রানির শাড়িটি ধরে শাহরুখকে কত সুন্দর লাগছিল।” মুম্বাইতে ‘কুছ কুছ হোতা হ্যায়’এর স্ক্রিনিং হয়, PVR INOX থিয়েটার। এই টিকিটের দাম ছিল মাত্র ২৫ টাকা। কয়েক মিনিটের মধ্যেই সব বিক্রি হয়ে গিয়েছিল। ‘কুছ কুছ হোতা হ্যায়’ মুম্বাইয়ের তিনটি স্ক্রিনে দেখানো হয়েছিল।

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের