সপ্তাহান্তে পাহাড়ের কোলে রাজ-শুভশ্রী

গায়ে শীতের পোশাক, মাথায় টুপি পড়ে মা বাবার সঙ্গে আপাতত পাহাড় সফরে ইউভান।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মলদ্বীপ সফর থেকে ফিরেছেন এক মাস আর তাঁর রেশ কাটতে না কাটতেই এবার পাহাড়ের কোলে সপ্তাহান্তে উড়ে গেলেন রাজ শুভশ্রী। সকাল থেকেই শুভশ্রী ও রাজের ইন্সটা হ্যান্ডেলে বিভিন্ন স্টেটাস বলছে এবারের গন্তব্য পাহাড়। যদিও লোকেশন ট্যাগ সেভাবে চোখে পড়ছে না। তবে দেখে যাচ্ছে শীতের শুরুতেই পাহাড়ে মনোরম পরিবেশে সময় কাটাচ্ছেন রাজ-শুভশ্রী।  আর সঙ্গে রয়েছে তাঁদের একরত্তি ইউভান।

 

বেড়াতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করেছেন শুভশ্রী। স্বামীর সঙ্গে ভালবাসায় মোড়া ছবি এদিন পোস্ট করেছেন এদিন শুভশ্রী। তাঁর আর একটি ইন্সটা স্টোরিতে দেখা যাচ্ছে রাজ ও রাজপুত্রের খুনসুটি। ক্যাপশনে শুভশ্রী লিখেছেন ‘মাই পিপল’। 

বিস্ময় বালক ইউভানের কাছে এখন সব কিছুই নতুন জানার ও চেনার সময়। তাই দুর্গাপুজোর সময় পুজো, ঢাক ইত্যাদি দেখে কি ব্যাপার তা বোঝার চেষ্টা যেমন সে করে তেমনি পাহাড় সমুদ্রের সঙ্গে নতুন পরিচয়েও তার চোখে মুখে একই অভিব্যক্তি। শীতের শুরুতে পাহাড়ে বেরাতে গিয়ে ইউভান একেবারে বিস্মিত। গায়ে শীতের পোশাক, মাথায় টুপি পড়ে মা বাবার সঙ্গে আপাতত পাহাড় সফরে ইউভান।

কৌশিকী অমাবস্যায় পরিবারে তুমুল ঝামেলা হওয়ার সম্ভাবনা, দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে…………

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর