ছবির শুরু থেকে শেষ কী জেলেই? রজনীকান্তের নতুন ছবির নামকরণ নিয়ে কৌতূহল

সান পিকচার্সের প্রযোজনায় এটি থালাইভার ১৬৯তম ফিচার ছবি। ছবির টিমের তরফে ইতিমধ্যেই এই খবর শেয়ার করা হয়েছে টুইটারে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সুপারস্টার রজনীকান্তের পরিচালক নেলসন দীলিপকুমারের সঙ্গে করা বহু প্রতীক্ষিত ছবির অবশেষে হল নামকরণ। ছবির নাম রাখা হল ‘জেলার’। সান পিকচার্সের প্রযোজনায় এটি থালাইভার ১৬৯তম ফিচার ছবি। ছবির টিমের তরফে ইতিমধ্যেই এই খবর শেয়ার করা হয়েছে টুইটারে।

‘বিস্ট’ এর পর সান পিকচার্সের সঙ্গে নেলসনের এটি দ্বিতীয় ছবি। ছবির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ রবিচান্দের। অন্যদিকে রজনীকান্তের শেষ বড়পর্দার কাজ হল ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘আন্নাত্থি’। সিনেমাটিতে অভিনয় করেছেন কীর্তি সুরেশ, নয়নথারা, খুশভু সুন্দর, মীনা এবং জগপতি বাবু।

ভক্তরা মন্তব্য বিভাগে তাঁদের ভাবনা ভাগ করে নিয়েছেন। থালাইভা ভক্তরা ভেবেছিলেন ‘জেলার’-এর ‘পুরোপুরি জেলের ভিতরে শুটিংটি করা হবে’। একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, ” নেলসন আবারও এক বড় মাপের স্টারকে একটি লোকেশনে নিয়ে শুটিং করতে চলেছেন।”

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা