অমিতাভ বচ্চনের কন্ঠ অনুকরণ করেই কেরিয়ারের শীর্ষে পৌঁছন রাজু

তাঁর মধ্যে মানুষকে হাসানোর একটি ঈশ্বর প্রদত্ত গুন ছিল। তবে তাঁর কর্মজীবন শুরু হয়, মুলত দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জে অংশগ্রহণ করার পর থেকেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় দেড় মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব। টানা ৪১ দিন আইসিইউতে থাকার পর আজ সকালে প্রয়াত হলেন রাজু শ্রীবাস্তব। গতমাস অর্থাৎ অগস্ট মাসে কমেডিয়ান-অভিনেতা নিউ দিল্লির এক জিমখানায় ওয়ার্কআউট করার সময় হৃদ রোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে দিল্লির AIIMS-এ ভর্তি করা হয়। দীর্ঘদিন তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। কিন্তু অভিনেতার শারীরিক অবস্থার কোনও পরিবর্তন লক্ষ্য করা যায়। তাঁর হেলথ আপডেট সম্বন্ধে অনেক গুজবও ছড়ানো হয়েছিল। কখনো বলা হয়েছিল চিকিৎসকরা তাঁর ব্রেন ডেথ ঘোষণা করেছে। আবার কখনও জানা গিয়েছিল তাঁর অবস্থার খানিকটা পরিবর্তন হচ্ছে। কিন্তু টানা ৪১ দিন তিনি অজ্ঞান অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর অবস্থার কোনও পরিবর্তন হয়নি। অবশেষে আজ সকালে প্রয়াত হলেন লেজেন্ড্রারি কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৮ বছর। তিনি তাঁর পরিবারে স্ত্রী ও দুই সন্তানকে রেখে চলে গেলেন।

কানপুরের একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন রাজু শ্রীবাস্তব। তবে তাঁর মিমিক্রি বা অনুকরণ করার দক্ষতা অল্প বয়স থেকেই টের পাওয়া গিয়েছিল। ছোটো থেকেই সবার মধ্যে হাসি ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। আর সেই স্বপ্ন নিয়েই রাজু তাঁর পথ দীর্ঘ করে। স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মুম্বই চলে আসেন তিনি। তাঁর মধ্যে অমিতাভ বচ্চনকে নকল করার বিশাল ক্ষমতা ছিল, আর সেই ক্ষমতার জোরেই তিনি পর্দায় নকল করার প্রস্তাব পেতে শুরু করেছিলেন। এরপর থেকেই তাঁর কেরিয়ারের সিঁড়ির উপরে উঠতে শুরু করে। এছাড়াও ম্যায়নে পেয়ার কিয়া, আমদানি আঠানি খারচা রুপাইয়া, ম্যায় প্রেম কি দিওয়ানি হুন-এর মতো একাধিক চলচ্চিত্রে তিনি অভিনয় করেছিলেন। তাঁর মধ্যে মানুষকে হাসানোর একটি ঈশ্বর প্রদত্ত গুন ছিল। তবে তাঁর কর্মজীবন শুরু হয়, মুলত দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জে অংশগ্রহণ করার পর থেকেই। যেটি দেশের প্রথম স্ট্যান্ড-আপ শোগুলির মধ্যে একটি ছিল। এই শোটি শুধু শ্রীবাস্তবকেই নয়, সুনীল পাল, নবীন প্রভাকর এবং ভগবন্ত মান মতো একাধিক খ্যাতিমান ব্যক্তিদের কেরিয়ার গড়ে দিয়েছে।

এই শোতে, রাজু শ্রীবাস্তব গজোধর ভাইয়ার চরিত্রে অভিনয় শুরু করেছিলেন। রাজু শ্রীবাস্তব ২০১২ সালে জুম টিভির একটি সাক্ষাৎকারে বলেছিলেন, “আমার যেকোনো কিছু নিয়েই গল্প বলার যথেষ্ট ক্ষমতা আছে, আমি সবচেয়ে উদ্ভট গল্পগুলিও অ্যানিমেটেড ভাবে শেয়ার করতে পারি।” তবে শ্রীবাস্তব ভারতে বেশ দেরিতে স্ট্যান্ড-আপ কমেডিয়ান স্বীকৃতি পেয়েছিলেন। তিনি আরও বলেছিলেন, “আমরা আগে শো-এর জন্য ২০০০ টাকা করে পেতাম, এবং এই শো জেতার পর আমাদের বিদেশে অনুষ্ঠান করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল, আর তা দিয়েই আমরা সবাই মুম্বাইতে বাড়ি এবং গাড়ি কিনেছিলাম। এটা অবিশ্বাস্য ছিল।”

রাজু শ্রীবাস্তব দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জে দ্বিতীয় রানার আপ হওয়ার পর, স্পিন-অফ, দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ চ্যাম্পিয়নস-এ অভিনয় করেন এবং কমেডির রাজা উপাধি হিসেবে ভূষিত হন। ২০১৪ সালে জি টিভিতে তিনি ‘গ্যাংস অফ হাসিপুর’ এ হোস্ট করেছিলেন৷ কমেডি ছাড়াও, শ্রীবাস্তব বিগ বস 3 এবং নাচ বলিয়ে 6-এও অংশগ্রহণ করেছিলেন। কৌতুক অভিনেতা প্রথম থেকেই দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন। তবে একবার কামাল রশিদ খান ওরফে কেআরকে-এর সঙ্গে রাজু মেজাজ হারিয়ে ফেলেন, তখন তাঁদের মধ্যে হাতাহাতি হয়েছিল। সুতরাং রাজুকে বলিউড ইন্ডাস্ট্রির একজন কিংবদন্তি কৌতুক অভিনেতা বলাই যায়। তাঁর মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ গোটা দেশ।

গরম ভাতের সঙ্গে পাতে রাখুন তেল-ঝাল-মশলা ছাড়া ভাপা কই, জানুন রান্নার নিয়ম

‘আমি অবসর নিচ্ছি না’, সোশ্যাল মিডিয়ায় ভুলভাল তথ্য প্রচার নিয়ে ক্ষুব্ধ অমিতাভ বচ্চন

ঝড়গার পর স্ত্রীকে খুশি করতে চারচাকা গাড়ি চুরি স্বামীর ,তার পর…

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও

দুপুরের মেনুতে বানিয়ে নিন জিভে জল আনা বেসন ক্যাপসিকাম ভাজা

ভাপা-মালাইকারি তো অনেক হল, স্বাদ বদলে বানান কড়াই চিংড়ি   

‘দিশাকে চিনি না’, সিবিআই FIR দায়ের করতেই ধামাচাপা দেওয়ার চেষ্টা অভিনেতা সুরজ পাঞ্চোলির

মহিলা বলে গ্রেফতার! আফগানিস্তানে গিয়ে চরম বিপদে জনপ্রিয় ভ্লগার

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

বাড়িতে ভিতর হঠাৎ রেফ্রিজারেটর বিস্ফোরণ, প্রাণ গেল একই পরিবারের ৪ সদস্যের

‘Dil To Pagal Hai’ থেকে ‘Lehra do’, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে ভাইরাল বলিউডের গান

নৃশংস! অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, লুট সোনার গহনা