ট্রেডমিল করার সময়ে হার্ট অ্যাট্যাক, হাসপাতালে ভর্তি কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব

হাসপাতাল সূত্রের খবর, পুরোপুরিই সুস্থ হয়ে যাওয়ার পরেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। আপাততঃ দিন কয়েক চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব (Comedian Raju Srivastava)। জানা গিয়েছে, কৌতুক অভিনেতা বুধবার সকালে নয়াদিল্লিতে জিমে থাকাকালীনই হৃদরোগে (Heart attack) আক্রান্ত হন। কৌতুক অভিনেতার টিম একটি বেসরকারি ইংরেজি সংবাদমাধ্যমকে তাঁর অসুস্থতার কথা নিশ্চিত করেছেন। তাঁরা জানিয়েছেন, রাজু স্যার ওয়ার্কআউট করার সময়েই হালকা হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। তৎক্ষণাৎ তাঁকে নিউ দিল্লির AIIMS-এ ভর্তি করা হয়। আপাতত তিনি সুস্থ। সূত্রের খবর, আজ সকালে রাজু শ্রীবাস্তব জিমখানায় ট্রেডমিলে দৌড়ানোর সময়েই বুকে ব্যথা নিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

সেই সময়ে দক্ষিণ দিল্লির একটি জিমে ব্যায়াম করছিলেন তিনি। তৎক্ষণাৎ তাঁকে নয়াদিল্লিতে অবস্থিত অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে  (AIIMS) নিয়ে যাওয়া হয়।  হাসপাতালে তাঁকে নিয়ে যেতেই তাঁর চিকিৎসা শুরু হয়ে যায় বলে এই যাত্রায় বেঁচে যান তিনি। আপাতত তিনি সুস্থ। তবে হাসপাতাল সূত্রের খবর, পুরোপুরিই সুস্থ হয়ে যাওয়ার পরেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। আপাতত দিন কয়েক চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি। এহেন জনপ্রিয় কৌতুক অভিনেতার অসুস্থতার কথা প্রকাশ্যে আসার পর, স্বাভাবিকভাবেই তাঁর ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তাঁর স্বাস্থ্য সম্পর্কিত বিস্তারিত জানার জন্যে অপেক্ষায় রয়েছেন তাঁর ভক্তরা।

উল্লেখ্য, টেলিভিশনের একটি জনপ্রিয় মুখ হলেন রাজু শ্রীবাস্তব। আর এই অভিনেতা দেশের অন্যতম সফল স্ট্যান্ড-আপ কমেডিয়ানদের মধ্যে একজন। বিশেষত তিনি বেশ কয়েকজন রাজনীতিবিদকে অনুকরণ করে জনপ্রিয় হয়েছিলেন। একবার একটি বেসরকারি সংবাদমাধ্যমের একটি সাক্ষাৎকারে, রাজু তাঁর সফল হয়ে ওঠার অতীত সম্বন্ধে জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, “আমার মতে জনগণের সঙ্গে সংযোগস্থাপন করা খুবই গুরুত্বপূর্ণ। কমেডি কোনও মূর্খ রসিকতা বর্ণনা করার বিষয় নয়, কারও অনুভূতিকে আঘাত না করে সূক্ষ্মভাবে জীবনের সব পরিস্থিতিকে হাস্যরস ভাষায় প্রকাশ করাকেই কমেডি বলে।” রাজু শ্রীবাস্তব ‘ম্যায়নে প্যায়ার কিয়া’, ‘বাজিগর’, ‘বোম্বে টু গোয়া’, ‘আমদানি আঠানী খারচা রুপাইয়া’ র মতন একাধিক চলচ্চিত্রে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। তিনি টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো, বিগ বস সিজন থ্রিতেও অংশ নিয়েছিলেন। এছাড়াও, তিনি দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ শো-(The Great Indian Laughter Challenge)তে স্ট্যান্ড-আপ কমেডিয়ান তাঁর কমেডি প্রতিভা উপস্থাপন করতে পেরেছিলেন।

গরম ভাতের সঙ্গে পাতে রাখুন তেল-ঝাল-মশলা ছাড়া ভাপা কই, জানুন রান্নার নিয়ম

‘আমি অবসর নিচ্ছি না’, সোশ্যাল মিডিয়ায় ভুলভাল তথ্য প্রচার নিয়ে ক্ষুব্ধ অমিতাভ বচ্চন

ঝড়গার পর স্ত্রীকে খুশি করতে চারচাকা গাড়ি চুরি স্বামীর ,তার পর…

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও

দুপুরের মেনুতে বানিয়ে নিন জিভে জল আনা বেসন ক্যাপসিকাম ভাজা

ভাপা-মালাইকারি তো অনেক হল, স্বাদ বদলে বানান কড়াই চিংড়ি   

‘দিশাকে চিনি না’, সিবিআই FIR দায়ের করতেই ধামাচাপা দেওয়ার চেষ্টা অভিনেতা সুরজ পাঞ্চোলির

মহিলা বলে গ্রেফতার! আফগানিস্তানে গিয়ে চরম বিপদে জনপ্রিয় ভ্লগার

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

বাড়িতে ভিতর হঠাৎ রেফ্রিজারেটর বিস্ফোরণ, প্রাণ গেল একই পরিবারের ৪ সদস্যের

‘Dil To Pagal Hai’ থেকে ‘Lehra do’, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে ভাইরাল বলিউডের গান

নৃশংস! অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, লুট সোনার গহনা