ভালো নেই রাজু শ্রীবাস্তব, বাবার জন্য প্রার্থনা মেয়ে অন্তরার

বাবার অবস্থার উন্নতি বা অবনতি কোনওটাই ঘটেনি। চিকিৎসকরা তাঁদের সবটা দিয়ে চেষ্টা করছেন। আমরা সবাই বাবার জন্য প্রার্থনা করছি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিনদুয়েক আগেই জিমখানাতেই আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব (Raju Srivastava)। এই মুহূর্তে তিনি নিউ দিল্লির AIIMS হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল জানা গিয়েছিল, তাঁর অবস্থা ভালো নয়। তিনি আপাতত ভেন্টিলেশনে রয়েছেন। সূত্রের খবর, ৫৮ বছর বয়সী জনপ্রিয় কমেডিয়ানের চিকিৎসা করছেন AIIMS-এর কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডাঃ নীতীশ নায়েক। বুধবার জিমে শরীরচর্চা করতে গিয়ে আচমকাই বুকে ব্যথা শুরু হয় তাঁর, তড়িঘড়ি তাঁকে দিল্লির এইমসে নিয়ে যাওয়া হয়।

কৌতুক অভিনেতার খুড়তুতো ভাই অশোক শ্রীবাস্তব জানিয়েছেন যে, তাঁকে (রাজু) হাসপাতালে নিয়ে যেতেই এনজিওপ্লাস্টিও করানো হয়। এরপরেই অভিনেতার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটতে শুরু করলে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। এখনও সন্তোষজনক অবস্থায় নেই বলে জানিয়েছেন তিনি। রাজুর মস্তিষ্কও নাকি কাজ করছে না। একটি সংবাদ সূত্র জানিয়েছে, শ্রীবাস্তবের অবস্থা ক্রমাগত গুরুতর হচ্ছে এবং তিনি আইসিইউতে ভেন্টিলেশনে রয়েছেন।

এদিকে রাজুর মেয়ে অন্তরা শ্রীবাস্তব সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কাজের জন্য বাবাকে দিল্লি-সহ দেশের নানা শহরে যেতে হয়। কিন্তু তার মধ্যেও রোজ জিমে গিয়ে শরীরচর্চা করতেন তিনি। একটি দিনও বাদ দেন না। উনি একদমই সুস্থ ছিলেন। হৃদযন্ত্রে কোনও সমস্যা ছিল না। বাবার অবস্থার উন্নতি বা অবনতি কোনওটাই ঘটেনি। চিকিৎসকরা তাঁদের সবটা দিয়ে চেষ্টা করছেন। আমরা সবাই বাবার জন্য প্রার্থনা করছি। আশা করছি, উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। মা আইসিইউতে রয়েছেন বাবার সঙ্গে।’

সূত্রের খবর, কয়েকজন রাজনীতিবিদদের সঙ্গে দেখা করতেই রাজধানীতে গিয়েছিলেন অভিনেতা। রাজু শ্রীবাস্তব ১৯৮০-র দশকে বিনোদন শিল্পে আত্মপ্রকাশ করেন। ২০০৫ সালে’ দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’ শো থেকেই তিনি প্রচুর খ্যাতি অর্জন করেন।এছাড়াও তিনি ম্যায়নে পেয়ার কিয়া, মে প্রেম কি এর মতো বেশ কয়েকটি বলিউড চলচ্চিত্রে অংশ নিয়েছিলেন। এছাড়াও দিওয়ানি হুন, বাজিগর, বোম্বে টু গোয়াসহ আরও অনেক ছবিতে তিনি কাজ করেছেন।

গরম ভাতের সঙ্গে পাতে রাখুন তেল-ঝাল-মশলা ছাড়া ভাপা কই, জানুন রান্নার নিয়ম

‘আমি অবসর নিচ্ছি না’, সোশ্যাল মিডিয়ায় ভুলভাল তথ্য প্রচার নিয়ে ক্ষুব্ধ অমিতাভ বচ্চন

ঝড়গার পর স্ত্রীকে খুশি করতে চারচাকা গাড়ি চুরি স্বামীর ,তার পর…

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও

দুপুরের মেনুতে বানিয়ে নিন জিভে জল আনা বেসন ক্যাপসিকাম ভাজা

ভাপা-মালাইকারি তো অনেক হল, স্বাদ বদলে বানান কড়াই চিংড়ি   

‘দিশাকে চিনি না’, সিবিআই FIR দায়ের করতেই ধামাচাপা দেওয়ার চেষ্টা অভিনেতা সুরজ পাঞ্চোলির

মহিলা বলে গ্রেফতার! আফগানিস্তানে গিয়ে চরম বিপদে জনপ্রিয় ভ্লগার

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

বাড়িতে ভিতর হঠাৎ রেফ্রিজারেটর বিস্ফোরণ, প্রাণ গেল একই পরিবারের ৪ সদস্যের

‘Dil To Pagal Hai’ থেকে ‘Lehra do’, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে ভাইরাল বলিউডের গান

নৃশংস! অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, লুট সোনার গহনা