মুম্বই বা কানপুরে নয়, দিল্লিতেই রাজুর শেষকৃত্য সম্পন্ন করার সিদ্ধান্ত পরিবারের

তাঁরা রাজুর দাহ করার কথা ভেবেছিলেন মুম্বই বা কানপুরে, কিন্তু শেষমেষ তাঁরা দিল্লিতে অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল সকাল ১০.২০ মিনিট নাগাদ প্রয়াত হয়েছেন লেজেন্ড্রারি কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। দীর্ঘ ৪১ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন অভিনেতা। তাঁর মৃত্যুতে বলিউড থেকে শুরু করে গোটা দেশ শোকস্তব্ধ। গত ১০ অগস্ট নিউ দিল্লির এক জিমখানায় ওয়ার্কআউট করার সময়েই হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু গত ৪১ দিন ধরে তাঁর শরীর অসাড় ছিল, তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল, জ্ঞানও ছিল না তাঁর। শুধুমাত্র দু একবার চিকিৎসার সাড়া দিয়েছিলেন তিনি। তবে এত প্রার্থনা এবং তাঁকে সুস্থ করার এত চেষ্টা করা হলেও শেষ রক্ষা হল না। মারা গেলেন তিনি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৮ বছর।

রাজু শ্রীবাস্তব এমন একটি নাম যা চিরকাল মানুষের হৃদয়ে খোদাই করে থেকে যাবে। তাঁর ব্যতিক্রমী কমিক প্রতিভা দিয়ে সবসময়ই তিনি সকল দেশবাসীকে মুগ্ধ করেছেন। তাই তিনি তাঁর শিল্পের মাধ্যমে অমর থেকে যাবেন সারা জনম। আজ অর্থাৎ ২২ সেপ্টেম্বর তাঁকে দাহ করা হয়েছে দিল্লির নিগমবোধ ঘাটে। ইতিমধ্যেই তাঁকে দাহ করার জন্যে শ্মশানে নিয়েও যাওয়া হয়েছে। যেখানে তাঁর ঘনিষ্ঠ বন্ধু তথা কৌতুক অভিনেতা সুনীল পাল এবং আহসান কুরেশিও পৌঁছেছেন। কবি ও রাজনৈতিক প্রেক্ষাপটের অনেক সম্মানিত ব্যক্তিত্বরা প্রয়াত অভিনেতা কে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। প্রয়াত কৌতুক অভিনেতার পরিবার তাঁকে দিল্লিতে দাহ করার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে, তাঁরা রাজুর দাহ করার কথা ভেবেছিলেন মুম্বই বা কানপুরে, কিন্তু শেষমেষ তাঁরা দিল্লিতে অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছে। এমনকি রাজুর শ্যালক নিশ্চিত করেছেন যে, রাজুর শেষকৃত্য দিল্লিতে হবে।

তিনি India Today -এর সঙ্গে একটি কথোপকথনে বলেছিলেন যে, শেষের দিকে রাজুর রক্তচাপ কমে গিয়েছিল, যার জন্যে তাঁকে পরে সিপিআর দেওয়া হয়। প্রথমে তিনি তাতে সাড়া দিলেও পরে ভেঙে পড়েন। তবে ভেন্টিলেশন থেকে 2-3 দিনের মধ্যে তাঁকে সরানোর কথা ভাবা হচ্ছিল। ওষুধের ডোজও কমানো হয়েছিল। কিন্তু আর শেষ রক্ষা হল না। রাজু শ্রীবাস্তব কিছু জনপ্রিয় কমেডি শো যেমন দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ, কমেডি সার্কাস, দ্য কপিল শর্মা শো, শক্তিমান-সহ একাধিক শোয়ে অংশ নিয়েছিলেন। এছাড়াও তাঁকে ম্যায়নে পেয়ার কিয়া, তেজাব, বাজিগরের মতো বলিউড ছবিতেও দেখা গিয়েছিল, যেখানে তিনি প্রভাবশালী ভূমিকা পালন করেছিলেন।

গরম ভাতের সঙ্গে পাতে রাখুন তেল-ঝাল-মশলা ছাড়া ভাপা কই, জানুন রান্নার নিয়ম

‘আমি অবসর নিচ্ছি না’, সোশ্যাল মিডিয়ায় ভুলভাল তথ্য প্রচার নিয়ে ক্ষুব্ধ অমিতাভ বচ্চন

ঝড়গার পর স্ত্রীকে খুশি করতে চারচাকা গাড়ি চুরি স্বামীর ,তার পর…

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও

দুপুরের মেনুতে বানিয়ে নিন জিভে জল আনা বেসন ক্যাপসিকাম ভাজা

ভাপা-মালাইকারি তো অনেক হল, স্বাদ বদলে বানান কড়াই চিংড়ি   

‘দিশাকে চিনি না’, সিবিআই FIR দায়ের করতেই ধামাচাপা দেওয়ার চেষ্টা অভিনেতা সুরজ পাঞ্চোলির

মহিলা বলে গ্রেফতার! আফগানিস্তানে গিয়ে চরম বিপদে জনপ্রিয় ভ্লগার

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

বাড়িতে ভিতর হঠাৎ রেফ্রিজারেটর বিস্ফোরণ, প্রাণ গেল একই পরিবারের ৪ সদস্যের

‘Dil To Pagal Hai’ থেকে ‘Lehra do’, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে ভাইরাল বলিউডের গান

নৃশংস! অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, লুট সোনার গহনা