BREAKING: মস্তিষ্ক কাজ করছে না রাজুর, প্রায় মৃত বলে ঘোষণা চিকিৎসকের

১০ তারিখে জিমে অজ্ঞান হয়ে পড়ার পর প্রায় ২৫ মিনিটের জন্য তাঁর শরীরে অক্সিজেন সরবরাহ বন্ধ ছিল, সেই কারণে এই দাগটি তৈরি হয়েছে তাঁর মস্তিষ্কে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি মাসের ১০ তারিখ আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজু শ্রীবাস্তব (Raju Srivastava)। নিউ দিল্লির এক জিমখানাতে শরীরচর্চা করতে করতেই আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন রাজু। তৎক্ষণাৎ তাঁকে দিল্লির AIIMS হাসপাতালে ভর্তি করানো হয়। ভর্তির সঙ্গে সঙ্গে তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হলেও তাঁর অবস্থার কোনও উন্নতি হয়নি। এমনকি এই মুহূর্তে তাঁর অবস্থা আগের চেয়ে আরও বেশি অবনতি হয়েছে। মুম্বই সংবাদমাধ্যম অনুযায়ী, তাঁর মস্তিষ্ক কোনো কাজ করছে না, তাঁর মস্তিষ্ক প্রায় মৃত অবস্থায়। ইতিমধ্যেই ডাক্তার রাজুর ‘Brain Death’ ঘোষণা করে দিয়েছেন। এদিন হাসপাতাল থেকে রাজুর প্রধান উপদেষ্টা অজিত সাক্সেনা এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা সবাই এখন আল্লাহর ভরসায়। ভরসা, তিনি শেষ মুহূর্তে কোনও ক্যারিশমা করবেন।’ যদিও কয়েক ঘণ্টা আগেও তিনি ভেন্টিলেশন থেকেই চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন বলে জানা গিয়েছিল। তাঁর প্রধান উপদেষ্টা অজিত সাক্সেনা আরো জানিয়েছেন, “আজ সকালে ডাক্তার শেষ কথা জানিয়ে দিয়েছেন যে, রাজুর মস্তিষ্ক কাজ করছে না, তিনি প্রায় মৃত। হার্টেও সমস্যা হচ্ছে তাঁর। আমরা সবাই অস্থির। সবাই আল্লাহর কাছে প্রার্থনা করছি। পরিবারের সদস্যরাও কিছু বুঝতে পারছেন না এখনও পর্যন্ত।’ চিকিৎসকদের মতে, কৌতুক অভিনেতার অবস্থা এখনও আশঙ্কাজনক। হাসপাতালে ভর্তির কয়েকদিন পর তাঁর স্বাস্থ্যের উন্নতিও দেখা গেলেও একেবারেই আধমরা অবস্থায় পড়ে রয়েছেন তিনি। অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় রয়েছেন রাজু, চিকিৎসকদের দল ক্রমাগত তাঁর স্বাস্থ্য পর্যবেক্ষণ করছেন। এমনকি রাজু শ্রীবাস্তব হাসপাতালে ভর্তি হওয়ার দিন থেকে এখনও পর্যন্ত তাঁর জ্ঞান ফেরেনি।

তাঁকে হাসপাতালে ভর্তি করার এক সপ্তাহেরও বেশি সময় হয়ে গিয়েছে, কিন্তু এখনও তাঁর চেতনা ফেরেনি। জানা গিয়েছে, কয়েক ঘণ্টা আগে পর্যন্তও তাঁর হৃৎপিণ্ড ও নাড়ি স্বাভাবিক কাজ করছিল। তবে তাঁর মস্তিষ্কের একটি অংশে আঘাতের চিহ্ন রয়েছে। বলা বাহুল্য, মস্তিষ্কে অক্সিজেনের অভাবে এই চোট হয়েছে তাঁর। ১৩ আগস্ট শুক্রবার রাজু শ্রীবাস্তবের এমআরআই করা হয়েছিল, সেখানেই তাঁর মাথার উপরের অংশের কিছুটা দাগ চিহ্নিত হয়েছিল। চিকিৎসকরা এই দাগকে আঘাত বলে মনে করেননি। কারণ এমআরআই-তে দেখা গিয়েছে, রাজুর মাথার এই আঘাতটি কোনও গুরুত্বপূর্ণ চোটের কারণে হয়নি, ১০ তারিখে জিমে অজ্ঞান হয়ে পড়ার পর প্রায় ২৫ মিনিটের জন্য তাঁর শরীরে অক্সিজেন সরবরাহ বন্ধ ছিল, সেই কারণে এই দাগটি তৈরি হয়েছে তাঁর মস্তিষ্কে। আসলে হার্ট অ্যাটাকের সঙ্গে সঙ্গে রাজুর নারী প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, যার কারণে মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। যার কারণে মস্তিষ্কের এই অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য