রাজুর অবস্থা আপাতত ‘স্থিতিশীল’, ব্রেন ডেথের গুজব ওড়ালেন অভিনেতার স্ত্রী

এই ঘটনার কয়েক ঘণ্টা পরেই রাজুর স্ত্রী জানান, কৌতুক অভিনেতার কোনো 'ব্রেন ডেথ' হয়নি। তবে তাঁর অবস্থা এখন স্থিতিশীল। তাঁকে সুস্থ করার চেষ্টা চলছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল আচমকাই চারিদিকে রটে যায় যে, চিকিৎসকরা জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব (Raju Srivastava) কে ‘ব্রেন ডেথ’ (BRAIN DEATH) ঘোষণা করেছেন। কিন্তু এই ঘটনার কয়েক ঘণ্টা পরেই রাজুর স্ত্রী জানান, কৌতুক অভিনেতার কোনো ‘ব্রেন ডেথ’ হয়নি। তবে তাঁর অবস্থা এখন স্থিতিশীল। তাঁকে সুস্থ করার চেষ্টা চলছে। গত ১০ অগস্ট নিউ দিল্লির এক জিমখানাতেই আচমকা শরীরচর্চার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন, জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব। তৎক্ষণাৎ তাঁকে দিল্লির AIIMS হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও হাসপাতালে ভর্তি হওয়ার পরেও তাঁর অবস্থার কোনও উন্নতি হয়নি। এখনও তাঁর চেতনা ফেরেনি।

তবে দিন কয়েক আগেও শোনা গিয়েছিল যে, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। কিন্তু তার মধ্যে গতকাল আচমকা শোনা যায়, তাঁর মস্তিষ্ক কাজ করছে না। কিন্তু এটা সম্পূর্ন গুজব বলেই জানালেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতার স্ত্রী। একটি সূত্র অনুসারে, তাঁর অবস্থা এখনও সংকটজনক পর্যায়ে রয়েছে। দিল্লির এইমস হাসপাতালে তাঁর জরুরিকালীন ভেন্টিলেশনের ব্যবস্থা করা হয়েছে। জানা গিয়েছে, তিনি ট্রেডমিলে যখন দৌড়চ্ছিলেন। তখনই তাঁর বুকে ব্যথা শুরু হয়, এবং মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আর সঙ্গে সঙ্গে নিউ দিল্লির হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। ওই দিনই তাঁর এনজিওপ্লাস্টি করা হয়। তবে এখন তাঁর অবস্থা স্থিতিশীল, কোনও ব্রেন ডেথ হয়নি তাঁর। গতকাল রাতেই, রাজু শ্রীবাস্তবের পরিবার একটি বিবৃতি জারি করে বলেছেন যে, তিনি এখন স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

পাশাপাশি তাঁর ভক্তদের রাজুর স্বাস্থ্য সম্পর্কে ফেক নিউজ উপেক্ষা করার আহ্বান জানানো হয়েছে। রাজুর স্ত্রী আরও জানিয়েছেন, “রাজুজির অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসকরা দিনরাত এক করে যথাসম্ভব চেষ্টা করছেন তাঁকে সুস্থ করে তোলার। চিকিৎসকদের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। রাজুজিও একজন লড়াকু মনোভাবাপন্ন ব্যক্তি। আমি নিশ্চিত এই যুদ্ধ জয় করবেন উনি। মৃত্যুর সঙ্গে যুদ্ধ জেতার পর উনি আবারও ফিরে আসবেন। আবারও আপনাদের সকলকে হাসাবেন। আমাদের কাছে প্রচুর শুভেচ্ছা বার্তা আসছে। অনেকে আশীর্বাদ করছেন। প্রার্থনা করছেন ওঁর জন্য। অনেকে আবার পুজো করছেন। এত মানুষের শুভ কামনা বিফলে যেতে পারে না। আমরা ইতিবাচক। তাছাড়া চিকিৎসকরাও যথাসাধ্য চেষ্টা করছেন। ওঁরা ভগবানের আরও এক রূপ। আমি নিশ্চিত ওঁরা রাজুজিকে ফিরিয়ে আনবেন।”

গরম ভাতের সঙ্গে পাতে রাখুন তেল-ঝাল-মশলা ছাড়া ভাপা কই, জানুন রান্নার নিয়ম

‘আমি অবসর নিচ্ছি না’, সোশ্যাল মিডিয়ায় ভুলভাল তথ্য প্রচার নিয়ে ক্ষুব্ধ অমিতাভ বচ্চন

ঝড়গার পর স্ত্রীকে খুশি করতে চারচাকা গাড়ি চুরি স্বামীর ,তার পর…

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও

দুপুরের মেনুতে বানিয়ে নিন জিভে জল আনা বেসন ক্যাপসিকাম ভাজা

ভাপা-মালাইকারি তো অনেক হল, স্বাদ বদলে বানান কড়াই চিংড়ি   

‘দিশাকে চিনি না’, সিবিআই FIR দায়ের করতেই ধামাচাপা দেওয়ার চেষ্টা অভিনেতা সুরজ পাঞ্চোলির

মহিলা বলে গ্রেফতার! আফগানিস্তানে গিয়ে চরম বিপদে জনপ্রিয় ভ্লগার

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

বাড়িতে ভিতর হঠাৎ রেফ্রিজারেটর বিস্ফোরণ, প্রাণ গেল একই পরিবারের ৪ সদস্যের

‘Dil To Pagal Hai’ থেকে ‘Lehra do’, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে ভাইরাল বলিউডের গান

নৃশংস! অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, লুট সোনার গহনা