রণবীর-আলিয়াকে ঢুকতে দেওয়া হল না উজ্জয়নী মন্দিরে, বজরং সদস্যদের প্রতিবাদের কারণ কী

তারকারা মহাকালেশ্বর মন্দিরে ঢুকতেই উত্তপ্ত হয়ে ওঠে মন্দির চত্বর। মন্দিরের বাইরে বেশ কয়েকটি ধর্মীয় দল জড়ো হয়ে, মন্দিরে ঢুকতে বাঁধা দেয় তারকাদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: গর্ভবতী অবস্থাতেই ‘ব্রহ্মাস্ত্র’ প্রচারের কোনও কসরত রাখছেন না অভিনেত্রী আলিয়া ভাট। বরের সঙ্গে প্রথম ছবি বলে কথা, তাই একেবারে জোড়ায় জোড়ায় ছবির প্রচার সারছেন আলিয়া-রনবীর। আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে, বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ব্রহ্মাস্ত্র’। দীর্ঘ কয়েক বছর এই ছবির শ্যুটিং চলেছে। আর এই ছবির শ্যুটিং সেটেই শুরু হয় আলিয়া-রনবীরের প্রেম। পাঁচবছর প্রেমের পর চলতি বছরেই বিয়ে সারেন তাঁরা। আর এখন আসন্ন সন্তানের অপেক্ষায় হবু বাবা-মা। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চুটিয়ে প্রচার সারছেন তাঁরা। যদিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় বলিউড জুড়ে বয়কট ট্রেন্ডিং সামিল হয়েছে। একাধিক ছবিকে বয়কটের ডাক দিয়েছে নেটজনতা। যেখানে পিছিয়ে নেই ‘ব্রহ্মাস্ত্র’ বয়কট ট্রেন্ডিংও। রনবীরের জুতো পরে মন্দিরে ঢোকা নিয়েও চরম বিক্ষোভ দেখিয়েছিলেন নেটিজেনরা। এমনকি ছবির শেষ মুহুর্তের প্রচারে হায়দ্রাবাদেও একটি প্রচার ইভেন্ট বাতিল হওয়ার পরে, সম্প্রতি আলিয়া-রণবীর এবং আয়ান গিয়েছিলেন উজ্জয়নী মন্দির। আর তারকারা মহাকালেশ্বর মন্দিরে ঢুকতেই উত্তপ্ত হয়ে ওঠে মন্দির চত্বর। মন্দিরের বাইরে বেশ কয়েকটি ধর্মীয় দল জড়ো হয়ে, মন্দিরে ঢুকতে বাঁধা দেয় তারকাদের।

উজ্জয়িনী মন্দিরে ‘ব্রহ্মাস্ত্র’ তারকাদের প্রবেশে নিষেধের দাবি করছেন বিক্ষোভকারীরা

আসলে মন্দির চত্বরে ঢুকতে গিয়েই বাঁধা দেওয়া হয়, ‘ব্রহ্মাস্ত্র’ তারকাদের। বজরং সদস্যরা মন্দিরের বাইরে জড়ো হয়ে প্রতিবাদ জানান। সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বজরং দলের একজন নেতা বলছেন, তাঁরা রনবীর-আলিয়াকে কিছুতেই মন্দিরে ঢুকতে দিতে চায় না। কারণ রনবীরের একটি গোমাংস নিয়ে মন্তব্য। পুলিশ কর্মকর্তাদের সঙ্গেও তাঁদের সংঘর্ষ বাঁধলে, পুলিশ তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছিলেন। তবে বিক্ষোভকারীদের দাবি, তাঁরা কালো পতাকা দেখিয়ে নীরব প্রতিবাদ করছেন।

এমনকি তাঁরা রণবীরের ‘গরুর মাংস খাওয়া লোক’ হওয়ার মন্তব্য ঘিরে বিড়ম্বনা প্রকাশ করেছিল। তবে কিছুক্ষণের মধ্যেই মন্দিরের বাইরে বিক্ষোভ বাড়তে থাকায়, রণবীর কাপুর এবং আলিয়া ভাটের মন্দিরে প্রবেশের পরিকল্পনা বাতিল করা হয়। শুধুমাত্র আয়ান মন্দিরে ঢুকতে পারেন, বিগ্রহ দর্শন করেন। অন্যদিকে উজ্জয়নের সিএসপি ওম প্রকাশ মিশ্র বলেছেন যে, “বিক্ষোভকারীরা পুলিশ অফিসারদের সাথে মারামারি শুরু করে। কিছু ভিআইপি মহাকালেশ্বর মন্দিরে যাওয়ার ব্যবস্থা আমরা করেছিলাম। সেই সময় কিছু লোক তাঁদের বিরুদ্ধে প্রতিবাদ করতে এখানে জড়ো হয়। বিক্ষোভকারীদের মধ্যে একজন পুলিশ অফিসারদের সঙ্গে।” তবে শেষমেশ রনবীর, আলিয়া দুজনেই মন্দির দর্শন করতে সক্ষম হন।

কী বলেছিলেন রণবীর, যা নিয়ে এত জলঘোলা?

২০১১ সালে ‘রকস্টার’ ছবির প্রচারের সময় রণবীর বলেছিলেন, তাঁদের পরিবার পেশোয়ার থেকে এসেছে এবং তাঁরা গোমাংসের বিভিন্ন পদ খান। গোমাংস খেতে তাঁদের ভালো লাগে। সেই মন্তব্যকে কেন্দ্র করেই এত সমস্যা।।

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

শিশুদের ‘যৌন নির্যাতন’ রুখতে কেন্দ্রের কড়া বার্তার পর বড় পদক্ষেপ মেটার

লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

সুবর্ণ সুযোগ, মাত্র ২০ হাজারে মিলবে ৭০০০mAh ব্যাটারি-সহ Realme 5G ফোন

কোলাহল থেকে দূরে থাকতে চান? এবার পুজোয় ঢুঁ মারতে পারেন এই তিন রাজবাড়িতে

ডায়াবেটিস রোগীদের পায়ের ছোট ক্ষতও ডেকে আনতে পারে বড় বিপদ!

কানে ঢুকেছে মাছি বা পোকা? আতঙ্কে এই কাজ করলেই বিপদ, জানুন কী করবেন

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র