আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হলিউড ফেরত আলিয়াকে বিমানবন্দরেই রণবীরের সারপ্রাইজ

নিজস্ব প্রতিনিধিঃ ‘হার্ট অব স্টোন’ ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেছেন আলিয়া। অবশেষে শেষ হল সেই ছবির শুটিং। শুটিং সেরে রবিবারই মুম্বই ফিরলেন আলিয়া। আর মুম্বই বিমানবন্দরে তাঁর জন্য অপেক্ষায় ছিলেন স্বামী রণবীর কাপুর। বিমানবন্দরে রণবীরকে দেখেই বাঁধভাঙা উচ্ছ্বা আলিয়ার। রণবীরকে দেখে দৌড়ে গিয়ে সোজা গাড়িতে উঠে গেলেন মহেশ কন্যা। জাপটে ধরলেন তাঁকে। দেখে বোঝাই যাচ্ছে দীর্ঘদিন কাছে না থাকার ফলের অপেক্ষা বেড়েছিল।

শুটিংয়ের জন্য দুজনেই বেশ ব্যাস্ততায় দিন কাটিয়েছেন তাই বিয়ের পর থেকেই তাঁদের সেভাবে একসঙ্গে থাকা হয়নি। হাতে একগুচ্ছ কাজ আর তারমধ্যেই সন্তানের আসার খবর সব মিলিয়ে ‘রালিয়া’ জুটি এখন কাজে বেশ ব্যাস্ত। আর তাই দীর্ঘদিনের বিরহের শেষ হল বোধহয় এদিন বিমানবন্দরে এসে। শনিবারই গ্যাল গ্যাডটের সঙ্গে এই হলিউডের ছবির শুটিং শেষ হওয়ার কথা ঘোষণা করেন আলিয়া। গ্যাল গ্যাডট ছাড়াও জ্যামি ডরনানের সঙ্গে এই ছবিতে কাজ করেছেন পর্দার গাঙ্গু।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

২০১৭ সাল থেকে রণবীর আলিয়ার প্রেমের সম্পর্কের শুরু। সেই প্রেম দীর্ঘদিন চর্চায় ছিল। সব অপেক্ষার অবসান ঘটিয়ে গত ১৪ এপ্রিল মুম্বইয়ে রণবীরের বাস্তুর বাড়িতে তাঁদের চারহাত এক হয়। স্বপ্নের মত হয় তাঁদের বিয়ে। আত্মীয় ও ঘনিষ্ঠদের নিয়ে বসে তাঁদের বিয়ের আসর। এরপর দু’মাস কাটতে না কাটতেই গত জুনে মা হতে চলার খবর দেন আলিয়া। আর তারসঙ্গে হবু মাম্মি যে এখন স্বাভাবতই বেশ ব্যাস্ত তাড়াতাড়ি তাঁর কাজ শেষ করা নিয়ে তা বলাই বাহুল্য। 

Published by:

Share Link:

More Releted News:

‘স্মিতা পাটিলের চেয়ে সুন্দর কাউকে দেখিনি’, বলিউডে বর্ণবিদ্বেষ নিয়ে বিস্ফোরক নওয়াজউদ্দিন

‘এবার সওয়ারি বড়’, উটিতে চলছে জোরকদমে শুটিং, প্রকাশ্যে ‘গোলমাল ৫’-এর প্রথম ঝলক

‘দেখুন কী রোগা হয়ে গিয়েছে’, দিব্যজ্যোতির চেহারায় পরিবর্তন নিয়ে দুঃখপ্রকাশ মুখ্যমন্ত্রীর

ছেলের প্রশংসা শুনে আবেগঘন, ‘এক দিন’-এর অনুষ্ঠানে অঝোরে কাঁদলেন আমির

বিনোদ খান্না কেন বলিউড ছেড়ে ওশো আশ্রমে গিয়েছিলেন, কী বলেছিলেন স্ত্রী কবিতা?

‘ওঁরা তো চোখ দিয়ে ধর্ষণ করে’, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক রূপাঞ্জনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ