নাতি কোলে কাঁসর বাজাচ্ছেন রঞ্জিত মল্লিক, বাড়ির পুজোর ছোট্ট ঝলক শেয়ার করলেন কোয়েল

তবে এবার মল্লিক বাড়ির পুজোর কিছু ঝলক অভিনেত্রী কোয়েল মল্লিক নিজেই দিলেন। মল্লিক বাড়ির ছেলেমেয়েরা খুবই জনপ্রিয়। বিশেষ করে কোয়েল মল্লিক।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা বনেদি বাড়ির পুজো মানেই সবার প্রথমে নাম আসে মল্লিক বাড়ির পুজো। অভিনেতা রঞ্জিত মল্লিক যার অন্যতম অংশ। অভিনেত্রী কোয়েল মল্লিকের বাড়ির পুজো। কলকাতার বনেদি বাড়ির পুজোর মধ্যে অন্যতম জনপ্রিয় রঞ্জিত মল্লিক বাড়ির পুজো। আমরা এই মূহুর্তের তরফ থেকে রঞ্জিত মল্লিকের কাছ থেকে তাঁদের বাড়ির পুজোর অনেক তথ্য আগেই পেয়েছি। আপনাদের সেটা জানিয়েওছি। তবে এবার মল্লিক বাড়ির পুজোর কিছু ঝলক অভিনেত্রী কোয়েল মল্লিক নিজেই দিলেন। মল্লিক বাড়ির ছেলেমেয়েরা খুবই জনপ্রিয়। বিশেষ করে কোয়েল মল্লিক।

বিশেষ করে প্রতি বছর রঞ্জিত মল্লিক এবং তাঁর কন্যা কোয়েলকে একই সঙ্গে মল্লিক বাড়িতে পাওয়া যায়। এ বছরও সেই আড়ম্বরপূর্ণ ঝলক দেখা গেল মল্লিক বাড়িতে। পুজোর ক’টা দিন টলিপাড়ার নায়িকা শুধুই বাড়ির মেয়ে। পুজোর চারটে দিন তিনি শুধুই বাড়িতে কাটান। আজ মহাসপ্তমী, আর এদিন সকালে হলুদ শাড়িতে দেখা গেল নায়িকাকে। সঙ্গে ছেলে কবীর এবং স্বামী নিসপাল সিংহ রানেও উপস্থিত ছিলেন। গত বছর মায়ের বিসর্জনের দিন কোয়েল এক হাতে বাবাকে এবং অন্য হাতে বরকে ধরে রেখেছিলেন।

যে ছবিটি এখনও ভক্তদের মোবাইল স্টোরেজে হয়তো অব্যাহত। এখন আবার নাতিই রঞ্জিত মল্লিকের চোখের মণি। তাঁরা একে অপরকে গুরু বলে ডাকেন। এদিন কোয়েলের শেয়ার করা ভিডিওতে দাদু-নাতিকে দেখা গেল বাড়ির মণ্ডপে। কাঁসর বাজাচ্ছিলেন অভিনেতা। তার পর নাতিকে নিয়েও কিছু ক্ষণ বাজালেন কাঁসর। পুজোর চারটে দিন বাড়ির ভাইবোনদের সঙ্গেই কাটাবেন অভিনেত্রী। এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে কোয়েলের নতুন ছবি ‘জঙ্গলে মিতিন মাসি’। জোরকদমে ছবির প্রচার সেরেছেন অভিনেত্রী। এই ছবির হাত ধরেই দীর্ঘ ৩ বছর পর অভিনয়ে ফিরলেন কোয়েল মল্লিক।

তারাপীঠ-কলকাতার পর রামপুরহাটের জনবহুল এলাকায় হোটেলে আগুন, চাঞ্চল্য এলাকাজুড়ে

জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

তিন মাস পার! অন্নপূর্ণার টাকা পাওয়ায় স্বামীর সঙ্গে অশান্তি, চরম পদক্ষেপ গৃহবধূর

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকড়ে টুকড়ে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে