চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘পুষ্পা’র লক্ষ্মীলাভে দর বাড়ালেন রশ্মিকা

নিজস্ব প্রতিনিধি: ‘পুষ্পা’র বক্স অফিসে আগমনে লক্ষ্মীলাভ। দক্ষিণী ছবির স্টাইলিস স্টার অল্লু অর্জুনের অভিনয়ে মুগ্ধ দর্শক। সিনেমাহলে দর্শকদের ফিরিয়েছেন পরিচালক সুকুমার। বক্স অফিসে ব্যাপক ব্যবসা করেই চলেছে ‘পুষ্পা: প্রথম পর্ব’। যদিও গোটা দেশেই এখন করোনার কোপে সিনেমাহলে দর্শক সংখ্যা কম। কিন্তু অল্লু অর্জুনের টানে হলমুখী দর্শকেরা। আর এই কারণেই দক্ষিণী সিনেমাতে নিজের দর বাড়িয়েছেন অল্লু অর্জুন। সেই পথে হেঁটেই দর বাড়ালেন দক্ষিণী ছবির অন্যতম জনপ্রিয় নায়িকা রশ্মিকা মন্দানা।

সূত্রের খবর, ‘পুষ্পা: দ্বিতীয় পর্ব’, ছবির জন্য একলাফে এক কোটি টাকা বেশি পারিশ্রমিক চেয়েছেন রাশ্মিকা। ‘পুষ্পা: প্রথম পর্ব’ ছবির জন্য ২ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন রাশ্মিকা। সেটা এবার বাড়িয়ে ৩ কোটি টাকা হেঁকেছেন বলেই জানা গিয়েছে। পেক্ষাগৃহের পাশাপাশি ডিজিটালেও মুক্তি পেয়েছে ‘পুষ্পা’। কিন্তু তাতেও বক্স অফিসে একফোঁটাও ধাক্কা আসেনি লক্ষ্মী সঞ্চয়ে। অল্লু অর্জুন এই ছবির দ্বিতীয় পর্বের জন্য ৩০-৩২ কোটি দর হেঁকেছেন বলে জানা গিয়েছে।

খুব শীঘ্রই পুষ্পা ছবির দ্বিতীয় পর্বের ছবির শ্যুটিং শুরু হবে। এই বিষয়ে পরিচালক সুকুমার জানিয়েছেন, ‘ছবির কিছু অংশের শ্যুটিং এখনই করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু আপাতত অল্লু ব্যস্ত। তাই ফেব্রুয়ারি মাসে ছবির পরবর্তী অংশের শ্যুটিং করব।’ অল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’ এখনও পর্যন্ত বক্স অফিসে ৩০০ কোটি টাকার কাছাকাছি আয় করেছে।

Published by:

Share Link:

More Releted News:

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

​দ্বিতীয়বার বাবা হচ্ছেন রণবীর, ‘বাধাই হো’ শুনেই লজ্জায় রাঙা হয়ে গেলেন নায়ক

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ