‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘রাবণ খারাপ ছিলেন না, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী। আগামী ৫ নভেম্বর দিওয়ালির ঠিক আগেই বিশ্বজুড়ে মুক্তি পেতে চলেছে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করছেন ‘রাম’ রণবীর কাপুর, ‘রাবণ’ যশ, ‘সীতা’ সাই পল্লবী, ‘লক্ষ্মণ’ রবি ডুবে, ‘হনুমান’ সানি দেওল-সহ আরও অনেকে। পৌরাণিক হিন্দু ধর্মগ্রন্থ অবলম্বনে তৈরি ছবিটি মোট সাতটি ভাষায় মুক্তি পাচ্ছে। ইতিমধ্যেই ছবির প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি ছবির জোরকদমে প্রচার চালাচ্ছেন কলাকূশলীরা। ২৭ অক্টোবর আমেরিকার লস অ্যাঞ্জেলেসে ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে রণবীর, পল্লবী, যশ, নীতেশ তিওয়ারি-সহ সকলেই উপস্থিত হয়েছিলেন। তাঁদের সকলের পোশাকেও ছিল ভারতীয় সংস্কৃতির ছোঁয়া। কিন্তু গতকালের অনুষ্ঠােনে সাই পল্লবীর একটি মন্তব্য মোটেও ভাল লাগেনি নেট্মহলের। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বিতর্কের সৃষ্টি করেছে। 

ভিডিওতে অভিনেত্রীকে ‘রামায়ণ’ নিয়ে একাধিক মন্তব্য করতে দেখা গিয়েছে। তার মাঝে তিনি ‘রামায়ণ’-এর খলনায়ক ‘রাবণ’-কে নিয়ে একটি বেফাঁস কথা বলন ফেলেন, যা সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। অভিনেত্রীর কথায়, ‘আমেরিকায় যারা ভারতীয় সংস্কৃতি ও মহাকাব্য সম্পর্কে জানতে আগ্রহী, তাঁদের এই চলচ্চিত্রটি ভাল লাগবে। ছবিতে ভিএফএক্স-এর অনেক মাধুর্য রয়েছে। সেরা প্রযুক্তিবিদদের নিয়ে ‘রামায়ন’-এ ভিএফএক্সের কাজ হয়েছে।’ একই সঙ্গে তিনি রাবণ চরিত্রে কন্নড় তারকা যশের অভিনয়ের প্রশংসা করে বলেন, ‘সাধারণত নেতিবাচক বা রাবণের মতো চরিত্র করতে অনেকেই দ্বিধা প্রকাশ করেন কারণ তাতে দর্শকের ঘৃণার পাত্র হওয়ার ঝুঁকি থাকে। কিন্তু যশ সেই চরিত্রটি অত্যন্ত দক্ষতার সঙ্গে পর্দায় ফুটিয়ে তুলেছেন। তাই সবার আগে নিজেকে জানার চেষ্টা করুন। বোঝার চেষ্টা করুন, আপনার মধ্যে কী খামতি রয়েছে? আগে নিজের ভাল-মন্দ গুণটা চিনতে শিখুন, তবেই আপনি নিজেকে শুধরাতে পারবেন। কারণ রাবণও পুরোপুরি খারাপ ছিল না। বাহ্যিক নেতিবাচকতা দিয়ে কোনও চরিত্রকে বিচার করা ঠিক নয়, বরং নিজেদের ভেতরের ‘রাবণ’ বা খামতিগুলিকে চিনে নিয়ে তা সংশোধন করার চেষ্টা করতে হবে।’

 

অভিনেত্রীর এই মন্তব্যটি এখন নেটমহলে বিতর্কের সৃষ্টি করেছে। একজন বলেছেন, ‘সীতা নিজেই এখন অপহরণকারীর প্রশংসা করছেন?’ কারণ ‘রাবণ’ সীতাকে অপহরণ করেছিলেন। অন্য এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘ভারতবর্ষে এখনও অনেক জায়গা আছে যারা রাবণের পুজো করে এবং তাঁর কুশপুত্তলিকা দাহ করে না। তাই তারা তাঁর কালো দিকের চেয়ে ধূসর দিকটিই বেশি করে দেখায়। একদিক দিয়ে সাই ঠিকই বলেছেন। রাবণ ভগবান শিবের ভক্ত, পণ্ডিত, সঙ্গীতজ্ঞ ছিলেন, এগুলো তাঁর ভাল দিক, কিন্তু তাঁর অহংকার এবং লালসা তাঁকে অন্ধকারের পথে নিয়ে গিয়েছিল।’ লস অ্যাঞ্জেলেসে প্রিমিয়ারের পর, ছবিটি নিয়ে অনেকেই ভাল রিভিউ দিয়েছে।  

বিমানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন করতেই যাত্রীদের অপমান! স্পাইসজেট কর্মীর মন্তব্যে হইচই, ভাইরাল ভিডিও

জুবিন গর্গের রহস্যমৃত্যু মামলার দ্রুত বিচারের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ গায়কের স্ত্রী গরিমা

ফের কর্মী ছাঁটাই অ্যামাজনে, এক ধাক্কায় চাকরি হারানোর ই-মেল পেলেন ২৫০ জন

৫ হাজার টাকার লোভে ফাঁস প্রতারণার ছক! জাল লটারি নিয়ে হাতেনাতে পাকড়াও যুবক

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ব্যাগভর্তি সোনা-নগদ নিয়ে চম্পট ৪ দুষ্কৃতীর

শ্যালিকার সঙ্গে অবৈধ সম্পর্ক, বাধা দিতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন স্বামী….

‘আমিই ব্রাজিলের আসল নেতা’,আমেরিকায় পালানোর পর বললেন ফ্লাভিও বলসোনারো

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

মুখ ঢেকে কথা বলার মাশুল! তিনটি ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের