শাকিব-বুবলীর সন্তানকে মান্যতা, প্রকাশ্যে জয়ের ভাই বলে সম্বোধন অপুর

আমি আমার বাচ্চাকে সেই শিক্ষা দিচ্ছি।" এদিকে ওই অনুষ্ঠানের চিঠির কারণে অপু বিশ্বাসের মনোভাব ভক্ত-অনুসারীদের কাছে অতি প্রশংসিত হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: তবে শাকিব খানের আরও একটি সন্তানকে মেনে নিলেন অপু বিশ্বাস। গতবছরেই হঠাৎই বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নায়ক শবনম বুবলির সঙ্গে সুপারস্টার শাকিব খানের সম্পর্ক প্রকাশ্যে আসে। যা নিয়ে এপার-ওপার দুই বাংলাতেই রীতিমতো ধুন্ধুমার পড়ে যায়। প্রথমে বুবলি তাঁর প্রেগন্যান্সির একগুচ্ছ ছবি পোস্ট করে চমকে দেন সবাইকে। এরপরেই জানান, তিনি শাকিব খানের সন্তানের মা। তাঁরা গোপনে বিয়ে করেন। ২০২০ সালেই আমেরিকাতে সন্তানের জন্ম দেন। যদিও শাকিব বিষয়টি একেবারেই অস্বীকার করেননি। তবে এই মুহূর্তে শাকিব-বুবলি একসঙ্গে থাকেন না। মাঝে মধ্যেই সন্তানের সঙ্গে দেখা করেন। এদিকে ২০১৮ সালেই শাকিবের প্রথম স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় তাঁর। তাঁদেরও একটি সন্তান বর্তমান। কিন্তু সেই সন্তানকেও অনেক পরেই প্রকাশ্যে আনেন অপু।

যাই হোক, অপু-বুবলীর মধ্যে তেমন যোগাযোগ না হলেও বুবলীর সন্তানকে মান্যতা দিয়েছেন তিনি। কারণ তাঁর সন্তান জয়ের ভাই শাকিবের আরেক সন্তান। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন অনুষ্ঠানে একটি ছবির প্রচারে গিয়ে অপু ছেলের উদ্দেশে তিন লাইনের চিঠি লেখার আহ্বান করেন উপস্থাপক। অপু বিশ্বাস সন্তান আব্রাম খান জয়ের উদ্দেশে তিন লাইনের চিঠির মধ্যে লিখলেন, ‘জয়, তুমি বড় হও। তোমার সঙ্গে মায়ের আশীর্বাদ আছে। তুমি তোমার ভাইকে অনেক ভালোবাসবে।’ ভাই বলতে শাকিব খানের আরেক সন্তান বীরের নামটি উল্লেখ না করলেও পরে উপস্থাপকের কথায় হাসতে হাসতে সায় দেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে এই ভিডিওটি প্রকাশ্যে আসা মাত্রই নিচে মন্তব্যের ঘরে ভক্ত-অনুসারীদের বেশ প্রতিক্রিয়া দেখা দেয়। বুবলী-শাকিবের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল হলেও অপু এই নিয়ে আগে কখনই প্রতিক্রিয়া জানান নি। শাকিবের আরেক সন্তান শেহজাদ খান বীরকে নিয়েও কখনও মন্তব্য করেননি শাকিবের প্রথম সন্তান জয়ের মা। জল অনেকটা দূর গড়ালে শুক্রবার একটি সংবাদমাধ্যমকে খানিকটা ক্ষুব্ধ হয়েই অপু বলেন, “ভিডিওটি তো আমার সন্তানও দেখেছে। তাঁরও বোঝার বয়স হয়েছে। সুতরাং এই সব ভিডিওতে তাঁর ওপরও প্রভাব পড়তে পারে। পৃথিবীতে আমার কাছে সব সন্তানই পবিত্র। সব বাচ্চাই আমার স্নেহের। সন্তানের মানসিক বিকাশের জন্য পুঁথিগত বিদ্যার চেয়ে পারিবারিক শিক্ষা অতি জরুরি, দরকার। আমি আমার বাচ্চাকে সেই শিক্ষা দিচ্ছি।” এদিকে ওই অনুষ্ঠানের চিঠির কারণে অপু বিশ্বাসের মনোভাব ভক্ত-অনুসারীদের কাছে অতি প্রশংসিত হয়েছে। একজন লিখেছেন, ‘অপু আসলে ভালো মনের মানুষ। দোয়া করি, আবার তাঁদের সংসারজীবন ঠিক হয়ে যাক।’ আরেকজন লিখেছেন, ‘অপুর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা বেড়ে গেল। ভালো থাকবেন অপু বিশ্বাস। যদিও বাবা শাকিব খান দুই সন্তানকেই ভালোবাসেন।’

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

১১ বছর ধরে হাঁটুর বয়সী তরুণীর সঙ্গে লিভ-ইনে রয়েছেন অনুরাগ, বিয়ে কবে করছেন পরিচালক?

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২০, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

টুলুর ‘সাম্রাজ্য’-এর নেপথ্যে কারা? অনুব্রতের দেহরক্ষীর বাড়িতে তল্লাশি পুলিশের

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর

স্বাধীনতা দিবসের সেরা চমক! বাংলার তাঁতে ফুটে উঠল ‘বন্দে মাতরম’, শাড়ি বুনলেন অভিনব বসাক

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

২০৩৬-এ ভারতে অলিম্পিক, ‘জেন আলফা’র মন জয়ে বড় ঘোষণা মোদির

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণার হুমকি ট্রাম্পের

রাষ্ট্রপতি পদকে ভূষিত সুশান্তের রহস্যমৃত্যু মামলার তদন্তকারী আধিকারিক নুপূর প্রসাদ