চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গীতা, ফুলকিকে বোল্ড-আউট করে টিআরপিতে বাজিমাত উদয়ের ‘পরিণীতা’-র

নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার। মানেই বাংলা ধারাবাহিকের রিপোর্ট কার্ড আসার দিন। সময়মতো চলে এসেছে TRP-র রিপোর্ট কার্ড। গত সপ্তাহেই টিআরপিতে ব্যপক রদবদল হয়েছে। পুরনো ধারাবাহিকদের এক্কেবারে বোল্ড-আউট করে টিআরপির শীর্ষে বসেছে নতুন ধারাবাহিক পরিণীতা। শুরু থেকেই টিআরপি-তে বাজিমাত করছে পরিণীতা। কিন্তু সপ্তাহ দুয়েক আগেই টিআরপির শীর্ষে ছিল গীতা LLB। কিন্তু এবার সেই জায়গাও বেদখলে। টিআরপির শীর্ষে গত সপ্তাহ থেকেই রাজত্ব করছে পরিণীতা। এ সপ্তাহেঔ হল না কোনও বদল। পরিণীতার দাপটে টিআরপির শীর্ষাসন হারাল গীতা LLB। TRP-এর সেরা চারে জায়গা পেল গীতা LLB। অথচ একসময় বেঙ্গল টপার ছিল গীতা LLB। তবে কী, একঘেয়ে কাহিনীতে আগ্রহ হারাচ্ছে এই সিরিয়াল? যাই হোক, চটপট দেখে নিন, TRP-র সেরা দশে জায়গা দখল করল কারা কারা? প্রথম স্থানে পরিণীতা, দ্বিতীয়স্থানে ফুলকি, তৃতীয়স্থানে জগদ্ধাত্রী, চতুর্থস্থানে গীতা LLB, পঞ্চমস্থানে কোন গোপনে মন ভেসেছে। ষষ্ঠস্থানে রাঙামতী তীরন্দাজ, সপ্তমস্থানে উড়ান, অষ্টমস্থানে শুভ বিবাহ, নবমস্থানে গৃহপ্রবেশ, মিত্তির বাড়ি, দশমস্থানে আনন্দী।

রইল TRP-র সেরা দশের চার্ট

প্রথম: পরিণীতা (স্টার জলসা) ৮.৩
দ্বিতীয়: ফুলকি ৮.০ (জি বাংলা)
তৃতীয়: জগদ্ধাত্রী ৭.৫ (জি বাংলা)
চতুর্থ: গীতা LLB ৭.২ (স্টার জলসা)
পঞ্চম: কোন গোপনে মন ভেসেছে ৭.০
ষষ্ঠ: রাঙামতী তীরন্দাজ ৬.৯ (জি বাংলা)
সপ্তম: উড়ান ৬.৫ (স্টার জলসা)
অষ্টম: শুভ বিবাহ ৫.৯ (স্টার জলসা)
নবম: গৃহপ্রবেশ, মিত্তির বাড়ি ৫.৬ (স্টার জলসা)
দশম: আনন্দী ৫.৪ (জি বাংলা)

Published by:

Share Link:

More Releted News:

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ