চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টিআরপিতে বড় চমক, ফের শীর্ষে পরিণীতা, বাকিরা কে কোথায়?

নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার! মানেই বাংলা ধারাবাহিকের রিপোর্ট কার্ড আসার দিন। চলে এসেছে টিআরপি। বর্তমানে TRP-ই বাংলা সিরিয়ালের আয়ুরেখা। টিআরপিতে যেমন নম্বর উঠবে, সে টিআরপির জোরেই চ্যানেলে টিকতে পারবে দীর্ঘদিন। নয়তো কম আয়ু নিয়েই বিদায় জানাতে হবে। অতীতে এমন অনেক ধারাবাহিক টিআরপিতে তেমন নম্বর কুড়োতে পারেনি বলে বিদায় জানিয়েছে। এদিকে প্রতিনিয়ত ধারাবাহিকের প্রথম সারির চ্যানেলগুলিতে রেষারেষি চলছে। TRP-তে কে দৌড়ে এগিয়ে যাবে! সেই কারণে নতুন নতুন ধারাবাহিক আসছে যাচ্ছে, কেউ কেউ দর্শকদের কাছে ভাল মার্কস পাচ্ছে। আবার কেউ কেউ মুখ থুবড়ে পড়ছে। যাই হোক, বিগত কয়েক সপ্তাহ ধরেই টিআরপির শীর্ষে রাজ করছে জি বাংলার পরিণীতা।

কোনও ধারাবাহিক তাকে টেক্কা দিতে পারছে না। মাত্র কয়েক মাস হলো, ধারাবাহিকটি শুরু হয়েছে, কিন্তু ধারাবাহিকের প্রতিটি কলাকুশলীর অভিনয় মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের। সেটাই প্রমাণ টিআরপিতে। চলুন এবার জানিয়ে দেওয়া যাক এ সপ্তাহে টিআরপির সেরা পাঁচ আসন কারা কারা দখল করল? প্রথম স্থান অধিকার করেছে পরিণীতা, দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি, তৃতীয়স্থানে রয়েছে জগদ্ধাত্রী, পঞ্চমে রয়েছে কোন গোপনে মন ভেসেছে, এবং সরসারি প্রথম থেকে পঞ্চমস্থানে পতন হয়েছে গীতা LLB-র।

TRP-র সেরা দশ…

প্রথম: পরিণীতা (জি বাংলা) ৭.৯
দ্বিতীয়: ফুলকি (জি বাংলা) ৭.৫
তৃতীয়: জগদ্ধাত্রী (জি বাংলা) ৭.৪
চতুর্থ: কোন গোপন মন ভেসেছে (জি বাংলা) ৬.৯
পঞ্চম: গীতা LLB (স্টার জলসা) ৬.৮
ষষ্ঠ: কথা (জি বাংলা) ৬.৫
সপ্তম: রাঙামতী তীরন্দাজ (জি বাংলা) ৬.২
অষ্টম: মিত্তির বাড়ি (স্টার জলসা) ৬.০
নবম: উড়ান (স্টার জলসা) ৫.৭
দশম: গৃহপ্রবেশ (স্টার জলসা) ৫.৫
একাদশ: আনন্দী (জি বাংলা) ৫.৩
দ্বাদশ: চিরসখা (স্টার জলসা) ৫.২

Published by:

Share Link:

More Releted News:

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ