চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের ‘পরিণীতা’-র কাছে মুখ পুড়ল ‘গীতা LLB’-র, টিআরপি-র সেরা পাঁচ কার কার দখলে?

নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার, মানেই বাংলা ধারাবাহিকের রিপোর্ট কার্ড আসার দিন। সপ্তাহজুড়ে কোন সিরিয়াল দর্শকদের বেশি আকর্ষণ করল তা জানার দিন। আর টিআরপিতে ব্যার্থ হলে, সেই ধারাবাহিকের রাজত্ব একপ্রকার শেষ। আসলে বাংলা ধারাবাহিকগুলি এখন সিনেমার থেকেও বেশি জনপ্রিয়। সন্ধ্যে হলেই মা-কাকিমাদের কাছে অন্যতম আকর্ষণ হয়ে ওঠে এই সিরিয়ালগুলি। সংসারের কাজে তাঁদের সারাদিনের পরিশ্রম মুহূর্তেই যেন ভুলিয়ে দেয় এই সিরিয়ালগুলি। এছাড়া বর্তমানে ডিজিটাল মাধ্যমেও রয়েছে পছন্দের সিরিয়াল দেখার সুযোগ। তাই রাস্তাঘাটে ট্রেনে-বাসে মোবাইলে জিও হটস্টারের দ্বারাও সিরিয়ালের মজা নেন অনেকেই। তাই দিনের পর দিন শুধু মহিলাদের কাছেই আকর্ষণীয় হয়ে উঠছে না, পুরুষদের কাছেও এই সিরিয়ালের যথেষ্ট জনপ্রিয়তি রয়েছে। যাই হোক, বহুদিন ধরেই টিআরপির শীর্ষে বসে আছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতা। মাত্র কয়েক দিন ধরে শুরু হয়েছে এই ধারাবাহিক। আর তাতেই পুরনো সকল ধারাবাহিককে বোল্ড-আউট করে বেঙ্গল টপার এই ধারাবাহিক। ফুলকি, গীতা LLB, সকল ধারাবাহিক এখন পুরাতন, টিআরপির শীর্ষাসনে রাজ করছে পরিণীতা। এ সপ্তাহেও টিআরপির প্রথম স্থানে রয়েছে পরিণীতা, দ্বিতীয়স্থানে রয়েছে জগদ্ধাত্রী, তৃতীয় স্থানে রয়েছে ফুলকি, চতুর্থস্থানে রয়েছে গীতা LLB, কোন গোপনে মন ভেসেছে, পঞ্চমস্থানে রয়েছে রাঙ্গামতী তীরন্দাজ।

চঢপট জেনে নিন, কার স্কোর কেমন হল..

প্রথম: পরিণীতা 8.0 (জি বাংলা)
দ্বিতীয়: জগদ্ধাত্রী 7.5 (জি বাংলা)
তৃতীয়: ফুলকি 7.3 (জি বাংলা)
চতুর্থ: গীতা LLB (স্টার জলসা), কোন গোপনে মন ভেসেছে (জি বাংলা) 6.6
পঞ্চম: রাঙ্গামতি তীরন্দাজ 6.5 (জি বাংলা)
ষষ্ঠ: কথা 6.4 (জি বাংলা)
সপ্তম: উড়ান 5.9 (স্টার জলসা)
অষ্টম: আনন্দী (জি বাংলা), মিত্তির বাড়ি (স্টার জলসা) 5.5
নবম: গৃহপ্রবেশ 5.2 (স্টার জলসা)
দশম: চিরসখা 5.0 (স্টার জলসা)

নন ফিকশন…

দিদি No.1 1.4 & 1.9 (জি বাংলা)

Published by:

Share Link:

More Releted News:

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ