TRP-র তালিকায় আবারও মুখ পুড়ল ‘কথা’, ‘ফুলকি’-দের, শুরুতেই ধামাকা দেখাল ‘পরশুরাম’

সোমবার মুসলিমদের ঈদ উৎসব থাকার জন্যে একদিন পরে এলো বাংলা সিরিয়ালের রিপোর্ট কার্ড। তবে টিআরপি তালিকার শীর্ষস্থানে এই সপ্তাহেও কোনও বদল হল না।

Share:

নিজস্ব প্রতিনিধি: হিসেবমতো বৃহস্পতিবার বাংলা সিরিয়ালের ভাগ্য পরীক্ষার দিন। টিআরপি আসার দিন। কিন্তু সোমবার মুসলিমদের ঈদ উৎসব থাকার জন্যে একদিন পরে এলো বাংলা সিরিয়ালের রিপোর্ট কার্ড। তবে টিআরপি তালিকার শীর্ষস্থানে এই সপ্তাহেও কোনও বদল হল না। গত তিন মাসের ধারা বজায় রেখে, এ সপ্তাহেও বেঙ্গল টপার ‘পরিণীতা’। দ্বিতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’। গত কয়েক সপ্তাহে কিছুটা পিছিয়ে গিয়েছিল ফুলকি। কিন্তু এ সপ্তাহে নিজের জায়গা ফিরে দিব্যাণী ও অভিষেকের এই ধারাবাহিক। তবে দ্বিতীয় স্থানে যৌথভাবে দখল করেছে আরও একটি ধারাবাহিক। এছাড়া তৃতীয় স্থানে রয়েছে ‘পরশুরাম: আজকের নায়ক’, শুরুর পর থেকেই ইন্দ্রনীল ও তৃণার ধারাবাহিক মন জয় করে নিয়েছে।

চতুর্থ স্থানে রয়েছে ‘রাঙামতী তিরন্দাজ’। পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে জিতু কামাল ও দিতিপ্রিয়া রায়ের নতুন ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। তবে সেরা পাঁচ থেকে ছিটকে গিয়েছে, কথা। ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে সাহেব ও সুস্মিতার এই ধারাবাহিক। যৌথভাবে ষষ্ঠ স্থান দখর করেছে গৃহপ্রবেশ। সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে, দুটি ধারাবাহিক গীতা LLB ও চিরসখা। অষ্টম স্থানে জায়গা করেছে কোন গোপনে মন ভেসেছে। নবম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া। এবং দশমস্থানে জায়গা করেছে রোশনাই।

প্রথম: পরিণীতা 7.0 (জি বাংলা)
দ্বিতীয়: ফুলকি ও জগদ্ধাত্রী 6.8 (জি বাংলা)
তৃতীয়: পরশুরাম: আজকের নায়ক 6.5 (স্টার জলসা)
চতুর্থ: রাঙ্গামতি তীরন্দাজ 6.3 (জি বাংলা)
পঞ্চম: চিরদিনই তুমি যে আমার 6.0 (জি বাংলা)
ষষ্ঠ: কথা 5.9 (জি বাংলা)
সপ্তম: গীতা LLB ও চিরসখা 5.7 (স্টার জলসা)
অষ্টম: কোন গোপনে মন ভেসেছে 5.4 (জি বাংলা)
নবম: অনুরাগের ছোঁয়া 5.1 (স্টার জলসা)
দশম: রোশনাই 4.8 (স্টার জলসা)

নভেম্বরের প্রথম সোমে পরিবারে বিপর্যয়, অফিসে বসের সঙ্গে বচসা, সঙ্গীর সমর্থনে আত্মবিশ্বাস বাড়বে

বুধের নক্ষত্র পরিবর্তন, ৩ নভেম্বর উন্নতির দরজা খুলে যাবে ৪ রাশির জাতকদের

ভূতচতুর্দশীতে কোন কোন ১৪ শাক খেতে হয়? পড়ুন বিস্তারিত

দীপাবলির আগে লক্ষ্মী যোগ! মালামাল হবেন ৩ রাশির জাতকরা

পালাবদলের বাংলায় মুছল মমতার নাম, থাকলেন জ্যোতি বসু

ঠাকুরবাড়িতে শুভেন্দুর পাতে ছিল চিংড়ির পিঠে, কীভাবে বানাবেন এই পদ? জানুন…

জমি বিবাদকে ঘিরে রণক্ষেত্র তেহট্ট, ধারালো অস্ত্রের কোপে আহত মহিলা-সহ ১০, তদন্তে পুলিশ

হাসপাতালের বেডে মা, মন ভাল রাখতে পাশে বসে বাঁশিতে সুরের ঝড় প্রাক্তন মুখ্যমন্ত্রীর

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের চওড়া ব্যাটে ভর করে শেষ ম্যাচে হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

‘SIR করে বিজেপি, বাংলা ও গণতন্ত্র লুঠ করেছে,’ রামলীলা ময়দান থেকে তোপ মমতার

‘২০২২-এ ভোট চুরি করে উত্তরপ্রদেশে সরকার গড়েছিল বিজেপি,’ বিস্ফোরক দাবি অখিলেশের

ভোটে টিকিট না পেয়ে বিধায়ক পদে ইস্তফা দিলেন ক্ষুব্ধ দুই আপ নেতা

‘বড়-মা’র নামে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে,’ মতুয়াগড়ে ঘোষণা শুভেন্দুর