‘পরশুরাম’ কাঁপছে ‘রাণী ভবাণী’-এর হুঙ্কারে, TRP-র শীর্ষাসনে আবারও রাজ রাজেশ্বরী

প্রথম স্থানে রয়েছে রাজ রাজেশ্বরী রাণী ভবাণী, দ্বিতীয়স্থানে রয়েছে পরশুরাম, তৃতীয় পজিশনে রয়েছে চিরসখা, চতুর্থস্থানে রয়েছে, জগদ্ধাত্রী আর পঞ্চমে রয়েছে রাঙামতী তিরন্দাজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার, সময়মতো চলে এসেছে বাংলা সিরিয়ালের টিআরপি। যার জন্যে সকাল থেকেই ধুকপুকানি শুরু হয়ে যায় কলাকুশলী থেকে সিরিয়াল নির্মাতাদের। কারণ রিপোর্ট কার্ডের উপরেই নির্ভর করে সিরিয়ালের আয়ু। অতীতে এমন একাধিক উদাহরণ রয়েছে। যেখানে যে সিরিয়ালটি শুরুর দিকে দুর্দান্ত ফল করত সেই সিরিয়ালই শেষে TRP থেকে ছিটকে গিয়েছে, যাকে নিয়ে মানুষের মনে বিতৃষ্ণা তৈরি হয়েছিল। তাই দর্শকদের রুচির কথা মাথায় রেখেই নিত্যনতুন ধারাবাহিক আনার চেষ্টা করছে চ্যানেল কর্তৃপক্ষগুলি। বাস্তবের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হচ্ছে সিরিয়ালগুলি। আর নতুন নতুন ধারাবাহিক আসার পরেই চিন্তায় পড়ে যাচ্ছে পুরনো ধারাবাহিকের কলাকুশলীরা।

এই যেমন গত কয়েক সপ্তাহ ধরেই টিআরপিতে রাজত্ব করছে পরশুরাম। শুরু থেকেই ধারাবাহিকের টিআরপি দারুণ। স্বামী পুলিশের মস্ত বড় অফিসার। কিন্তু স্ত্রী জানেন তাঁর স্বামী একজন মধ্যবিত্ত, সাদামাটা চাকরি করেন। এদিকে পরশুরামের ছদ্মবেশে দিনের পর দিন শহরের অপরাধ চক্র নির্মূল করছে নায়ক। তিনি একজন পুলিশের মস্ত বড় অফিসার। কিন্তু কিছুতেই ধরতে পারছে না স্ত্রী তাঁকে। শুরু থেকেই কাহিনী মন জয় করেছে দর্শকদের। কিছুতেই তাকে পরাস্ত করতে পারছে না পরিণীতা, ফুলকি, জগদ্ধাত্রীরা। তাই পরশুরাম শুরু থেকেই দারুণ রাজত্ব করছিল TRP-তে। কিন্তু রাজ রাজেশ্বরী রাণী ভবাণী, আসার পর থেকেই পরশুরামের মুখে পুড়েছে। এই সিরিয়ালটি শুরু থেকেই টিআরপির শীর্ষে জায়গা নিয়েছে। ঘরে ঘরে ভবানী ঘরের মেয়ে হয়ে উঠেছে। কেননা রানি রাসমণীর পর বাংলায় আর কোনও ঐতিহাসিক প্রেক্ষাপটে ধারাবাহিক হয়নি।

যেখানে দিতিপ্রিয়া রায়ের অসাধারণ মন জয় করেছিল বাংলার সকল মানুষের। এবার স্টার জলসার পাতায় রানী ভবাণী হয়ে এলেন অভিনেত্রী ইন্দ্রাণী দত্তের মেয়ে রাজনন্দিনী পাল। তিনি এমনিতেই ওয়েব সিরিজের রানি। তাই স্বাভাবিকভাবেই তাঁর অভিনয় ভাল হবেই। সেটাই স্বাভাবিক। সেটিই দেখা মিলছে রাজরাজেশ্বরী রানী ভবাণী ধারাবাহিকে। ইতিমধ্যেই রাজনন্দিনীর অভিনয় মন ছুঁয়েছে ভক্তদের। তাই প্রথম থেকেই টিআরপিতে শীর্ষাসন দখল করেছে এই ধারাবাহিক। ইংরেজদের আমলে সমাজে নারীদের অবস্থান বাপের বাড়ি বা শ্বশুরবাড়ি কোথাও তেমন ভাল ছিল না। পুরুষদের কাছে মেয়েরা সবসময় ভোগ্যবস্তু। স্বামী মারা গেলে সেই শ্বশুরবাড়িতে স্ত্রীর কোনও জায়গা ছিল না। সেই সময়ে দাঁড়িয়ে ভবাণী কী করে রাজ রাজেশ্বরী রাণী ভবাণী হয়ে উঠলেন সেটাই গল্পের মুখ্য বিষয়বস্তু। যাই হোক আর দেরি না করে দেখে নিন, এ সপ্তাহে টিআরপির সেরা পাঁচ কারা…. প্রথম স্থানে রয়েছে রাজ রাজেশ্বরী রাণী ভবাণী, দ্বিতীয়স্থানে রয়েছে পরশুরাম, তৃতীয় পজিশনে রয়েছে চিরসখা, চতুর্থস্থানে রয়েছে, জগদ্ধাত্রী আর পঞ্চমে রয়েছে রাঙামতী তিরন্দাজ। এদিকে দুই বয়স্ক জুটির রসায়ন নিয়ে তৈরি চিরসখাও বেশ ভালই মনে ধরেছে দর্শকদের। প্রতিনিয়তই কাহিনী ভিন্ন ভিন্ন প্লটে মোচড় দিচ্ছে।

এক নজরে দেখে নিন TRP-র সেরা দশ……………

প্রথম: রাজ রাজেশ্বরী রাণী ভবাণী ৭.১ (স্টার জলসা) 

দ্বিতীয়: পরশুরাম ৬.৭ (স্টার জলসা)

তৃতীয়: চিরসখা ৬.৪ (স্টার জলসা)

চতুর্থ: জগদ্ধাত্রী (জি বাংলা) ৬.৩

পঞ্চম: রাঙামতী তীরন্দাজ (জি বাংলা) ৬.০

ষষ্ঠ: পরিণীতা, ফুলকি ৫.৯ (জি বাংলা)

সপ্তম: চিরদিনই তুমি যে আমার (জি বাংলা), অনুরাগের ছোঁয়া, গৃহপ্রবেশ (স্টার জলসা) ৫.৫

অষ্টম: আমাদের দাদামণি ৫.০

নবম: কুসুম ৪. ২(জি বাংলা)

দশম: তুই আমার হিরো ৩.৭ (জি বাংলা)

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা